সবাই কি আর কাঁদিতে জানে?
কাঁদিবার মত কাঁদিতে জানে কয় জন?
যে কান্নার মাঝে লুকিয়ে থাকে,
তোমার জীবনের শত হাসি আনন্দ;
যে কান্নার মাঝে ছড়িয়ে থাকে
তোমার জীবনের শত বেথা বেদনা!
যে চোখের অশ্রুজলে লুটাইয়া পড়ে,
তোমার জীবনের ঘটে যাওয়া ঘটনার
ক্যানভাসের সাদা কাগজে আঁকা ছবি লইয়া;
সে কান্না কেন তুমি লুকাইয়া রাখিবে!
যে কান্নার মাঝে লুকিয়ে থাকে
তোমার না পাওয়া যন্ত্রণা;
যে কান্নার মাঝে লুকিত থাকে
তোমার সেই হারানো ছেলেবেলা
তবে কেন?কেন? তুমি কাঁদিবে না সেই কান্না!
যে কান্নার মাঝে হারিয়ে যায়
তোমার সুখের স্মৃতিগুলো,
যে কান্নার মাঝে নেমে আসে চরম বিষাদ
সেই কান্না তুমি কি পারিবে না কাঁদিয়া!
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১২ রাত ১২:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




