ভিটামিন এ ক্যাপসুল নিয়ে জানতে চাওয়া হলে অসুস্থ হওয়ার বিষয়টা জামাতি গুজব বলে প্রচার প্রসার চালানো হয়। অথচ আজকে পত্রিকার পাতায় আসছে ভিটামিন এ ক্যাপসুল সেবন কারীদের হাসাপাতালে ভর্তির দৃশ্য। ভাবতে অবাক লাগে যে সরকারের বিপক্ষে কিছু বলতে গেলেই জামাত শিবির হয়ে যেতে হয়। আমার প্রশ্ন সকল ব্লগারদের কাছেঃ কেন আমার সন্তান ভিটামিন "এ" ক্যাপসুল খেয়ে অসুস্থ হয়ে পড়বে? ইতিপূর্বে কি আমরা আমাদের সন্তানদের ভিটামিন এ খাওয়াইনি?
এখানে রাজনীতি টেনে আনবেন না। আমার সন্তান সব কিছুর ঊর্ধে, সরকারের অনিয়মকে ঢাকতে আমরা একজন আরেকজনের প্রতি প্রতিহিংসা পরায়ন হযে উঠেছি। সরকার, বিএনপি বা জামাত যেই অন্যায় করুক সেটা অন্যায়ই। এই কথাটুকু বলার মতো সৎ সাহস যে নাগরিকের নাই সে রাজনীতির গোলাম এবং দালাল। তারা কেবল দলাদলিই পছন্দ করে। একজনের ভালো অন্যজন দেখতে পারে না আবার নিজের মন্দকে মন্দ বলতেও লজ্জা করে।
সত্য কথা লিখতে গেলে জেনারেল থেকে সেফ হই। ভাবতে অবাক লাগে মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নেবার অপচেষ্টায় লিপ্ত হয়ে আবার বাক স্বাধীনতার জন্য মঞ্চে গিয়ে আন্দোলন?
একসময় টেন্ডার পার্টিসিপেট করতাম সিএমএসডি ও ডিএফপিতে। বিশ্ব ব্যাংকের টাকায় কেনা প্রতিটি পণ্যের বিপক্ষে সরকারী কর্মকর্তাদের যোগ সাজোশে কতটুকু দুর্নীতি হতে পারে বা হয় তার ভয়াবহ চিত্র হয়তো আমার মতো যারা ওখানে কাজ করার অভিজ্ঞতা আছে তারা জানেন।
এমন কোন কাজ সেখানে হয় না যেখানে দুর্নীতি নাই। শাড়ী, লুঙ্গি, মেডিক্যাল ইকুইপমেন্ট, রাবার গ্লোবস, ছাতি, ব্যাগ, জেনারেটর, পানির পাম্প, অক্সিজেন সিলিন্ডার, ব্লাংকেট ইত্যাদি পণ্যের কোয়ালিটি খারপ হলে মেনে নেওয়া যায়। কিন্তু আমার সন্তানকে খাওয়ানোর জন্য ভিটামিন "এ" ক্যাপসুল, জন্মনিয়ন্ত্রন পিল, জীবন রক্ষাকরী মেডিসিন ইত্যাদি ক্রয়ের ক্ষেত্রে কোন দুর্নীতি কিছুতেই মেনে নেওয়া যায় না।
ভিটামিন "এ" ক্যাপসুলের মতো স্পর্শকাতর বিষয়ে আমরা কেন ছাড় দিব? আমার দৃষ্টিতে এদের ফাসি হওয়া উচিত সবার আগে। আমরা রাজাকার রাজাকার করতে করতে গলা ফুলিয়ে ফেলেছি শাহাবাগের ময়দানে অথচ এই বাংলার মাটিতে যারা প্রতি নিয়ত ধর্ষন, লুট, হত্যা, দুর্নীতি ইত্যাদি অপকর্মের সাথে জড়িত তাদের নামও মুখে আনছি না। কারন ওই স্টেজে এসব কথা তুললে পুলিশি পাহারার পরিবর্তে হজম করতে হবে "গুলি" আর কাদানে গ্যাসের ঝাঁঝাল গন্ধ। আমরা নিজেরা চলতে ভুলে গেছি, মনে হচ্ছে সর্বদা আমাদের কেউ তাদের উদ্দেশ্য হাসিলের জন্য পরিচালিত করছে।
তরিতরকারি, মাছ, মাংস, ফলমুল ইত্যাদির মধ্যে মিশাচ্ছে ফরমালিন, খেলে কিডনি নষ্ট থেকে ক্যানসার পর্যন্ত হচ্ছে । তেলে ভেজাল, মাথায় দিলে চুল পড়ে যায়। কসমেটিকসে ভেজাল, গায়ে মাখলে স্কিন ক্যানসার হয়। মোটা চাউলকে মেশিনের মাধ্যমে ছোট ছোট করে নাজিরশাইল তৈরী। মরিচের গুড়ার মধ্যে ইটের গুড়া। আমাদের যেন যাবার কোন পথ নাই। দেশটাকে স্বাধীন করেছি কি এইসব অপকর্ম করার জন্য?
ব্লগার ভাইরা আপনারা কি দেখেছেন এসব অপকর্মকারীদের ফাসির দাবীতে কোন গন মঞ্চ তৈরী হতে? জানি কোনদিন হবে না কারন এটা রাজনীতির বাইরের প্রেক্ষাপট। গোটা কতক রাজাকারদের নিয়ে শুধু ঘুরপাক না খেয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করুন সকলে মিলে। একমাত্র ভেজাল মুক্ত দেশই পারে একটা সুন্দর ভবিষ্যৎ প্রজন্ম দান করতে।
কালের কন্ঠের প্রতিবেদনটি দেখুনঃ
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




