somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেহ ভাবে আমি শিবির করি, কেহ ভাবে বিএনপি, কেহ বা আওয়ামীলীগ আবরা কেহ বা জাতীয় পার্টি!!

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৯৬ সালের কথা। ঢাকা ভার্সিটিতে চান্স হলোনা বলে আবার ব্যাকফুটে গিয়ে পিসি কলেজে ভর্তি হলাম বি,কম-এ। তবে মনের তীব্র ইচ্ছা ছিল একাউন্টিং-এ অনার্স নিয়ে পড়ার। একটা বছর গ্যাপ দিয়ে হলেও অনার্স নিয়ে পড়র এটাই ছিল একমাত্র পণ। কলেজে যেতাম ঠিকই তবে ক্লাশ করতে নয়, আড্ডা মারতে। মনে আছে স্পষ্ট ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম। বন্ধু বান্ধব ছিল ভিপি, জিএস তাই ওদের সাথেই মিটিং মিছিল করে বেড়াতাম। কিছু বন্ধু ছিল ছাত্রদল করতো, আমাকে মাঝে মাঝে বলতো "কি-রে; তোকে দেখা যায় না কেন?" সারাক্ষণকি মিছিল করে বেড়াবি না-কি?

আমার সব থেকে কাছের দোস্ত সুমন তখন ছাত্র ইউনিয়ন করে। ছাত্র ইউনিয়ন মানেই যে কয়টা সাপোর্টার সেই কয়টা পোষ্ট। মাঝে মাঝে হাতে গোনা কয়েকজনের মিছিল চোখে পড়তো। একটা বছর এভাবে পার করে অবশেষে চান্স মিলল রংপুর কারমাইকেল কলেজে। সাবজেক্ট "একাউন্টিং"। কাল বিলম্ব না করে ভর্তি হয়ে গেলাম। আমি দক্ষিন বঙ্গের ছেলে, চলে গেলাম উত্তর বঙ্গে। আমিই ছিলাম কারমাইকেলের সবথেকে দুরের ছাত্র।

হোস্টেলে সিটের জন্য আবেদন করলোম। আমি এবং আরো দুইজন বন্ধু পেলাম কুষ্টিয়ার। ওরাও একই ডিপার্টমেন্টের ছাত্র। ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম বলে ছাত্র শিবিরের পোলাপান দেখলে কেমন যেন লাগত। আমি সিট নিলাম ২১৪ নম্বরে যেখানে সবাই নিরাপেক্ষ ছিল। আশে পাশের প্রায় সব রুমেই ছাত্র শিবিরের কোন না কোন কর্মীর সিট ছিল। তখন ছিল টগবগে তারুণ্যে ভরা একট চমৎকার জীবন। বন্ধু বান্ধবী আর আড্ডা নিয়ে মেতে থাকতাম। অনেক দুরের বন্ধু হিসাবে আমার একটা আলাদা পরিচিতি ছিল। মাঝে মাঝে ছাত্র শিবিরের সাথে ছাত্রলীগ, বিএনপি এবং জাতীয় পার্টির ধাওয়া পাল্টা ধাওয়া বেধে যেত। হোস্টেল দখল করা ছিল ছাত্রলীগের পোলাপানদের প্রধান লক্ষ্য। আমি ওদের সাথে মিশতাম না কারন থাকি শিবির নিয়ন্ত্রিত হোস্টেলে কি দরকার শত্রু হওয়া? আমি হলাম অনেক দুরের একজন ছাত্র, আত্মীয় স্বজন কেউ নাই যে সমস্যা হলে দেখবে।

দুবছর ওখানে থেকে পড়ালেখা চালাতে লাগলাম। সত্য কথা বলতে কি এই দু'বছরে কোনদিন আমি ছাত্র শিবির কর্তৃক কোন প্রকার বাধা বিঘ্ন বা ডিষ্টার্ব এর স্বীকার হইনি। চমৎকার পড়ালেখার পরিবেশ ছিল, ছিলনা কোন উচ্চবাচ্চা। কেউ হলরুমে জোরে সাউন্ড দিয়ে টিভি দেখলে শিবিরের নেতা গোছের বড়ভাইরা ডাক দিত। খালেদ ভাই ছিল ছাত্র শিবিরের সভাপতি। আমাকে মাঝে মাঝে নামাজ পড়তে ডাকত। ওনার রুম ছিল ২১২, আমি ভাবতাম বিছানার নিচে মনে হয় তলোয়ার বা আগ্নেয় অস্ত্র আছে। তাই মাঝে মধ্যে রুমে গেলে উঁকি ঝুঁকি মেরে দেখতাম। গোটা ক্যাম্পাসের বাইরে ছিল তিন দলিয় ছাত্রদের আধিপাত্য। যতবার গন্ডগোল বাধতো আমরা একটা নিরাপদ আশ্রয়ে গিয়ে পর্যাবেক্ষণ করতাম। শিবিরের হাতে গোনা কয়েকজন ছাত্র ছিল দুর্দান্ত সাহসী। ছাত্রলীগ এবং বিএনপির পোলাপানকে বাশের লাঠি নিয়ে ধাওয়া করে ক্যাম্পাস থেকে বের করে দিতো।

