আমার আজকের এই পোষ্টে আমি শুধু আমার মধ্যকার দর্শন গুলো তুলে ধরব। (মানব চিরন্তনতা অথাৎ মনের সাথে প্রতিনিয়ত আমাদের যে দন্ধ )সবাই শুধু নিজের সাথে আমার দর্শন গুলো মিলিয়ে দেখবেন এবং আপনাদের নিজের অবস্থান নিয়ে চিন্তা করবেন।তর্ক বা বিতর্ক আমার এই পোষ্টে জন্য প্রযোজ্য নহে।
মানুষ সৃষ্টির সেরা জীব।আর যে কারনে আমাদের এই আসনে সমাহীন করা হয়েছে তা মনে হয় অন্যের প্রতি ভালবাসার অনুভূতি থাকার কারনেই।আমরা অন্যের জন্য নিজের মনের জমিতে যে অনুভূতির চাষ করি তাই মনে হয় ভালবাসা।এটা কিন্তু কোন সংঙা না।আসলে বাস্তবিক জীবনের কোন কিছুকেই সংঙার ফ্রেমে আবদ্ধ করা যায়না।
যেমন যায়না,ভালবাসার হাতে পায়ে শেকল পড়িয়ে মনের অন্দর মহলে বেধে রাখা।ঠিক সময়ে এটি উকি মারে চুপিসারে।ভালবাসার কোন প্রকারভেদ হয় কিনা জানিনা তবে আমার আলোচনা শুধু একটা নারী ও পুরুষের মধ্যকার মনের রসায়নে সীমাবদ্ধ থাকবে।
কিন্তু আসল কথা হচ্ছে আমরা কতটুকু ভালবাসতে পারি।আদৌকি ভালবাস সন্ধান পাই নাকি শুধু আবেগের তারনায় বশীভূত হয়ে "আমার ভালবাসা" "আমি ভালবাসি" নামক বুলি গুলো হৃদয়ে নয় মুখে ধারন করি। আর আমাদের মনের গগনে ভালবাসা নামক সূর্য উঠলেই বলি সে আমার ভালবাসা।অথচ অভিলাষে একটু কালোমেঘের ছায়া পড়লেই দেখা মেলে আমাদের ভালবাসার আসল রূপ।নিচে আমি একটা ছোট্ট ঘটনা বলছি-
আমারই এক বন্ধু একটা মেয়েকে ভালবাসে।সারাক্ষনই তার গল্প।তার এটা ভাল,সে এইরকম,সে খুব ভাল মেয়ে ইত্যাদি ইত্যাদি।মেয়েটাও তাই বলে আমার কাছে।কিন্তু যখনই দেখা যায় তাদের মধ্যে কিছু একটা হয়েছে তাহলে বুঝা যায় আসলে কে কি রকম যা বলার মত ভাষা আমার নাই।আসুন এবার আমরা আমাদের বৈবাহিক আবস্থা দেখি।
আমার বিশ্বাস যে আমাদের সমাজের প্রায় ৮০% মানুষই আসলে ভালবাসার খোজ পায়না অথবা এরা জানেইনা ভালবাসা নামক বস্তুটা কি?সামাজিক রীতিনীতি অনুসারে বিয়ের মাধ্যমে একসাথে থাকতে হয় আর একপাল বাচ্চা জন্ম দিতে হয় পশুদের মত।এটাই ভালবাসা।কিন্তু এটা ভালবাসার আসল রূপ হতে পারেনা।এটা শুধু জীবনের একটা অংশের বিচ্ছিন্ন একটা ঘটনা হতে পারে।আর আমার পরিসংখ্যানে যে ২০% মহৎ মানুষ ভালবাসার সন্ধান পেয়ে থাকেন তারা কি সারা জীবন ভালবাসা নিয়ে একসাথে থাকতে পারে?পারেনা,আসলে কোন মানুষই পারেনা।
কারন সময় আমাদের মধ্যে একটা বড় ধরনের প্রভাব ফেলে যায় ।যা থেকে আমরা নিজেদের মুক্ত করতে পারিনা।সেটা মনেহয় আমাদের এক ধরনের সীমাবদ্ধতা অথবা ব্যর্থতা।ফলে অবিশ্বাস দানা বাধে,গুটি গুটি পায়ে এগিয়ে আসে আমাদের আসল চেহারাটা।তখন গুন থেকে ভালবাসার মানুষের দোষ চোখে লাগে,সুখের মূহুর্তগুলোর চেয়ে দুঃখের বিষয়গুলো সামনে আসে।কিন্তু কেন এইরকম হয়?
আর আমরা আমাদের ভালবাসার মানুষকে কতটা জানতে পারি বা বুঝতে পারি?
সারাটা জীবন একটা মানুষের সাথে একই ছাওনীর নিচে থেকেও কেউ কাউকে জানতেই পারিনা,বুঝতেই শিখিনা আবার বলি ভালবাসা!!
তাহলে কি আমরা শুধু আমাদের নিজের জন্যই অন্যকে ভালবাসি?তাহলে কি এটাই ঠিক যে আমরা সবকিছু করি শুধু নিজের জন্য অন্যের জন্য কিছু নয়।
নয়তো আমাদের মনের নিকষ অন্ধকারে কালো চাঁদরে ঢাকা ভালবাসার অশুভ রূপটা কেন পায়?ভালবাসারতো কোন দুষ্ট রূপ থাকতে পারেনা।ভালবাসা যে স্বর্গীয় জিনিস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


