somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিজ্ঞাপনের বনে-

০৪ ঠা জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাঘটা দাঁড়িয়ে আছে রাস্তার ওপর। ব্যস্ত রাস্তা। শাঁ শাঁ করে ছুটছে গাড়ি। তাই পেরুবার জো পাচ্ছে না।
সারা গায়ে ধুলোর পরত। জীর্ণ শরীর। বড়ো অসহায় হয়ে আছে বাঘটা।
গোল পাতা নেই। কেওড়ার বন নেই। নেই শাল-গামারির ঝোপ।
আছে শুধু বেনিয়ার লোলুপ দৃষ্টি। ভোগের অগ্ন্যুৎপাত। চারদিকে শুধু বিলবোর্ড আর বিলবোর্ড।
বিজ্ঞাপনের বনে বড়ো বিপন্ন বাঘ।
দৃশ্যটা আপনার শহরেরই। একটু দরদি মন নিয়ে টাইগারপাস মোড়টা ঘুরে এলেই বুঝতে পারবেন।
কী সুন্দর ছিমছাম একটা শহর বিলবোর্ডের মোড়কে মুড়িয়ে নরক বানিয়ে দেয়া হচ্ছে। সবুজের কোমল-বক্ষে কেবল বিজ্ঞাপনের আঁচড়।

গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে একটা সাঁড়াশি অভিযান শুরু হয়েছিল এই বিলবোর্ডের বিরদ্ধে। বৈধ অবৈধ নির্বিচারে সরিয়ে নেয়া হয়েছিল অনেক ওভারহেড, বিলবোর্ড, পোল ইত্যাদি। আমি তখন ছুটিতে চট্টগ্রাম এলে জিইসি নইলে টাইগারপাস মোড়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতাম। আর অবাক হতাম এই শহরের স্বপ্নদ্রষ্টাদের দূরদর্শিতার কথা ভেবে।

এই শহরের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ মোড়েই এক পশলা সবুজের আয়োজন রাখা হয়েছিল। প্রতিটা মোড়েই ছিল একটা করে ফুলের বাগান। সেই বাগান উপড়ে বিপনি বিতান করা হয়েছে। তারপরও যা আছে কম কী। এই জিইসি মোড়ের কথা ধরুন। পশ্চিম পাড়ে জিইসি ফ্যাক্টারি আর গৃহায়ণ অধিদপ্তরের অফিস। বিলবোর্ডগুলো সরিয়ে দেয়ার পর ঝিলমিল করে উঠেছিল যেন এই সবুজের উপত্যকা। আর টাইগারপাস, প্রবর্তক, নিউ মার্কেট... এসব মোড়ে এলে নিজেই দ্বিধায় পড়ে যেতাম, এই কি সেই আমার চিরচেনা চট্টগ্রাম?

আসলে অতিরিক্ত সুন্দরীদের বেশি সাজতে নেই। বড়জোর একটা লাল টিপ, নইলে চোখে দুটো কাজলের টান। তাতেই সই। তাতেই দশ পাড়ার বউ- ঝিদের বুকে কাঁপুনি লাগে।

বিশ্বকাপের আগে বিলবোর্ড সরানো সেই ফকফকা শহরে আলতো কিছু কাজলরেখা দিয়েছিল সিটি কর্পোরেশন। যারাই খেলা দেখতে চট্টগ্রাম এসেছিল সবার মুখে ছিল ধন্যি ধন্যি। আমরাও ভেবেছিলাম নতুন নগরপিতা তাঁর এই পরিমিতিবোধ দিয়ে আরো উৎকর্ষিত করবেন প্রাচ্যের দুলালীকে।

কিন্তু আমরা ভাবি এক হয় আরেক। কাল দেখলাম টাইগারপাসের সরু ফুটপাথ খুঁড়ে বড়ো বড়ো পোল বসানো হচ্ছে। তাতে চড়ানো হবে বিলবোর্ড। বছর দুয়েক আগে একই স্থান থেকে একই বস্তুই সরানো হয়েছিল। এটা কিসের আলামত?

বিলবোর্ডে বিলবোর্ডে শহরটা এখন এমন হয়ে যাচ্ছে আমাদের দৃষ্টি আর ঊর্ধ্বগত হবার কোন উপায় নেই। সেদিন প্রবর্তক থেকে গোলপাহাড় পর্যন্ত এই একরত্তি পথে হিসাব করলাম বিলবোর্ডের ৬ টি বড়ো পোল। প্রবর্তক মোড় থেকে গোলপাহাড়ের দিকে তাকালে কেবল বিলবোর্ডগুলোই চোখে ভাসে। বায়ু দূষণ, শব্দ দূষণের মতো এই শহরে প্রকট হয়ে উঠছে বর্ণ দূষণও।

ঈশ্বরের দেয়া রূপের ওপর বাড়তি রূপ চড়াতে গেলে প্রকৃতি বিরূপ হয়। পরমা হয় পেঁচা।

জিইসি মোড়টার দিকে তাকালে এর সত্যতা মেলে। পশ্চিম-প্রান্তটা এতো সবুজ, অথচ তিন তলা চার তলা বিজ্ঞাপনের বাহুপাশে পুরোটাই হরিয়ে গেছে দৃষ্টিসীমা থেকে। ওদিককার অনেক গাছ নাকি মারা পড়ছে সূর্যালোকের অভাবে।

জানি একটা শহর চালানোর জন্য অনেক টাকার প্রয়োজন। এই টাকা যেসব জায়গা থেকে আসে বিজ্ঞাপন তার একটা। তবে আমার জানা মতে বিজ্ঞাপন খাত থেকে চসিকের খুব একটা বড়ো অংকের রাজস্ব আসে না। ২০০৬ সালে একবার খবর নিয়ে দেখেলিাম সেই আয় বছরে এক কোটি টাকাও নয়। যেখানে সিটি কর্পোরেশনের বার্ষিক বাজেট অর্ধসহস্র কোটি টাকার অধিক, সেখানে এই মামুলি টাকার জন্য মুখে কালি মাখানোর কি মানে? অঞ্চলভিত্তিক বিজ্ঞাপনের ভাড়া স্থির করলে আরো কম বিজ্ঞাপন দিয়ে এর চেয়ে অনেক বেশি অর্থ উপার্জন সম্ভব।

সবচেয়ে ভয়ের ব্যাপার একটা ঘূর্ণিঝড় কিংবা ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ হলে এই বিলবোর্ড পোলগুলো রাস্তায় হুমড়ি খেয়ে পড়বে। তখন সব রকমের উদ্ধারকাজ থমকে যাবে এসবের জন্য।

লেখাটা বড়ো করা যায়। অনেক কথা বলা যায়। অনেক যুক্তি দেখানোও যায়। কিন্তু কাকে দেখাবো। কাকে বোঝাবো। এই শহরের কর্ণধার যিনি তিনি আমার চেয়ে অনেক বেশি ভালোবাসেন এই শহরটাকে আমি বিশ্বাস করি। না হলে এতো বিপুল ভোটে তার জয় হত না। আশা করি আমার এই ক্ষুদ্র আঁকুতিটা তাঁকেও স্পর্শ করবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×