
সেই কখন থেকে অপেক্ষা করছি। অপেক্ষা জিনিসটা যে কতটা বিরক্তিকর তা ভূক্তভোগী মাত্রই জানেন। এক এক মুহূর্ত যেন এক এক শতাব্দীসম হয়ে উঠে। শুনেছি মধ্য যুগে রমণীরা সাগর পাড়ে দাঁড়িয়ে থাকত, কখন দিগন্ত রেখায় কোন জাহাজের অবয়ব ভেসে উঠবে। কখন প্রাণপ্রিয় মানুষটির চেহারা এক নজর দেখা যাবে। কখন তার মায়াবী স্পর্শ অনুভব করা যাবে। আমি ও অপেক্ষা করছি।
অপেক্ষার খাঁড়ার ভার আর ধারে মুমূর্ষুপ্রায় আজকালকার তথাকথিত রিয়েলিটি শো এর প্রতিযোগীরা। দর্শকদের ই বা বাদ দেই কোন যুক্তিতে? "আমাদের এই পর্বের বিজয়ী হচ্ছে ..... আমাদের এই পর্বের বিজয়ী হচ্ছে .....আমাদের এই পর্বের বিজয়ী হচ্ছে ..... তা আমরা দেখব আধা ঘন্টার একটা ছোট্ট বিরতীর পর! "
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০০৯ রাত ১১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


