চাটুকারীতার নিত্যনতুন উদ্ভাবনে বাংলাদেশ সবাইকে টেক্কা দিবে, তারাই প্রথম, তারাই দ্বীতিয় এবং সম্ভবত চাটুকারীতায় বিশ্বের প্রথম ১০টা স্থান থাকবে বাংলাদেশের।
এইদেশের মানুষ চাটুকার এবং ন্ব্যুজ চরিত্রের, তারা নিজেরা নিজের ফিকিরে পারলে জুতার তলা চাইট্যা সাফ কইরা ফেলবে।
এই মানুষগুলোর চেহারা বদলায় না, শ্লোগান বদলায়, ২০০৫ সালে যে মানুষটা তারেক জিয়া তারেক জিয়া চেঁচামেচি করে , হাওয়া ভবনে নিয়মিত কাঁঠাল, মুড়ি সাপ্লাই দিয়েছিলো, সে মানুষটাই ২০০৭ এ গিয়ে চরম দুর্নীতিবিরোধী মুখোশ নিয়ে ঘুরলো,
২০০৯ এ সে মানুষটাই চরম আওয়ামী লীগার, শেখ পরিবারের সবার জন্ম দিনের শুভেচ্ছা জানানোতে ব্যতিব্যস্ত হয়ে উঠেছে তারা। তাদেরই কল্যানে জানলাম জাতীয় জীবনে আগামী দুই দিন কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে।
একটা হলো শেখ কামালের ৬০তম জন্মবার্ষিকী, সে মুক্তিযুদ্ধ চলবার সময় বাসা থেকে পালিয়ে কোলকাতায় ওসমানীর এডিসি ছিলো। কিন্তু এর বাইরে তার এমন কোনো অবদান মনে পড়লো না যার জন্য তার জন্মবার্ষিকী উদযাপন হওয়া উচিত। অবশ্য ভক্তেরা ১৬ই ডিসেম্বর বাবে রহমতে মাওলা পীর কামেলাবাগীর জন্মোৎসব পালন করে ঘটা করে। সুতরাং ভক্তদের কাছে পীর বুজূর্গ শেখ কামালের জন্মবার্ষিকী পালনের প্রয়োজন আছে।
সে উপলক্ষে একটা কাঙ্গালী ভোজ আর অন্য কাঙ্গালী ভোজটা বার্ষিক জেয়াফত, শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৫ই অগাস্ট।
সাধারণ মানুষ মালকোচা মেরে কাঙ্গালী ভোজ খেতে যাও, পেটে খেলে পিঠে সয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


