somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অ্যানিমেশনের স্বর্ণযুগ

২৮ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অ্যানিমেশন কে না ভালবাসে? আমরা সবাই দেখতে ভালোবাসি । ছোটবেলা পেরিয়ে আসার পরেও অ্যানিমেশনের প্রতি আমার আকর্ষন এতটুকু কমেনি । খুব ছোটবেলায় আমরা বাংলাদেশ টিভিতে নানা রকমের অ্যানিমেশন দেখতাম । ব্যাটম্যান, হি ম্যান, থান্ডার ক্যাটস, ইত্যাদির কথা এখনও মনে আছে । বাংলাদেশের টিভি চ্যানেলে তুলনামূলক ভাবে অ্যানিমেশন কম দেখাতো । তবে ডিজনির বেশ কিছু অ্যানিমেশন দেখেছিলাম । আরেকটু পরের দিকে টিভিতে দেখতাম ডিজনির নানা রকমের সিরিজ অ্যানিমেশন ।,টারজান,আলাদিন, সিনবাদ, ইত্যাদি । কিন্তু ডিজনির বিভিন্ন অ্যানিমেশন সিনেমা গুলোর সবগুলো দেখার অভিজ্ঞতা হয়নি । কিছু সিনেমা যেমন আলাদিন,সনবাদ সহ কয়েকটা সিনেমা হলে গিয়ে দেখেছিলাম, সেটা ছিল একটা দারুন অভিজ্ঞতা । তারও বহু পরে সিডি এবং ডিভিডির দৌলতে বেশ কিছু ডিজনি মুভি দেখার সৌভাগ্য হয় যেমন লায়ন কিং, মুলান, অ্যানাস্টেসিয়া, স্নো হোয়াইট এন্ড দ্য সেভেন ডোয়ার্ফ । যদিও আজও ডিজনির বহু মুভি দেখা হয়নি ।
আমাদের ছোটবেলায় থ্রিডি অ্যানিমেশনের কোন অস্তিত্ব ছিল না । কারন তখন কম্পিউটারের এত ব্যবহার শুরু হয়নি । প্রথম থ্রিডি অ্যানিমেশন সিনেমা হল টয় স্টোরি । এটা তৈরি হয়েছিল ১৯৯৫ সালে । আজ থেকে প্রায় এগারো বছর আগে । ১৯৯৫ সালের কম্পিউটার শক্তিতে একটি প্রমান সাইজের থ্রিডি সিনেমা তৈরি মুখের কথা নয় । কারন থ্রিডি অ্যানিমেশন তৈরি করতে খুবই শক্তিশালী কম্পিউটারের প্রয়োজন হয় ।

বর্তমানে টুডি অ্যানিমেশন বনাম থ্রিডি অ্যানিমেশনের দৌড়ে থ্রিডি অ্যানিমেশনই যে এগিয়ে যাচ্ছে তাতে কোন সন্দেহ নেই । বলা যেতে পারে ১৯৯৪ সালে লায়ন কিং রিলিজের পরেই আস্তে আস্তে টুডি অ্যানিমেশনে ভাঁটার টান আরম্ভ হয়েছে । লায়ন কিং ছিল একটি অসাধারন সিনেমা । কারোর কারোর মতে এটি এখনও পর্যন্ত সেরা টুডি অ্যানিমেশন সিনেমা । অ্যানিমেশনকে যে কি উচ্চতায় নিয়ে যাওয়া যায় তা জানতে গেলে এই সিনেমা দেখতেই হবে । কিন্তু দুঃখের বিষয় লায়ন কিং পরবর্তী টুডি অ্যানিমেশন সিনেমা গুলি এই সাফল্য ধরে রাখতে পারে নি ।
যেমন দ্য হাঞ্চবাক অফ নতরদাম, হারকিউলিস, মুলান, দ্য প্রিন্স অফ ইজিপ্ট, টারজান।দ্য রোড টু এল ডোরাডো, আটলান্টিস দ্য লস্ট এম্পায়ার, ট্রেজার প্ল্যানেট , ব্রাদার বিয়ার,সিন্দবাদ লিজেন্ড অফ দ্য সেভেন সিজ ইত্যাদি ।

এই সবকটি সিনেমা গুলিতেই খুব উঁচুদরের অ্যানিমেশন ব্যবহার করা হয়েছে । কিন্তু বিরাট হিট এগুলি একটিও নয় । কোন কোনটি হয়তো অর্থনৈতিকভাবে কিছুটা সাফল্য পেয়েছে । ট্রেজার প্ল্যানেট এবং সিন্দবাদ লিজেন্ড অফ দ্য সেভেন সিজ ছিল বিরাট ফ্লপ সিনেমা । ট্রেজার প্ল্যানেট ওয়াল্ট ডিজনি প্রোডাকসনকে প্রায় দেউলিয়া বানিয়ে দিয়েছিল ।

কিন্তু এই সময়ে অনেক থ্রিডি অ্যানিমেশন সিনেমা খুবই সাফল্য লাভ করেছে । যেমন টয় স্টোরি ১ (১৯৯৫), টয় স্টোরি ২ (১৯৯৯)এ বাগস লাইফ (১৯৯৮), ডাইনোসর (২০০০), শ্রেক (২০০১), মনস্টারস ইনক (২০০২), ফাইন্ডিং নেমো (২০০৩), দ্য ইনক্রেডিবলস (২০০৪), শ্রেক ২ (২০০৪), শ্রেক ৩ ইত্যাদি।
সেইভাবে বলার মতো ফ্লপ থ্রিডি সিনেমা বলতে একটিই ফাইনাল ফ্যান্টাসি দ্য স্পিরিটস উইদিন ।
তাই বলা যেতে পারে নব্বই দশকের মাঝামাঝি থেকেই টুডি অ্যানিমেশনের অবনমন এবং থ্রিডি অ্যানিমেশনের উত্তরন ঘটছে । এখন তো ডিজনি চ্যানেলে মিকি মাউস, ডোনাল্ড ডাক, প্লুটোর থ্রিডি কার্টুনও দেখা যাচ্ছে । যদিও আমার তা খুব একটা পছন্দ হয়নি । হয়তো আপনাদের ভাল লেগে থেকে থাকতে পারে।
কম্পিউটারের উন্নতির সাথে সাথে থ্রিডি অ্যানিমেশনের যে আরো উন্নতি ঘটবে তাতে কোন সন্দেহ নেই । যদিও এখনই টুডি অ্যানিমেশনের নিশ্চিহ্ন হবার কোন ভয় নেই কারন এখনও সারা পৃথিবীতে প্রচুর পরিমানে টুডি অ্যানিমেশন তৈরি হয় । কিন্তু একথা আমাদের বোধহয় মেনে নিতেই হবে যে টুডি অ্যানিমেশনের স্বর্ণযুগ আমরা পেরিয়ে এসেছি ।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:০৮
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×