আমরা থাকতো দোটানায়। কারন শিবিরের সাথে না গেলে ওরা যদি অন্য কিছু মনে করে; আবার ভাবতাম ক্যাম্পাসের বাইরে গেলে যদি শিবির মনে করে রাম ধোলাই দেয়; যাই হোক রংপুর থেকে অসুস্থ হয়ে খুলনা বিএল কলেজে ট্রান্সফার নিয়ে চলে এলাম। এখানেও হোস্টেলে সিট নিতে চেষ্টা করলাম। এক বড়ভাই শর্ত দিল যদি তার এক বছরের ভাড়া দিয়ে দেই তাহলে তার সিটটা আমাকে দিয়ে দিবে। আমি রাজী হয়ে তার সাথে উক্ত রুমে গেলাম। উনি ছাত্রলীগ করতো, রুমে গিয়ে দেখি সেখানে একজন শিবির কর্মী, একজন বিএনপি ও একজন ছাত্রলীগ মিলিয়ে জগাখিচুড়ি অবস্থা। সিগারেটের ধোয়া আর তাস খেলা ছিল এখানকার প্রধান বৈশিষ্ট। আমি এক রাত থেকে পরেরদিন মেসে চলে যাই। কারন সিগারেটের গন্ধ আমি সহ্য করতে পারতাম না। তাছাড়া যে কতঘন্টা সেখানে ছিলাম তারই মধ্যে শিবির ভাই আর ছাত্রলীগ ভাইয়ের সাথে কয়েকবার তর্ক বিতর্ক হয়েছে। যা এক পর্যায়ে হাতা হাতির পর্যায় পর্যন্ত পৌঁছেছিল।

খুলনায় চলে আসাতে একটা সুবিধা ছিল, যখন মন চাইতো বাড়ি দৌড় দিতাম। এক সপ্তাহ থেকে আবার চলে আসতাম, যেখানে কারমাইকেলে থাকা অবস্থায় ৪/৫ মাসে একবার আসতাম। বাড়িতে গিয়ে আমার প্রধান আড্ডাখানা ছিল মুনিগঞ্জ নদীর ঘাট। ওখানে বেশ কিছু পরিবর্তন চোখে পড়ল। ছাত্রলীগের কিছু ছোট ভাই বেহালা ক্লাব খুলে বসেছে তাস আর ক্যারাম খেলার জন্য। এখানে আড্ডা ওখানে আড্ডা, ছোট গ্রুপ, বড় গ্রুপ ইত্যাদি। প্রকাশ্যে সিগারেট খেতেও ছোট ছোট ছেলে-পেলেরা ভয় পেত না। আজ এখানে মারামারি কাল ওখানে মারামারি। চিংড়ি ঘের দখল, মাস্তানি, বিএনপির সমার্থকদের চড় থাপ্পড় মারা। এবং সবৃপরি কালিদাস বড়ালকে গুলি করে খুন করা। তখন আওয়ামীলীগ ক্ষমতায়, আইন শৃঙ্খলার চরম অবনতি দেখে এবং এলাকার ছোট ছোট ভাই বেহালাকে গাঞ্জা ও অস্ত্র হাতে দেখে অন্তরের অন্তস্থল থেকে বুঝে গেলাম তৎকালীন সরকারের গতিবিধি।

