ফটো তোলা নিরাপদ পেশা নয়। ক্যাসেট কিংবা নেগেটিভ গুছিয়ে রাখার মেধা পরাজিত হয় অপেশাদার নিয়োগকর্তাদের মাসান্তে মাসোহারা গুছিয়ে নেয়ার প্রক্রিয়ায়, যদিবা সেটি খসে যায় হাত থেকে, সেখানে সন্ত্রাস। বারোআনায় উঠে যায় ভূমিকম্প প্রতিরোধি বাড়ি, ক্যামেরার বাক্সে জমে স্যাতস্যাতে আপোস। চার আনা লজ্জা নিবারন এবং সেটি ধরে রাখার ব্যর্থতায় খরচ হয়ে যায়। নিত্যবাজারবিমুখ পেশাদার চিত্রকর ছায়ার সমীকরনে ইচ্ছে ভুল ঢুকিয়ে দেয়~ক্লিক শব্দের ধাঁধায় মুড়ে মুড়ে নিরাপদ হতে চায়। সেই শব্দ কখনও স্ত্রী'র গালে চিন্হ রাখে, মস্তিস্কে ক্ষত ছড়িয়ে জন্মবৃত্তান্তে খোঁজে দোষ।
সে শ্মশানে, ~একটু স্মাইল হলে ~সেই পোজের ছবি সহ খবর অল্পদামে বিক্রি হয়ে, কাগজের পাতা ভারী হয়, ঝুলে যায়~ অনেক দামী ব্র্যান্ড পরিচয়ে।
নিজের কব্জি, আঙুল, নির্ভুল আলোকপরিমাপ দক্ষতা সাদা শার্ট ফেলে রঙিন পোষাকের আর্জি জানায় অবজেক্টকে।ছাপা ঝকঝকে হয়।
তার ছবি সেই পরিমাপের প্রয়োজন নয় বলে, সাদা শার্ট সব কিছু নিয়ে ময়লায় রঙ পাল্টে দেয় ক্রমশ।
পেশাদার শব্দটাই পরিচিত থেকে যায়।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


