রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশ ছিল গতকাল। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের পরপরই মঞ্চে বক্তৃতা দিতে দাঁড়ান দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। তার নাম ঘোষণার পরপরই মঞ্চের অন্যান্য বক্তার ঠোঁটে হাসির রেখা ফুটে ওঠে। জনসমাবেশেও ব্যাপক গুঞ্জন শুরু হয়। একে অপরের দিকে চাওয়া-চাওয়ি শুরু করেন। সমাবেশের পশ্চিমদিকে বসা এক কর্মী অন্যদের দৃষ্টি আকর্ষণ করে বলে ওঠেন— ‘এই চোর দাদা বক্তব্য দিচ্ছে রে’। তার এ মন্তব্য শেষ হতে না হতেই অপর একজন বলে ওঠেন, ‘আরে না না। তিনি রেলের কালো বিড়াল ধরতে গিয়ে নিজেই বিড়াল হয়ে গেছেন।’ তৃতীয় আরেকজন বলে ওঠেন, ‘দাদা ডিজিটাল যুগের এনালগ চোর। তা না হলে কেউ কি এই আধুনিক যুগেও মধ্যরাতে বস্তায় করে বাসায় টাকা নেয়? আর যাই বলেন ভাই, দাদার জন্য আমাদের দলের অনেক ক্ষতি হয়েছে। মহল্লায় আমাদের মুখ দেখাতেই কষ্ট হয়। কিন্তু দাদা কিভাবে যে মুখ দেখান সেটা আমার বুঝে আসছে না। দাদা চুপ থাকলেই ভালো হতো। দাদাকে দিয়ে বক্তব্য দেয়াটাও ঠিক হয়নি। দাদার ইমেজ তো এখন ভালো না। দলের ক্ষতি হয়ে গেলো।’
আলোচিত ব্লগ
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন
আর্ন্তজাতিক সাফল্য

আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
সবই তোর ভালোর জন্য
আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।