somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

jotejoy
কলির বালক

ভয়ংকর সৌন্দর্য (ছবি ব্লগ)

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পপি বা ওপিযাম পপি থেকে আফিম তৈরী হয় । সব পপি ফুল থেকেই মাদক দ্রব্য তৈরী হয় না, পপি ফুলের আবার অনেক নিরীহ প্রজাতি রয়েছে যা বাগানে শোভা পায়।প্রজাতি ভেদে পপি ফুল সাদা, পিংক, লাল ও পার্পল বঙের হয়। নিরীহ র্দশন এই গাছটি একটি মাদক দ্রব্যরে গাছ।


নিওলিথিক যুগ থেকেই(৯৫০০ বিসি) অপিয়াম খাদ্য,এনেস্থিয়া,সামাজিক অনুষ্ঠানে ব্যাবহার হত। মিশরীয়,গ্রীক,রোমান,পার্সিয়ান-আরবরাও অপিয়ামের বিভিন্ন ব্যাবহার জানত । এক কথায় বলা যায় অপিয়ামের প্রাচীন সভ্যতায় সবচেয়ে প্রচলিত ঔষুধ হিসেবে সুপরিচিত ছিল।

নারকোটিক্স বা মাদকদ্রব্যসমূহের মধ্যে সবচেয়ে প্রাচীন অহিফেন বা আফিম।আফিমের ইতিহাস অনেক লম্বা। খ্রিস্টপূর্ব ৩ হাজার ৪ বছর আগে নিম্ন মেসোপটেমিয়ায় (বর্তমান ইরাক) আফিম চাষ হতো বলে জানা গেছে। পরবর্তীতে সুমেরীয় ও আসিরীয়রাও আফিম চাষ করে। আসিরীয়দের কাছ থেকে আফিম আসে ব্যাবিলনীয়দের হাতে এবং তাদের কাছ থেকে আফিমতত্ত্ব গ্রহণ করে মিসরীয়রা। তখন অবশ্য আফিম হেরোইনে রূপান্তর হতো না। যেদিন থেকে আফিম হেরোইনে রূপ নেয়া শুরু করল সেদিন থেকে আফিম বিশ্বে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াল। সুমেরীয়রা আফিমকে চিনত ‘আনন্দের গাছ’ (Hul Gil) হিসাবে। সেই আফিম এখন ‘প্রাণনাশক’ বলে পরিচিত।



ব্যথা-নিবারক হিসেবে আফিম ব্যবহারের চিকিৎসাপত্র গ্রিক এবং রোমান চিকিৎসকেরা দিতে শুরু করেন যিশুখ্রিষ্টের জন্মের অনেক আগে থেকে। সপ্তম শতাব্দীতে আরব বণিকেরা ওষুধ হিসেবে আফিম পৌঁছান চীনে এবং ভারতে। পঞ্চদশ শতাব্দীতে আফিম জাপান পৌঁছে। তখন ব্যথা-নিবারক হিসেবেই আফিম সেবন করা বা খাওয়া হতো। সপ্তদশ শতকে ইউরোপীয় বণিকেরা চীনের লোকদের ধূমপানে আফিমের ব্যবহার শিক্ষা দেন বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে। এ শিক্ষা চীনাদের মধ্যে দ্রুত ব্যাপকভাবে বিস্তার লাভ করায় সমগ্র চীনা জাতি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ার উপক্রম হয়। পরিত্রাণের লক্ষ্যে তৎকালীন চীন সম্রাট ১৭২৯ খ্রিষ্টাব্দে আফিমের ব্যবহার বেআইনি ঘোষণা করে ফরমান জারি করেন। এ ফরমানই মাদকদ্রব্য-সংক্রান্ত প্রথম আইন। কিন্তু বাস্তবে সেই আইন চীনে আফিমের ব্যবহার বন্ধ করতে পারেনি। কালোবাজারে ব্যবসা ঠিকই চলতে থাকে।



পপি একটি বর্ষজীবী উদ্ভিদ। পপি উদ্ভিদ ১.২ মিটার লম্বা হয়। এটা ওপিয়াম পপি নামেও পরিচিত। পপি অনেক দেশে প্রচুর পরিমানে চাষ করা হয়। বিশেষ করে ইরান, তুর্কি, হল্যান্ড, পোল্যান্ড, রোমানিয়া, চেকোস্লোভাকিয়া, ইউগোস্লাভিয়া, ভারত, কানাডা, এশিয়ার অনেক দেশ এবং মধ্য ও উত্তর আমেরিকার দেশ সমুহ

সাউথ ইস্ট এশিয়া আফিম সার্ভে ২০১২ শীর্ষ রিপোর্টে বলা হয়েছে, বিশ্বের ২৫ ভাগ আফিম মিয়ানমারে উৎপাদিত হয়ে থাকে। আর লাওসে উৎপাদিত হয় এর মাত্র তিন শতাংশ।উল্লেখ্য এই অঞ্চল হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় পপি ফূল চাষের অঞ্চল । পপি ফূল চাষ করা এবং মাদকদ্রব্য উত্পাদনের ইতিহাস কয়েকশত বছরের। এক সময় এ অঞ্চলেপ্রত্যেক বছর প্রায়৬৬ হাজার একর জমিতে পপি ফূলের চাষ করা হতো।


