somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতা এবং কবি বিষয়ে সাধারণ আলোচনা। প্রথম পর্বত।

৩০ শে জুলাই, ২০০৯ দুপুর ২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

:)কবি কী জিনিস। এবং :((কেন মানুষ কবি হন। :Pকী কী যোগ্যতা থাকলে একজন মানুষকে আমরা কবি বলতে পারি। আর সেই সাথে কবিতাই বা কী মাল। এমন হাজার প্রশ্ন কয়েকদিন ধরে আমার মধ্যে আনাগোনা করছে। কোন উত্তর যে পাচ্ছি না তা নয়। যেসব উত্তর পাওয়া যাচ্ছে-অবশ্যই গুগলে সার্চ দিয়ে নয়, তা আমার পছন্দ হচ্ছে না। এই আলোচনায় সেইসব অপছন্দের কিছু বিষয় আমি আপনাদের নাকের ওপরে মানে চোখের সামনে হাজির করছি।
প্রথমেই কবি কী জিনিস প্রসঙ্গে। কবি হচ্ছেন তারা যারাই কবিতা লেখেন। যেমন রবী, নজরুল, জীবনানন্দ, হালের গুণ হায়দার ইত্যাদি। আচ্ছা এইবার বলি ইহারা কেন কবি। তাহার এই কারণে কবি কারণ তাহারা কবিতা লেখেন। এই প্রসঙ্গে আফ্রিকান কবি হুনুলাতা খোলতাইং বলেছেন- মানেসুলা হুদাই প‌্যাচালিসুনাতু.......
- অর্থাৎ যারা জীবনে অন্য কোন কাজ না পেরে জীবন থেকে কিছু শব্দাবলি চয়নপূর্বক সেগুলোকে বিন্যস্ত করেন এইভাবে যে তা খাতার পুরো পাতা জুড়ে লেখেন না, আধেক পাতা খালি রাখেন। তারা প্রয়োজনে অপ্রয়োজনে যতি চিহ্ন ব্যবহার করেন। কবি খোলতাইংএর এই বাক্যকে আমি বিশ্বাস করি আবার করি না, কারণ আধুনিক কবিরা গল্পের মত পুরো পৃষ্ঠাজুড়ে লিখেও তাকে কবিতা বলেন। যা হোক এবার ফরাসী কবি ছ্যাঁচ্ছঁর লু কানাবোবার কবিতার সংগাটা বলে নেই। তিনি বলেছেন, -- কবিতা হচ্ছে এমন একটা জিনিস যেখানে বুঝে পড়ার মত কিছু নাই। যে জিনিস সহজেই বুঝতে পারা যায় না তাই উৎকৃষ্ঠ মানের কবিতা। তাহলে বুঝতেই পারছি কবিতা কী।
এইবার আলাচনা করি মানুষ কেন কবি হন: প্রথমেই আমি আমাদের অতিপ্রিয় রবীন্দ্র কবির বিষয়ে দৃষ্টান্ত দেই। রবীন্দ্রনাথ জমিদারপুত্র ছিলেন, তিনি ব্যারিস্টারি পড়ার নাম করে বিলেত শহরে থেকেছেন। দেশে এসেও তিনি কোন কাজ খুঁজে পাননি। ছোটবেলা থেকেই তিনি ছন্দা মিলিয়ে কথা বলতে পছন্দ করতেন। যেমন তিনি মাকে বলতেন-
খুব সকালে আমায় তুমি ঘুম কেন মা ভাঙালে,
আলসেমিটা ধরছে জেঁকে তাই দুচোখ রাঙালে।
