somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রান ঝড়ে যায়।

০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মেয়েরা যখন অন্তঃসত্ত্বা বা গর্ভবতী হয় তখন একশ' জনের মধ্যে ২০ জনের গর্ভপাত হয়ে যায়৷ এটা একটা স্বাভাবিক নিয়ম, প্রাকৃতিক নিয়ম৷ গাছের যেমন ২০ ভাগ ফল পরিপুষ্ট হয় না, তেমনি ২০ ভাগ ভ্রুণ পরিপুষ্ট হয় না৷ এগুলোর প্রধান কারণ হচ্ছে জিনগত, ক্রোমোজমাল অ্যাবনর্মালিটি, মেয়েদের বা ছেলেদের ডিম্বানু বা শুক্রানুর ভেতরে যে ফলটা হয়, সেখানে যদি কোনো ‘ডিফেক্ট' থাকে, তখন এমনটা হতে পারে৷ এটাকেই মেইন কারণ হিসেবে ধরা হয়৷ এছাড়াও অনেক কারণ আছে৷ জরায়ুতে যদি কোনো ডিফেক্ট থাকে বা মহিলাদের ডায়াবেটিস, কিডনিতে, থাইরয়েডে সমস্যা বা ভাইরাল জ্বর হয়, এমনকি মানসিক কারণেও গর্ভপাত হতে পারে৷ অনেক সময় দেখা যায়, গর্ভপাতের কোনো কারণই খুঁজে পাওয়া যায় না৷ এটা প্রাকৃতিক নিয়ম অনুসারেই হয়ে থাকে৷


গর্ভপাত কী হত্যার শামিল?
প্রশ্নটা ভিন্ন৷ যেটা অটোমেটিক হয়ে যাচ্ছে, সেটা তো আর হত্যার শামিল বলা যাবে না৷ অ্যাবনরমাল শিশুগুলোই সাধারণত ঝড়ে যায়৷ আমরা ডাক্তাররা কোনো মহিলার শারীরিক কারণ, স্বাস্থ্যগত কারণ, এছাড়া এমন কোনো কারণ আছে যেখানে মেডিক্যাল ইনডিকেশন আছে, সেখানে মেডিক্যাল টার্মিনেশন অব প্রেগনেন্সিও আছে৷ এখানে আগে মাকে বাঁচানোর চেষ্টা করি৷ মায়ের স্বাস্থ্যগত সমস্যা, কিডনির সমস্যা বা লিভারের সমস্যার কারণে এমন পরিস্থিতির তৈরি হয় যেখানে, সেখানে আমরা মেডিক্যাল টার্মিনেশন করতে পারি৷ কিন্তু যেখানে অবৈধভাবে গর্ভাপাত করায়, সেখানে অনৈতিকতার প্রশ্ন আছে৷
চিকিৎসা বিজ্ঞানে গর্ভপাতকে কতটা সমর্থন করা হয়?
চিকিৎসা বিজ্ঞান গর্ভপাতকে সেভাবে সমর্থন না করলেও মেডিক্যাল টার্মিনেশনে এটা করতে হয়৷ এটাকে আমরা সমর্থন করি৷ যার অনেকগুলো ইন্ডিকেশন আছে৷ সামাজিক কারণও রয়েছে৷ ধরুন, ধর্ষণ বা খারাপ কোনো দুর্ঘটনা অথবা ফ্যামিলি প্ল্যানিংয়ের কোনো ফেইলর মেথডেও মেডিক্যাল টার্মিনেশন বা গর্ভপাত এখন অনেক দেশেও সরকারই করার অনুমতি দিয়েছে৷ আমাদের দেশেও আমরা মেডিসিনের মাধ্যমে গর্ভপাত করে থাকি৷ অথবা সার্জিক্যাল এমআরের মাধ্যমেও করা যেতে পারে৷ যেখানে পরিবারপরিকল্পনা পদ্ধতি ব্যর্থ হয় অথবা আনপ্ল্যান্ড প্রেগনেন্সি বা ধর্ষণের ঘটনা ঘটে, সেখানে তো এটার মূল্য কিছুটা থাকেই৷
‘শরীরটা আমার নিজের’ – ফিলিপিনো মেয়েরা এখনো স্বাধীনভাবে এ কথা ভাবতে পারেন না৷ গর্ভপাত এখানে নিষিদ্ধ৷ তা সত্ত্বেও গর্ভপাত চলছে৷ ২০ বছর বয়সি এ্যামি গর্ভপাত ঘটিয়েছেন, তারপর নিজের শরীরে এঁকেছেন উল্কি, সেখানে লেখা, ‘স্বাধীনতা’
যারা অবৈধভাবে গর্ভপাত করান বা আনহাইজেনিকভাবে গর্ভপাত করান, তাদের বা আনসেফ গর্ভপাতকে অবশ্যই নিরুৎসাহিত করা উচিত৷ তবে একটা পার্ট রয়ে গেছে মেডিক্যাল টার্মিনেশন৷ এটা ডক্টরদের কাছে থেকে যাবে৷ এটার প্রয়োজন থাকলে আমরা ডক্টররা সব সময় নেব৷ যারা অনৈতিকভাবে বা অবৈধভাবে এটা করাচ্ছে, সেটা আমরা সব সময় নিরুৎসাহিত করব৷ সেটা সামাজিক অবক্ষয়, শারীরিক বা মানসিক সব দিক থেকেই ক্ষতিকর৷
আগত সন্তানকে মৃত মাংশপিন্ড দেখাটা সত্যিই ভয়ানক খারাপ স্মৃতি।
যারা সন্তান নিতে চান, গর্ভপাত এড়িয়ে চলুন।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৩
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×