হা - হা- হা
আমি হাসছি - আজ যে আমার
বিজয়ের দিন ।
সব দেনা-পাওনা আজ দিয়েছি মিটিয়ে;
কী যে আনন্দ, কী যে সুখ,
এমনি ভাবে যে, কত দিন হাসি না ।।
সেই যে - সেই কবে হেসেছিলাম;
তুমি বলেছিলে, আমি নাকি আধাঁর ভয় পাই !
আমি হেসেছিলাম - খুব করে
তবে সেই হাঁসিতে ছিল - হারানোর ভয় ।
হয়তো তুমি বুঝতে পারনি,
বুঝবে কি করে - তুমি তো ছিলে
সুখের এক মলীন আবাহণে।
আঘাত, সে তো স্পর্শিবে না তোমায়।
আজ আমার হাসিতে নেই
কোন হারনোর ব্যর্থতার ভয়,
কী যে আনন্দ তুমি জানবে না
আমি আজ উড়ে যাব পাঁখীর বেশে
হয়তো কোন অজানা ভুবনে,
কেউ আর পিছু ডাকবে না- আমি হব স্বাধীন ।।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০০৯ রাত ১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


