ঢাকা: বাংলাদেশ থেকে গৃহস্থালির কাজের জন্য নারী শ্রমিক (পরিচারিকা) নেবে হংকং।
আগামী জুন মাস থেকেই সে প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।
জুনেই প্রশিক্ষিত গৃহপরিচারিকার প্রথম দলটিকে হংকংয়ে পাঠানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সে লক্ষ্যে কাজ চলছে বলেও জানা গেছে।
ইতোমধ্যে গৃহপরিচারিকার কাজের জন্য বাংলাদেশি নারীদের আবেদনগুলো বাছাই শুরু করেছে হংকংয়ের বাংলাদেশ কনস্যুলেট
তবে হংকংয়ে গৃহপরিচারিকার কাজের যে চাহিদা তৈরি হয়েছে তা সহজে পূরণ হবে না বলে মনে করছে সংশ্লিষ্ট রিক্রুটমেন্ট এজেন্সি।
কনস্যুলেটের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরানা মাহরুখ ১০টি আবেদন পাওয়ার কথা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আবেদনগুলো বাছাই ও অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করতে সময় প্রয়োজন। কারণ বাছাইয়ের পর সেগুলো হংকংয়ের অভিবাসন দপ্তরে পাঠানো হবে।
বাংলাদেশি নারীদের হংকংয়ের পরিবেশ, খাদ্যাভ্যাস ও সংস্কৃতিতে নিজেদের মানিয়ে নিতে প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানান মিনারা মাহরুখ।
তিনি বলেন, বাংলাদেশ থেকে গৃহপরিচারিকার কাজ করতে যাওয়া নারীদের সঙ্গে যাতে শোভন আচরণ করা হয় তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ প্রয়াস চালাবো।
হংকংয়ের সংশ্লিষ্টু কর্তৃপক্ষ এ ব্যাপারে সহযোগিতা করবে বলে তিনি আশা করেন।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




