somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সৃতিচারন...

০২ রা এপ্রিল, ২০২২ দুপুর ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ছবিটি জাপানের টোকিও , সিবুয়্যাতে কোন এক শপিংমল থেকে তুলেছিলাম।

আজ অনেক দিন পর আমি নিজেকে মিস করছি। তাই মিস ইউ পিকচার দিয়ে লিখতে বসলাম। আজকাল পুরনো সেই আমাকে, আমি খুঁজে ফিরি।

নতুন পাসপোর্টে নতুন ভিসা পেলাম। দেখতে দেখতে ৫ বছর পেরিয়ে গেল প্রবাস জীবনের। আজকাল নিজেকে ভাবতেও সময় পাই না , জীবনের অতীতগুলো বার বার মনের কোনে জানান দেয় আমি কতটা বদলে গেছি গত ক-বছরে । কোন এক সময় আমি শূন্য পকেট এ ঘুরে বেড়িয়েছি ঢাকা শহরে, দুই টাকার জন্য পায়ে হেঁটে পাড়ি দিয়েছি বহু মাইল। এখন টাকার নেশায় দিনের পর দিন কাজ আর কাজ করতে করতে নিজেকেই হারিয়ে ফেলছি ফেলেছি।
যথেষ্ট অবসর সময় না থাকায় অনলাইনেও খুব একটা আসা হয়না । অফলাইনেও খুব বেশি মানুষের সাথে উঠাবসা নেই। গত ক'বছর ধরে সব বিদেশি মানুষের সাথেই যতটুকু কাজের সূত্রে উঠা-বসা চলাফেরা, আমি ইচ্ছে করেই বাংলাদেশি মানুষজনের সাথে ওঠা বসা চলাফেরা রাখি নাই। বিদেশ জীবনের শুরুতে বিদেশের মাটিতে আমার সাথে যার পরিচয় হয়েছিল সেই পরিচিত মানুষের দ্বারা আর্থিকভাবে প্রতারিত হয়ে ছিলাম । তারপর থেকে নিজেই প্রতিজ্ঞা করেছিলাম বিদেশে সকল দেশী মানুষের সাথে দূরত্ব বজায় রাখব তারপরও কাজের সূত্রে কিছু বাংলাদেশিদের সাথে যোগাযোগ ছিল। সেখানেও খুব বাজে অভিজ্ঞতা পাই, তারপর সিদ্ধান্ত নিন এমন কোথাও থাকবো যেখানে বাংলাদেশী মানুষ খুব একটা থাকবে না থাকলেও তাদের সাথে পরিচিত হতে যাবো না নিজের দূরত্ব বজায় রাখব। কিছু ভালো মানুষও আছে যাদের সাথে পরিচিত হয়ে ভালো লেগেছে, বিদেশে বেশি মানুষের দ্বারা উপকৃতও হয়েছি।


ভালোই যাচ্ছিল দিনকাল ,সবই ঠিকঠাক। ভালো একটা চাকরি পেয়ে ছিলাম, খাই-দাই ঘুমাই কাজ করি ।এটাই একসময় স্বপ্ন ছিল।স্বপ্ন যখন ধরা দেয় তখন জীবনটা ধূসর ফ্যাকাশে হয়ে যায় । একসময় মনে হতো হারিয়ে যাই, গত কয়েক বছর তেমন কোনো মানুষের সাথে খুব একটা যোগাযোগ না থাকায় এখন মনে হয় সত্যিই হারিয়ে গেছি। আমার কেউ নেই....

(বহুদিন লেখালেখি না করার কারণে আজ লেখতে অনেক সময় লাগছে, অন্য কোন দিন আবার লিখব....)
শুভকামনা রইল সবার জন্য
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০২২ দুপুর ১:৫৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের শাহেদ জামাল- ৯৬

লিখেছেন রাজীব নুর, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:২৩



আমার নাম শাহেদ। শাহেদ জামাল।
আজ আপনাদের বলবো আমার জেল জীবনের কথা। জেলখানার খাবারের মান ভালো না। ফালতু খাবার। একদম ফালতু। এত ফালতু খাবার হয়তো আপনি জীবনে খান... ...বাকিটুকু পড়ুন

দ্য প্লান (ছোট গল্প)

লিখেছেন আবু সিদ, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৫৪

ষাট বছরের মাজেদা গত দুই সপ্তাহ ধরে শুধু প্লান করেছে, সে তার একমাত্র নাতিটাকে দেখতে যাবে। মেয়ে-জামাই বাড়ি বলে কথা! খালি হাতে কি যাওয়া যায়? তার ওপর তার সাত বছরের... ...বাকিটুকু পড়ুন

-প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৫০

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৫৯



একটি সাইকেলের জন্য কন্যা অনেক দিন ধরে অপেক্ষা করছে। সে মাটির ব্যাংকে টাকা জমিয়েছে।


ক্লাস ওয়ানে উঠলে তাকে বাই সাইকেল কিনে দেবো বলেছিলাম।

তো একদিন গেলাম, দেখলাম কিন্তু কিনলাম না।... ...বাকিটুকু পড়ুন

আখিরাত ঠিক করার পাশাপাশি দুনিয়ার রাজনীতিতেও ঢুকে পড়লেন

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে এপ্রিল, ২০২৬ রাত ২:০৮


জাতীয় নির্বাচন শেষ হওয়ার দুই মাস পার হয়েছে। দেশের মানুষ একটু দম ফেলছে , চায়ের আড্ডায় যখন ভোটের উত্তাপ ফিকে হয়ে আসছে, ঠিক তখনই খবর এলো সংরক্ষিত নারী আসনের নির্বাচনের।... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীর কোথাও কেন রাত নামে না, আবার কোথাও সূর্য ওঠে না

লিখেছেন নতুন নকিব, ২৪ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:০৩

পৃথিবীর কোথাও কেন রাত নামে না, আবার কোথাও সূর্য ওঠে না

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।

জ্যোতির্বৈজ্ঞানিক বাস্তবতা, ভৌগোলিক প্রভাব এবং আধ্যাত্মিক প্রতিফলন

আমরা প্রতিদিন যে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখি, সেটাকে এতটাই স্বাভাবিক... ...বাকিটুকু পড়ুন

×