আমরা তখন পাচ কি ছয় ক্লাসে পড়ি, ঠিক মনে নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সব অনুষদ মিলিয়ে বিরাট র্যগ আনুষ্ঠান হতো। শুনলাম ফিডব্যাক আসবে সেবার, তাই স্কুলে গিয়ে যখন দেখলাম আর্ধেক ক্লাস খালি তখন আবাক হবার কিছুই ছিলো না। যাই হোক, টিফিনের সময় ছেলেদের বাকি আংশের মধ্যে কিছু খুব ভালো ছাত্র ছাড়া বাকি আংশের প্রায় সবাই স্কুল পালালাম। আমর যখন স্কুল আন্গিনা পেরিয়ে বেশ কিছু দূর চলে এসেছি ঠিক তখনই বিপত্তি...... দেখলাম নুরল কবির স্যার বেশ দ্রুত গতিতে আসছেন। তখন ভার্সিটি ক্যম্পাস জুড়ে কিছু মুড়ির টিন বাস বেশ ঘুরে বাড়াতো। তারই একটা থেমে থাকা বাসের পাশেই সবগুলো গা ঢাকা দিলাম। আশা, স্যার আমাদের দেখতে পবেন না। যখন বাসের তলা দিয়ে উকি দিয়ে দেখছি স্যার গেলেন কিনা... দেখি ওপাশ থেকে স্যারও বাসের তলা দিয়ে উকি দিয়ে দেখছেন একদম যেন শুভ দৃষ্টি বিনিময়। স্যার অবশ্য আর কিছু না বলেয় চলে গেলেন, যদিও মনটায় দমে গেলো। তবে যাই হোক প্রাথমিক ধাক্কা সামলে আমরা রওনা হলাম, যা হবার তা পরে দেখা যাবে। স্টেজ করা হয়েছিলো বড়ো মাঠে, গিয়ে দেখি লোকেলোকারন্ন। ওপেন ইয়ার কনসার্ট বলে কথা। ভার্সিটির ভাইরা তখন একেকজন একেক সাজে স্টেজের সামনে....।নাচা গানা আর হৈ হৈ এ ভরপুর বড়মাঠ। তখনও ফিডব্যাক আসেনি, কি সব নাম না জানা বাউল আর ব্যন্ডদল অখাদ্য পরিবেশন করে যাচ্ছিল। আর তাতেই সবাই নেচে গেয়ে আর গলা মিলিয়ে চলছিলো। দেখলাম এক বড়োভাই মাথার চুল কেটে "Mr T" সেজে হেভি ড্যান্স মারতাছে আর আমাদের ক্লাসে সবচেয়ে ডানপিটে ছেলে পিন্টু মাথায় একটা লম্বা চোংগা মতো লাগিয়ে তার সাথে সাথে ব্রেক ডেন্স.... আর যায় কোথায়... আমরাও হৈ হৈ কর ছুটলাম। যখন ফিডব্যাক আসলো তখন এক পশলা বৃস্টি যেন অভর্থনা জানলো.. মনে আছে মাকছুদ বেশ কাদো কাদো সুরে বলেছিলো এটাই তার করা সেরা কনসার্ট, কি জানি সব স্টেজেই বলে নাকি কি জানি। শেষ গান ছিলো 'মেলাই যাইরে...' শেষ বিকালে দুবার গেয়েছিলো আর আমরাও পাগোলের মতো গলা মিলয়ে ছিলাম মনে আছে। যখন ফিরছিলাম তখন হাত দিয়ে দেখেছিলাম মাথার চুলেও কাদা পানি। বাসায় এসে প্রথমে মার কান মলা দিয়ে শুরু তারপর বাকিগুলো আর নাই বললাম...
আলোচিত ব্লগ
জিন্নাহ পর্ব-২

এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন
যাকে শত্রু ভাবছেন, সে হয়তো আপনার জীবনের একজন পথপ্রদর্শক
গানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============

একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর... ...বাকিটুকু পড়ুন
বাংলা ভাষা সংস্কৃত ভাষার উপভাষা নয়
বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন
ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ১ম পর্ব
প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব
গ্রিসে যুক্তি পেয়েছিল রূপ
ভারতে প্রমাণ পেয়েছিল পথ
চীনে নাম ও বিতর্কের... ...বাকিটুকু পড়ুন
সংবাদপত্র

একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।