somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বিদেশ পাগলা
বিদেশ নিয়ে ভাবি সর্বদা তবে দেশের কথাও কিন্তু ভুলি নাই । আমার চরম শত্রু পরা শক্তিধর সাম্রাজ্যবাদী শক্তি ও তাদের দালাল,সুবিধা ভোগী, চাটার দল ও জি হুজুর হ হুজুর মার্কা ব্যক্তিত্বহীন লোকগুলি । আমার ব্যক্তিগত শত্রুতা কারো সঙ্গে নেই । মাঝে মধ্যে লিখার স্বার্থে

বৌদ্ধ ভান্তের মিয়ানমারে পাচার করা ১১ তরুণী উদ্ধার, আটক-২

২০ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বৌদ্ধ ভান্তের মিয়ানমারে পাচার করা ১১ তরুণী উদ্ধার, আটক-২
.
বৌদ্ধ ভান্তে কর্তৃক বান্দরবানের রোয়াংছড়ি থেকে মিয়ানমারে পাচার হওয়া পাহাড়ী ১১ কন্যাকে উদ্ধার করে দেশে ফেরৎ আনা হয়েছে। এ ঘটনায় বৌদ্ধ ভিক্ষু উসরী ও নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি এলাকার বাসিন্দা উসি থোয়াইকে আটক করেছে পুলিশ।
.
পুলিশ জানায়, গত ১৭ ফেব্রুয়ারি মাসে রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন এলাকার ১৩ কিশোরীকে একটি আশ্রমে রেখে বিনা খরচে লেখা পড়ার কথা বলে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার মিতিংঙ্গ্যা ছড়ি বৌদ্ধ বিহারে নিয়ে যায় বৌদ্ধ ভিক্ষু উসিরি। পরে ভিক্ষু’সহ সংঘবদ্ধ একটি চক্র ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেয়ার কথা বলে কিশোরীদের মায়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরতলীতে পাচার করে। সেখানে নেইছাদং এলাকায় একটি বৌদ্ধ আশ্রমে তাদের রাখা হয়। উদ্ধার হওয়া শিশুরা হলেন- চিং থেউ (৯), উক্রেঞো মারমা (১২), নুক্রাই উ (১৩), হ্লামেই প্রু (১১), পাইনুচিং মারমা (১৪), মেম্যাচিং (১৩), লুজা মারমা (১১), মেচিং মারমা (১০), চানুচিং মারমা (১১), মাইক্যচিং (১২), মেথুই চিং (১২), তবে এখনো ২ তরুণীর কোনো সন্ধান পাওয়া যায়নি।
.
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম জানায়, বান্দরবানের বোয়াংছড়ির বিভিন্ন এলাকা থেকে একটি চক্র ১৩ মারমা কিশোরীকে মায়ানমারে পাচার করে। পরে তাদের অভিভাকরা রোয়াংছড়ি থানায় মামলা দায়ের করলে পুলিশ পাচার কাজে জড়িত উসরি ভিক্ষুকে আটক করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মিয়ানমারের মংডু এলাকার নেছাদং থেকে তাদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়।
.
আটককৃতদের জিজ্ঞাসাবাদে অপর দুই শিশুকে উদ্ধারে অভিযান চালানো হবে।
.
তবে উদ্ধারকৃত কিশোরীরা জানায়, তারা স্বেচ্ছায় মায়ানমারে গিয়েছিল। তাদের কয়েকদিনের মধ্যে দেশে ফিরিয়ে নেয়া হবে বলে বৌদ্ধ ভিক্ষুরা আশ্বাসও দেয়। এরবেশি প্রকাশ্যে তারা আর কিছু বলতে চায়নি।
.
তবে গোয়েন্দা সূত্রগুলো জানিয়েছে, জিজ্ঞাসাবাদে কয়েকজন মেয়ে স্বীকার করেছে, বাংলাদেশে থাকতে তারা ভান্তেদের দ্বারা যৌন নিপীড়নের শিকার হয়েছেন।একইভাবে মিয়ানমারে থাকতেও তারা ভান্তেদের দ্বারা যৌন নিপীড়নের শিকার হয়েছে। সেখানে একেক জন ভান্তের কাছে প্রতিরাতে দুইজন মেয়েকে থাকতে হতো বলেও জানিয়েছে তারা।
.
অভিযানে সমন্বয়কারী কেপিএম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ হেমানন্দ ভিক্ষু বলেন, ‘মায়ানমারের মংডু জেলার নাইসা ডং বৌদ্ধ বিহারের প্রধান উ সারানা ভিক্ষুর সাথে যোগাযোগ করে রোয়াংছড়ি থেকে নিয়ে যাওয়া ১৩ কিশোরীকে ফেরত আনতে গত বৃহস্পতিবার মিয়ানমারের যায় আমরা’। দুদিনের প্রচেষ্টায় মিয়ানমারের বৌদ্ধ ভিক্ষু এবং প্রশাসন-আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় গত শুক্রবার গভীর রাতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) নাইসা ডং বৌদ্ধ বিহার থেকে ১১ কিশোরীকে উদ্ধার করে উলাবুনিয়া বর্ডারে নিয়ে এসে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কাছে হস্তান্তর করেন। শনিবার ভোর রাতে বিজিবি সদস্যরা বান্দরবান ডিবি পুলিশের কাছে শিশুদের হস্তান্তর করেন।
.
পুলিশ সুপার মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মানবপাচার আাইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃতদের জিজ্ঞাসাবাদের পর তাদের অভিভাবকদের কাছে ফিরিয়ে দেয়া হবে।


