somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাক্কা শহরে বৃষ্টি ! টোটাল বিনোদন ! B-) ( ফান পোস্ট )

২০ শে জুলাই, ২০১২ রাত ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পোস্টটি ভুলে ভুলে মুছে যাওয়ায় আবার দিতে বাধ্য হলাম। দুঃখিত।

বৃষ্টির দিন ! বৃষ্টির রাত ! বৃষ্টি হচ্ছে ! কবিরা কবিতা লিখছেন , অলস দুপুরে একা বালক , বালিকা আনমনা দাঁড়িয়ে থাকে বৃষ্টিভেজা বারান্দায় ! 8-|

কত সুবিধা বৃষ্টির ! বৃষ্টি কিন্তু ঢাকা শহরে আরও চরম বিনোদনময় !

কিছুক্ষণ জোরালো বৃষ্টি হইসে কি হয় নাই, ঢাকার রাস্তায় পানি জমা শুরু ! আহ ! কি সুন্দর ভরা ভরা লাগে রাস্তাগুলান !
সরকারের জন্য এই জলে নিমজ্জিত রাস্তা একটা প্লাস পয়েন্ট ! ক্যামনে ? :-B

বলতেসি –

উনারা পদ্মা সেতুর পাশাপাশি ঢাকার জল নিমজ্জিত এলাকা গুলায় সেতু নির্মাণ প্রকল্প হাতে নিতে পারেন। ঢাকাকে সেতুর শহর করে তুলতে উনারা এগিয়ে আসতে পারেন। আখেরে সেতু হোক বা না হোক , আমাদের পকেট থেকে সেতুর কথা কইয়া আরও কিছু টাকা তো নিতে পারবেন উনারা ! ভেবে দেখেন ! বৃষ্টি উনাদের জন্য আশীর্বাদ ! /:) /:)

সরকারী কথা যাক ! বেসরকারি কথায় আসি। :P

যারা নদী দেখার সৌভাগ্য পান নাই তারা ভাইবেন না । ঢাকা নদীমাতৃক শহর হয়ে যায় বর্ষাকালে। খুব সহজেই আপনি অলিগলি , মেইনরোডেও নদীর ফেল্ভার পেতে পারেন।
আর একটু ভাল করে বলতে গেলে বুড়িগঙ্গার ফ্লেভার। নদী দেখলেই তো অনেকের দূষণের মনবাসনা জাগে । কিন্তু এ ক্ষেত্রে আপনার কষ্ট করতে হবেনা । ড্রেনের জল বৃষ্টির জলের সাথে মিলেমিশে চমৎকার বুড়িগঙ্গার আবহ সৃষ্টি করে। যা এক কথায় মনোমুগ্ধকর ! অসসসাম !!!!! :| :| :||

প্রেমিক প্রেমিকা জুটিগণ টাকার অভাবে অনেক সময় রেস্টুরেন্টে যেতে পারেননা। আপনারা সহজেই আপনাদের ডেটিং এর জায়গা বানিয়ে নিতে পারেন ঢাকার বৃষ্টিসিক্ত রাস্তাকে। =p~

বসে পড়ুন কোন জলে টইটম্বুর রাস্তার ফুটপাত ধরে। রুমাল কিংবা কাগজ বিছিয়ে। বাদাম , চানাচুর বিক্রেতা মামারা আপনাদের রসদ জোগাতে সদা প্রস্তুত আপনার পাশেই ! চোখ ঘুরিয়ে দেখুন ! পেয়ে যাবেন উনাদের । তারপর মনের সুখে প্রেমালাপ শুরু করে দিন।

সন্ধ্যার আধোআলো আধোছায়ায় আপনাদের মন ক্যামন ক্যামন করবে ! ওহ ! কি অসাধারণ ফিলিংস ! ;)

সিগন্যালের বন্দিত্ব পেরিয়ে আসা বাস জলে ঢেউ তুলে আপনাদের পা ভিজিয়ে দেবে। B-) =p~

সাথে বাতাস থাকলে তো কোন কথাই নাই ! আপনার মনে হবে আপনি প্রেয়সীসমেত সত্যি সত্যিই নদীর বুকে ভেসে বেড়াচ্ছেন !

তবে হ্যাঁ ! একখানা ছাতা নিয়ে বসবেন কিন্তু ! যদি ভিজতে ইচ্ছা না হয় ।
আর ভিজতে চাইলে তো কোন কথাই নেই । নাচনকুদন শুরু করে দিন রাস্তার ধারে । ( এক্ষেত্রে এফডিসির শুটিং এর আবহ আসবে ) =p~ =p~

আমাদের দেশের মানুষ খুবই ধৈর্যশীল । জলাবদ্ধতা হোক আর যাই হোক , রাস্তায় বেরুতেই হবে। আমরা ধৈর্যের পরীক্ষায় আরেকবার পাশ করে যাই । বৃষ্টির পানি এক্ষেত্রে শিক্ষার সেইরকম মাধ্যম হিসেবে কাজ করে। X(
এ যেন -"শহরজোড়া পাঠশালা মোর , বৃষ্টির আমি ছাত্র ! " X((

তবে আর দেরি কেন ? !! বেরিয়ে পরুন কোন শুভ বৃষ্টি মুখর দিনে। ঢাকার রাস্তাজুড়ে এখন বিনোদন ও শিক্ষাকেন্দ্র । শুধুমাত্র আপনারই জন্য। =p~

সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১২ রাত ১:৫৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×