আবারও হয়তো কোন ভেজা দিনে
ছোঁয়াছুঁয়ি হবে,
যতখানি শুন্যস্থান আমাদের মধ্যে টেনে আনি
পার হবো কিছু তার, তুমি --- নয়তো আমি, ঠিক জানি ---
তেমনই শেখায় বৃষ্টি, শ্রাবণের বৃষ্টিগ্রস্ত দিন
আর --- তেমন কঠিন
নয় এ প্রকৃতিক্লাস, শিক্ষণেও নেই কোন ভুল
দেখি রোজ মেঘমগ্ন জল ছোঁয় ঘাসের মাস্তুল।
(জুলাই 22, 2004)
বিশেষ দ্রষ্টব্য ঃ সাইট ডিজাইনারদের ধন্যবাদ। নতুন প্যানেল ভালো লেগেছে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