তথ্য সুত্র : তথ্য সুত্র : সরাসরি ফেসবুক হতে সংগৃহীত ----------------- ‘‘Obaydullah Al Mahadi‎ to Save Chittagong Hill Tracts (CHT), Save Bangladesh ‘’
http://parbattanews.com
/মিয়অ/…
অবশেষে উদ্ধার হলো মায়ানমারে পাচার হওয়া বান্দরবানের ১১ কিশোরী - See more at: Click This Link

সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০৮
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাফিয়া ট্রাম্পের নজর এবার ফুটবল বিশ্বকাপে....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৫


একটা ফোন কল কতটা শক্তিশালী হতে পারে, সেটা এবার হাড়ে হাড়ে টের পেল গোটা ফুটবল দুনিয়া। বসনিয়ার বিপক্ষে লাল কার্ড দেখে মার্কিন ফুটবলার বালোগুনের নিষিদ্ধ থাকার কথা ছিল বেলজিয়াম... ...বাকিটুকু পড়ুন

তুমি আমি চিরন্তন

লিখেছেন সামিয়া, ০৭ ই জুলাই, ২০২৬ রাত ২:০৮



মানুষজন আমাকে জিজ্ঞেস করে, তোমার সঙ্গে নাকি আর যোগাযোগ নেই? আমি শুধু হাসি। কীভাবে বোঝাই, কথা না হলেও কিছু মানুষ প্রতি রাতেই এসে মনের ভেতর চুপচাপ বসে থাকে; ঘুমানোর প্রস্তুতি... ...বাকিটুকু পড়ুন

দেশপ্রেম হুমকি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২৬


তুমি আউয়াল বাওয়াল
দলকানা এক উম্মাদ;
তুমি কাকে বলছো সন্ত্রাস!
যদি সন্ত্রাস বুঝ- তাহলে
তুমি মস্তবড় সন্ত্রাস!

তুমি রক্ত দেখলে না
লাশ দেখলে না আর
লক্ষকোটি জনস্রোত-
ক্ষমতায় দেখলে সুদ্ধ
খুনির হাতে রক্তাক্ত-
বুঝলে না বুঝলে না।

তুমি আউয়াল বাওয়াল
দলকানা... ...বাকিটুকু পড়ুন

দুঃখিত! আবার একটা গিটার ভিডিও পোস্ট করলাম।

লিখেছেন আরাফাত৫২৯, ০৭ ই জুলাই, ২০২৬ বিকাল ৫:০০

দুঃখিত! আবার একটা গিটার ভিডিও পোস্ট করলাম।

কেমন লাগল জানালে খুশি হব।

C Note in E Major Scale



টিউনটা 'ই' মেজর স্কেলে করা কিন্তু টিউনের মধ্য ইচ্ছা করে অনেকবার 'সি' নোটটা বাজাইছি।... ...বাকিটুকু পড়ুন

জুলাই বিপ্লব নাকি জুলাই CIDI?

লিখেছেন মাথা পাগলা, ০৮ ই জুলাই, ২০২৬ রাত ১:২৯



আমি মনে করি জুলাই বিপ্লবের সবচেয়ে বড় শক্তি ছিল বাংলাদেশের রাজনৈতিকভাবে নিরপেক্ষ সাধারণ জনগণ। যাদের মধ্যে দেশপ্রেম, মায়-মমতা আছে, যারা অন্যায়-অবিচার দেখলে প্রতিবাদ করেন, তারাই এই আন্দোলনের মূল শক্তি... ...বাকিটুকু পড়ুন

×