তো এই রবী এভাবেই ছন্দের প‌্যাচে কথা বলে বলে বাবা মা পড়শীদের নজরকারেন। মানে ধরা খেয়ে যান আর কী। তো তাঁরপক্ষে পড়ে আর সাধারণ মানুষের মত আর কথাই বলতে পারছিলেন না। ফলে এটা তাঁর একটা বদভ্যাসে পরিণত হয়। আর এটা তার পরিবেশ প্রতিবেশের মানুষরা তাকে অনেকটা মেনেই নেন। ফলে তিনি ওই ধারা আর ভাঙতে পারেন নি। এই কারণেই তিনি কবি। আরও একটা কারণ আছে। সেটা হলো তার দাড়ি এবং গোফ প্রতিদিন সাফ করেও তিনি কুল পাচ্ছিলেন না। সকালে সাফ করলে বিকেলেই বড়। ফলে তার বাবা মা সকলে দেখলেন তাঁদের ছেলের এমন একটা ভড়ং ধরা উচিৎ যেখানে দাঁড়িগোফ কাঁটতে হয়না। ফলে কবি হোয়া ছাড়া তাঁর আর গত্যান্তর ছিল না।
আর একজন কবির কথা বলে মানুষ কেন কবি এই আলোচনার ইতি টানবো। তিনি হলেন জীবনান্দ দাশ। এই দাশ কবিরও রবীর মতো অবস্থা। তিনি ছোটবেলা থেকেই এমন ভাবে কথা বলতেন যা সহজেই কেউ বুঝতে পারতো না। যেমন খেতে বসে তিনি মাকে বললেন,
ওই শুভ্রতরল পানিয়
তুমি কার জন্যে রাখবে গচ্ছিত
আমি তোমার একমাত্র সন্তান যেমন ওষুধিবৃক্ষ তুমি
গড়ের মাঠের মত আমার পাত্রখানি, মরুময় হয়ে রয়
তব চোখ কারপানে মাগো, তুমি কি দেখনা ঝরণা বইছে
এই নয়নে যা অন্ধকার এই সময়ে যেন কৃষ্ণ চাঁদ দিচ্ছে উঁকি।
মানে হচ্ছে তিনি মায়ের কাছে দুধভাত খেতে চাইছেন। তো এইভাবে অস্পষ্ট্যভাবে কথা বলতে বলতেই তিনি সবার কাছে এমন দুর্বোধ্য হয়ে উঠলেন যে আর সহজ হতে পারলেন না। আর তিনি মানুষরে সাথে তুলনা শুরু করেছিলন ভাঙা বাড়ি দ্বীপ পাখির বাসা ইত্যাদির সঙ্গে ফলে তারপক্ষে আর সাধারণ মানুষ হওয়া সম্ভব হলো না। তিনি কবি হলেন।
এইবার কবিতা কি মাল। উল্লেখিত আলোচনা থেকেই এই প্রশ্নের উত্তর পাওয়া যায়। আসলে কবিতা হচ্ছে সেই জিনিস যাকে মানুষ খুব ভয় পায়। যেমন মেয়েমানুষ তেলাপোকাকে ভয় পায়। সহজেই মানুষ যা পড়তে চায় না এমনকি বুঝতেও পারে না। বাইনোকুলার দিয়েও যেখানে কোন কিছু খুঁজে পাওয়া যায় না মানে কোন মানে থাকে না। থাকলেও তা কারও নজরে আসে না। যা পৃথিবীর কোন উপকার করতে পারে না। এইখানে বলি ঈশ্বর পৃথিবীতে প্রয়োজন নেই এমন কিছু সৃজন করেননি। কিন্তু তাঁর সেই শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ কবিতার নামে যা সৃজন করেন তা কারও কোন উপকারে এসেছে এমন তথ্য গুগল কিংবা ভূ-গোলে সার্চ দিয়ে পাওয়া যায় না।
এই আলোচনায় যেসব উত্তর পাওয়া গেছে তা আমার বিশ্বাস হয় না। ফলে আমি আপনাদের ওপর প্রশ্নগুলোই রাখলাম। আপনারা আমাকে সহায়তা করবেন আশা করি। আমেন।
৯টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×