কেন জানিনা আওয়ামীলীগের প্রতি যে ভালোবাসা ছিল তা বিনষ্ট হয়ে গেল মূহুর্তে। পরবর্তীতে বিপুল ভোটে বিএনপি জয় লাভ করল। আমি চুপচাপ পড়া লেখা নিয়ে থাকলাম। কালীদাস বড়াল হত্যার পর আমার এলাকার মাস্তানরা গা ঢাকা দিল। যে প্রধান কিলার ছিল সে এখনো মালয়েশিয়ায় পালাতক। শুরু হলো বিএনপির দৌরাত্ম। সেলিম সাহেব বিএনপির এমপি এবং আমার এলাকায় বাড়ি হওয়ায় এলাকার পোলাপান আবারো মাথা চড়া দিয়ে উঠতে লাগল। এলাকাবাসি যখন অতিষ্ট তখন বের হলো র্যাব এবং ক্রস ফায়ার। একে একে মাথা ধরা সন্ত্রাসীরা পড়ে যেতে লাগল। বিএনপির প্রতি একটা ভালোবাসা জন্মালো। বাগেরহাটের কোথাও মাস্তান খুঁজে পাওয়া যেত না। সব গ্রুপ যেন গর্তে পালাতেই দিশেহারা। আমরা যেন হাফ ছেড়ে বাঁচলাম। বিএনপির সন্ত্রাস নিধন কর্যকলাপ খুবই প্রসংসার দাবীদার ছিল। এখানেই আমার মন বিএনপির প্রতি একটু ঝুঁকে গেল।

এর পর এলো তত্তাবধায়ক সরকার "ফখরুদ্দিন"
হিন্দি ছবি অনিল কাপুরের "নায়ক" ছবির মতো সরকারের দুর্নিতীর পর্দা একে একে ফাঁস করতে লাগল। কোকো, তারেক রহমান সহ ফালুর টিন চুরি পর্যন্ত সব মানুষের সামনে চলে এলো। অবশেষে দুই নেত্রীকে জেলে পুরে এক বিশাল দৃষ্টান্ত স্থাপন করলো যা জাতি সারা জীবন মনে রাখবে। দুই নেত্রী একত্রিত হয়েই তত্ত্বাবধায়ক সরকারের পতন ঘটালো। রাজনীতির নির্মম খেলায় হেরে গেল ফখরুদ্দীন। তবে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করে গেলেন আমাদের জীবদ্দশায় যেন এমন কেউ না করতে পারে সেজন্য আওয়ামীলীগ ক্ষমতায় এসেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনী প্রকৃয়াকে বাতিল করে একটি আইন পাশ করল। দুর্নীতি দমন কমিশন সেই আগের মতো বৃদ্ধাশ্রমে পরিনত হয়ে গেল।

কোথায় কোন অন্যায়ের বিচার নাই। দুর্নীতির শ্বেতপত্র কেউ প্রকাশ করে না ভয়ে। মহল্লায় মহল্লায় দলা-দলি, টেন্ডারবাজী, হল দখলনিয়ে আন্তঃ কোন্দল সরকারী অফিসে অবাধ ঘুষ বাণিজ্য, হত্যা, গুম, দ্রব্য মূল্যের ঊর্দ্ধগতি, শেয়ার বাজারের ধ্বস, পদ্মাসেতু কেলেংকারী, সন্ত্রাস, চাঁদাবাজী ইত্যাদি এমন ভাবে মাথা চড়া দিয়ে উঠেছে যে আমরা সাধারণ জনগন রাস্তায় বের হতেই ভয় পাই।

আমি নিজেকে প্রশ্ন করি, কাকে ভোট দিব? কিসের রাজনীতি করবে? কাকে ক্ষমতায় বসিয়ে নিজেদের সর্বনাশ ডেকে আনব?

এসব প্রশ্নের কোন উত্তর খুঁজে পাই না। শুধু নির্বিকার হয়ে আকাশ পানে চেয়ে থাকি আর ভাবি "ঘৃণা করি আমি এসব নোংরা রাজনীতিকে, যারা আমাদের মতো সাধারণ জনগণকে ব্যবহার করে রজনীতির অন্তরালে বলে ফায়দা লুটছে"

আমি ঘৃণা করি আওয়ামী দুর্নীতিকে, ঘৃণা করি বিএনপির হরতালকে, ঘুণা করি সকল দলের সেই সকল রাজাকারকে যারা মা-বোনের ইজ্জত লুটেছিল, ঘুণা করি মেরুদন্ডহীন জাতীয় পার্টিকে যারা ঘন ঘন মত পাল্টায়। আমি জানি আমার ঘৃণায় কারো কিছু যায় আসে না তাতে কি; আমি ঈমানের দুর্বলতম স্তরে বসে মনে মনে এসকল জালিমদের অভিষাপ দেই।
৯টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×