somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ দিনটি ভালোই গেলো।

৩১ শে জুলাই, ২০০৯ দুপুর ১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পরীক্ষা বেশ ভালই দিয়ে আসলাম!!!!!!
কি পরীক্ষা? "সহকারী থানা/উপজেলা শিক্ষা অফিসার" পদের বাছাই পরীক্ষা ছিলো আজ।
প্রবেশ পত্র পেয়েছিলাম বোধহয় এক মাস আগে। ভুলেই গিয়েছি ঠিক কয় তারিখে পেয়েছিলাম!;) পড়াশুনার জন্য বেশ অনেকটা সময় পেয়েছিলাম। কিন্তু, কাজে লাগান হয়নি। মাঝে আবার বিএড ভর্তির জন্য পড়াশুনা করেছিলাম কিন্চিৎ!! তাও খুব ভালো নয়। মৌ এর তাড়া-তেই ২৯তম বিসিএস এর জন্য মাঝে মাঝে বই এর সাথে যোগাযোগ। নইলে এই অনিশ্চিত পরীক্ষাটির জন্য পড়াশুনা করতে আমার ভালো লাগেনা। তবু, ২৮তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার জন্য ফার্মগেট শাখায় 'কনফিডেন্স কোচিং' এ সাত মাস ক্লাস করেছিলাম। ঐখানে পড়াশুনা করে আমার মনে হয়েছিল, ' কনফিডেন্স কোচিং আমাকে প্রস্তুতি ছাড়াও যেকোনো পরীক্ষায় এটেন্ড করার কনফিডেন্স দিয়েছে।;)B-):)

আজকের পরীক্ষার জন্যও আমার তেমন কিছু পড়াশুনা করা হয়নি। জুলাই ১৬ হতে বিএড এর ক্লাস করে বাসায় এসে তো আর অন্য কিছু পড়তে ইচ্ছাই করেনা। ক্লান্ত লাগে! আর কাল আমি রাত দুইটা পর্যন্ত আমি ইন্টা্রনেটে ব্লগে একটি লেখা পোস্ট করেছি আর ফেসবুকে ছিলাম। এত দিন বই নিয়ে বসা হয়নি যখন, আজ ও বসবোনা, দেখি একেবারেই বই নিয়ে না বসে পরীক্ষা দেবার একটি ঘটনা হয়ে থাক।;) তাই আর ইচ্ছে করেই বসলাম না। কিন্তু, সকাল সকাল উঠতে হবে যে। সকাল ৯টা ২০ মিনিটের আগে আসন গ্রহন করতে বলা হয়েছে। আমার সিট পরেছে মিরপুর ১০নাম্বার গোল চত্বর- গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট। ভুতেরগলি হতে সেখানে যেতে ঠিক কতটা সময় লাগবে ধারনা নেই। তাই কিছুটা হলেও সময় হাতে নিয়ে বেরোতে হবে। আবার বাসে করে যাত্রা। একেবারে অসহ্য। কিনতু, অন লাইনে বসে আছিই আর হেড ফোনে গান শুনেই চলেছি। ঘুমানোর নাম নেই। এর মধ্যে আবার কয়েকজন , যারা জানতো আমার পরীক্ষার ব্যাপারটা, তারা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার জন্য তাড়া দিচ্ছে। আমি উঠবো উঠবো করেও রাত দুটো বাজিয়ে ফেললাম।তারপোর পিসি অফ করে সকালে কি ড্রেস পরে যাব, আর ব্যাগ ও অন্যান্য আনুসংগিক সব গুছিয়ে তারপর ঘুমাতে গেলাম।এলার্ম দিয়ে রাখলাম মোবাইলে, উঠবো সকাল সাতটা ২৫ মিনিটে।কিন্তু, সোকালে ঘুম ভেংগে গেলো নির্দিষ্ট সময়ের আগেই। ভাবলাম উঠে পরি। নইলে আবার টাইম পার হয়ে যেতে পারে। :-/

ঘুম কাটানোর জন্য ইন্টার্নেট কানেক্ট করে একটু ব্লগে ঢুঁ মারলাম। গল্প পড়তে পড়তে ঘুমের রেশ কেটে যাবে।B-)আর তার সাথে গান শুনাও চললো কিছুক্ষন। গান ই আমার জীবন। আমার সবকিছুতে গান জড়িয়ে। :)

পরীক্ষার কোশ্চেন খুব বেশি সোজা হয়েছে। ১০০ এ্যান্সার করেছি। একটি ভুল করেছি। ৬০ না্ম্বার কারেক্ট হবে, নিস্চিত, আর বাকি ৩৯ টা কনফিউজড!!! তবে, হবে বেশিরভাগই।

পরীক্ষা শেষে বাসে উঠেই গ্রামীন ফোন নাম্বারটা থেকে যত জনকে পারা যায় এসএমএস করে দিলাম, '"পরীক্ষা ভালো হয়েছে" বলে। গ্রামীনে এক সপ্তাহ আগে ১০ টাকা্য় ৫০০ এসএমএস নিয়েছিলাম, তার এখনো ৪১৫টাই বাকি আছে। কাল শেষ হবে ভ্যালিডিটি। তাই যতটা কাজে লাগিয়ে শেষ করা যায়!!!;)

পরীক্ষা শেষ করে মিরপুর-১ এ , ছোট ফুফুর বাসায় যাবার ইচ্ছে ছিলো। কিন্তু, এখন আর ইচ্ছে করলোনা। তাই সোজা বাসায় চলে এলাম। দিনটা ভালোই গেলো।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০০৯ দুপুর ১:৫০
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×