বৈজ্ঞানিক নামঃ Papaver somniferum Family: Papaveraceae (poppy family)
প্রধানত ৩ ধরনের আফিম পাওয়া যায়, ১. স্পিন (spin), ২. বারানি (barani) ও ৩. সুর (sur)। প্রথম দুটি নিম্নমানের আফিম। অতিরিক্ত পানির যে আফিম মান হারিয়েছে সেগুলোকে এই নামে শ্রেণীকরণ করা হয়। সুর (অর্থ : লাল) আফিম দুটি রঙে পাওয়া যায়, কালচে লাল ও বাদামি। সুর উচ্চমানসম্পন্ন হওয়ায় আগের দুটির চেয়ে এর দাম দ্বিগুণ। অন্যান্য মানের আফিমের মধ্যে তোর (tor) ও জারও (jar) রয়েছে।


এই সৌন্দর্যের মাঝেই লুকিয়ে আছে ভয়ঙ্কর মৃত্যুর হাতছানি। অপিয়াম সরাসরি এই পপি ফলের নির্যাস থেকে বের করা হয়,যা পরে ল্যাবরটরীতে হেরোইনে রুপান্তর করা হয়। এক একর জমির পপি থেকে ৩-৫ কেজি র' অপিয়াম পাওয়া যায়। আর র'অপিয়াম হতে হেরোইন উৎপাদনের অনুপাত ১০:১,অর্থাৎ ১০ কেজি অপিয়াম হতে ১ কেজি হেরোইন পাওয়া যায়।অপিয়াম পপি যার বৈজ্ঞানিক নাম Papaver somniferum ফুল লাল-সাদা এমনকি নীলও হতে পারে। যা থেকে আরও যে সব মাদক পাওয়া যায় সেগুলো হলো- মরফিন,থেবাইন,কডিন,প্যাপাভারিন,নসকাপিন।

পপি গাছের কষ-এ গুরুত্বপূর্ণ কয়েকটি অ্যালকালয়েড পাওয়া যায়। ফুল ফোটার ১-৩ সপ্তাহের মধ্যে অপরিনত বীজাধার চিরে তা থেকে এই কষ সংগ্রহ করা হয়।


বছরে একবার ফল উৎপাদন করেই মরে যায় পপি গাছ। সাদা আর হালকা বেগুনি রঙের পপি ফুলে ছাওয়া সুবিস্তৃত খেতের দৃশ্য অসাধারণ। খেতের উপর দিয়ে বয়ে যাওয়া বাতাস দৃষ্টিনন্দন দৃশ্যের সৃষ্টি করলেও তাতেই মিশে থাকে ভবিষ্যতের মরণ বিষ।

পপি ফল পাকতে শুরু করলে ফুলের পাপড়িগুলো আস্তে আস্তে শুকিয়ে গিয়ি খসে পড়ে। ফলের শক্ত খোলস ভেঙে ফেললেই বেরিয়ে আসে অসংখ্য বীজ। সুস্বাধু খাবার তৈরিতে আমরা যে পোস্ত বীজ ব্যবহার করি, এগুলোই আসলে পপি বীজ। আমরা যাকে পোস্ত দানা নামে জানি। অনেক দেশে আবার পোস্ত দানা পিষে ভোজ্য তেল তৈরি করা হয়। এই তেল দিয়ে রান্না খাবার সেরা হিসেবে বিবেচিত।



পপি ফলের খোলের ভেতরের গায়ে এটেঁ থাকা একরকমের আটালো পদার্থই আসলে আফিম। এটাই হিরোইন গোত্রের যাবতীয় মাদকের প্রধান প্রাকৃতিক উৎস।


সবুজাভ বীজাধার চিরে দেয়া হয়। সেই সমস্ত চেরা দিয়ে দুধের মত সাদা কষ বের হয়।

এই কষ সংগ্রহ করে পরবর্তীতে শুকানো হয়। মর্ফিন, কোডিন, নোসক্যাপিন, প্যাপাভারিন, থিবিন ইত্যাদি অ্যালকালয়েড শুকনো কষ থেকে বিভিন্ন প্রক্রিয়ায় আলাদা করা হয়।

ফল যখন পরিপক্ক হয় তখন ব্লেড দিয়ে ফলে গায়ে গভীর করে আচর দেওয়া হয়। ফলে ৫ থেক ছয় ঘন্টা পড় এর ফল থেক কষ বের হয়। এবং চাষীরা তা সংগ্রহ করে এটাই হলো Raw Opium .
এর পর বিভিন্ন রাসয়নিক প্রক্রিয়ায় অন্যান্য ডেরেভেটিভ বানানো হয়।

তথ্য ও ছবিঃ ইন্টারনেট

সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
১১টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×