___________________________
ছেদমুক্ত অবস্থান টীকা ও ধারাভাষ্যে ট্রি লা লা
রক্ত ও সম্মোহনের নিশ্চিত আত্মীয়তা রেখে
বিশ্রামাগারের ঘড়িযন্ত্র পর্যায় ভাগে যতি তুলে নিচ্ছে
প্রতিবছর একইদিন ও সময়ে একই মুহূর্ত, এভাবেই
আলাদা নিরাময় পথ,ভিন্নতাহীন সমীকরন
ছেদমুক্ত অবস্থান টীকা ও ধারাভাষ্যে ট্রি লা লা
টীকা:
____
সন্তর্পণ বেড়াল শুঁকে টুকরো নিতীমালা।
নখশান দিয়ে ঢেকেরাখা টুপি, তাতে
নকশা পাখি। আঁটোসাটো বিদ্যা শেখো
শিকারী তুমি।
ধারাভাষ্য:
______
ডানার নিচে চুপচাপ বয়স।
হাতে হাতে বেড়ালের সন্তর্পণ আয়ত্ব করে
বয়সের ভাবীকাল।বাথরুম আয়নায় ফেলে যাওয়া ছবি
স্যুইসাইড নোট
কাগজে নাম লেখা খেলায়, যারা তখনও টিকিট কাটেনি, তাদের পরিকল্পিত আলোচনায় জুটে যায় ফের গজানো ফুটকি ও দাড়ি। একেকটি ফুটকি ঠোঁট ফাঁক হওয়ার পর নো-ম্যানস ল্যান্ড দিয়ে বসে পরে লাইনের প্রথমে
তারপরের জায়গায় বিন্দুতে লেজ জুড়ে 'মনযোগি'
ঘাম,কোমড়, পেশি, কলম,হিপ পকেট,চোরাগোপ্তা সংবাদ---এদের গন্ধ অচেনা হয়ে যায়, একেক ভাবে। টেপা মুখ খুলে গিয়ে গিলতে থাকে সব
পোষাকবিহীন উৎসব বিরতিতে টিকিটের হাত বদল, নো-এন্ট্রি ও পারকিং লট
ফুটকি বাড়্তে বাড়তে লাইনের শেষে জায়গা ধরে দাড়ি।
স্বপ্ন বিবর্তন গনকযন্ত্রে ভেড়া গুনতে গুনতে, নিজের চোখ দেখে ফেলে নামের তালিকায়।
___________________________
ছেদমুক্ত অবস্থান টীকা ও ধারাভাষ্যে ট্রি লা লা
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




