ইউরোপের দেশগুলোতে মুসলমানরা সংখ্যালঘু কিন্তু সেখানে "হেফাজতে ইসলাম" নেই।
আমেরিকা, কানাডায় মুসলমানরা সংখ্যালঘু কিন্তু সেখানে "হেফাজতে ইসলাম" নেই।
অষ্ট্রেলিয়ায় মুসলমানরা সংখ্যালঘু কিন্তু সেখানে "হেফাজতে ইসলাম" নেই।
যেসব দেশের কথা বললাম সেইসব দেশে কিন্তু মুসলমানরা শুধু ভালো আছে বললে কম বলা হবে বরং সেইসব দেশে যাওয়ার জন্য খালে বিলে সর্বত্র আজ আহাজারি চলছে।
যাই হোক, বাংলাদেশের ৯০% লোক মুসলিম। এই দেশে মসজিদের অভাব নেই, তেমনি নামাজি মানুষের অভাব নেই। প্রশ্ন জাগে এহেন একটা দেশে "হেফাজতে ইসলাম" নামক কোন কিছুর আদৌ প্রয়োজন আছে কি?
তাহলে বাংলাদেশে এদের কাজ কি? সংবাদ সন্মেলন করে কোন চরমপন্হী দলের দালালী নাকি শয়তানের বাক্সে (টিভি) নিজেদের চেহারা দেখানো - কোনটা??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




