কিছুদিন পরই বাড়বে গরম । রোগ বালাই ও পাল্লা দিয়ে বাড়বে। আমরা একটু সচেতন হলেই ভাল থাকতে পারি। আসুন জেনে নেই এই সময়ের করনীয়-
১, সকালে নরম তরল জাতীয় খাবার খান (সব্জি জাতীয় )
২, বাইরে বের হলে মুখে সানস্কি্ন দিন
৩, ছাতা ব্যবহার করতে পারেন রোদে
৪, অতিরিক্ত মসলা জাতীয় খাবার পরিহার করুন
৫, প্রচুর পানি পান করুন
৬, বাহিরের খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন
৭, পাতলা সুতি পোষাক পরিধান করুন
৮, রোদ থেকে এসেই গোসল করবেন না, একটু ঠান্ডা হয়ে গোসল করুন
৯, রোদ থেকে এসেই হালকা ঠান্ডা পানি দিয়ে মুখ ও চুল ধুয়ে ফেলুন
১০, রাতে ও সকালে ২ বেলা গোসল করুন
১১, রাতে ঘুমানোর আগে ঠান্ডা পানি দিয়ে গোসল করে ঘুমাতে যান, আরাম পাবেন
১২, ডায়রিয়া হলে প্রচুর তরল খাবার খান এবং খাবার স্যালাইন খান
১৩, ভাজা পোড়া খাবার এড়িয়ে চলুন। (না খাওয়াই ভাল)
১৪, লেবুর শরবত খান বেশিবেশি
১৫, বাইরে থেকে এসে সাথে সাথেই ফ্রিজের ঠান্ডা পানি খাবেন না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




