somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবার মাদ্রসার বইয়ে আল্লাহর সন্তান আবিষ্কার !!

২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবার মাদরাসার পাঠ্য বইয়ে আল্লাহর সাথে শরিক করা হয়েছে। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল নবম-দশম শ্রেণীর ‘বাংলা সাহিত্যের’ ১৯ নম্বর গদ্যাংশের ৯৪ নম্বর পৃষ্ঠায় মোহাম্মদ আকরম খাঁ রচিত ‘বিদায় হজ্ব’ অধ্যায়ে ‘অসাম্যের প্রতিবাদ’ প্যারার ৯৬ পৃষ্ঠার দ্বিতীয় লাইনে ‘আল্লাহর সকল সন্তানকে’ (নাউজুবিল্লাহ) লেখা হয়েছে “কুলপতি হজরত এব্র্রাহিম এই সহানুভূতি শিক্ষা ও সাম্যের শিক্ষাদানের জন্যই ‘ইতর-ভদ্র’ নির্বিশেষে ‘আল্লাহর সকল সন্তানকে’ আরাফাত ময়দানে সমবেত হইবার জন্য আহ্বান করিয়াছিলেন।” আল্লাহর সাথে কাউকে শরিক করা সম্পূর্ণ শিরক। পবিত্র আল কুরআনে শিরক (আল্লাহর সাথে কাউকে শরিক করা) কবিরা গুনাহ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন মাদরাসার শিকেরা পাঠদানের সময় লেখাটি নজরে পড়ে। লেখাটি দেখে শিক্ষকেরা বিব্রত হওয়ার পাশাপাশি তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আল্লাহর সাথে শরিক করে এমন লেখা দেখে অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকে এ প্রতিবেদককে ফোন করে বলেন, ‘তাদের সন্তানদের পাঠ্য বইয়ে এমন লেখা মোটেই গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে এই বইয়ের সাথে যারা জড়িত তাদের শাস্তি দাবি করেন।’

আমাদের হাসিনা আপার ছেলে জয় ভাইয়া সর্বদা মাদ্রাসা শিক্ষাদান পদ্ধতির পরিবর্তন চান। তিনি হয়তো নিরপেক্ষ নির্দলীয় ধর্মবই তৈরী করার লক্ষ্যে কঠিন গবেষনায় লিপ্ত রয়েছেন। কিছুদিন আগে নবম-দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ে ঢুকিয়েছিল "দেবদেবীর নামে জবাই পশু হালাল!"

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন জাতীয় শিক্ষাক্রম ও পাঠপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ‘ইসলাম ও নৈতিক শিক্ষা’ বইয়ের মাধ্যমে ভয়াবহ শিরক শিক্ষা দেয়া হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। ২০১৩ সাল থেকে নবম-দশম শ্রেণীর জন্য পাঠ্য ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের ৮২ পৃষ্ঠায় লেখা হয়েছে ‘দেবদেবীর বা আল্লাহ ব্যতীত অন্যের নামে উৎসর্গকৃত পশুর গোশত খাওয়া হারাম’।
এখানে দেবদেবীর নামে পশু উৎসর্গ করা না হলে সে পশুর গোশত খাওয়া হারাম ঘোষণা করা হয়েছে। এর মানে হলো দেবদেবীর নামে কোনো পশু উৎসর্গ করা হলে তার গোশত খাওয়া হালাল!
একই সাথে এখানে দেবদেবীকে আল্লাহর সমকক্ষ করা হয়েছে!
পবিত্র কুরআনে পশুর গোশত হারাম হওয়া বিষয়ে যে সুস্পষ্ট আয়াত রয়েছে, তারও সরাসরি বিপরীত পাঠ্যপুস্তকের এ বিষয়টি।
পাঠ্যপুস্তকে শিরকের বিষয়টি মুসলিম শিক্ষার্থী ও অভিভাবকের নজরে আসায় তারা বিস্মিত হয়েছেন। দেবদেবীকে আল্লাহর সমকক্ষ করা এবং দেবদেবীর নামে পশু উৎসর্গ করা পরোক্ষভাবে জায়েজ আখ্যায়িত করায় তারা চরম ক্ষোভ প্রকাশ করেছেন। কুরআনের আয়াতের সরাসরি বিরোধিতা করে এ ধরনের শিরকি বিষয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার ধৃষ্টতা দেখে অনেকে স্তম্ভিত হয়েছেন।
বইয়ের দ্বিতীয় অধ্যায়ের পাঠ ২৪-এর একটি বিষয় হলো ‘শরিয়তের আহকাম সংক্রান্ত পরিভাষা’। পরিভাষার অধীনে একটি বিষয় হলো ‘হালাল-হারামের সংখ্যা’। হারাম-হালালের সংখ্যা বিষয়ে ৮২ পৃষ্ঠায় ১৭ ধরনের হারাম বস্তুর তালিকা দেয়া হয়েছে। তালিকার ৫ নম্বর ক্রমিকে লেখা হয়েছে ‘দেবদেবীর বা আল্লাহ ব্যতীত অন্যের নামে উৎসর্গকৃত পশুর গোশত খাওয়া হারাম’।
বইটি নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ২০১৩ সাল থেকে পাঠ্য করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। বইটির রচয়িতা হলেন মুহম্মদ আবদুল মালেক, ড. মুহম্মদ আবদুর রশীদ ও ড. মোহাম্মদ ইউছুফ। সম্পাদনা করেছেন ডক্টর মো: আখতারুজ্জামান। বইটিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান হিসেবে নাম লেখা রয়েছে প্রফেসর মো: মোস্তফা কামালউদ্দিনের।
আগের ইসলাম শিক্ষা বইয়ে যা ছিল : এর আগে নবম-দশম শ্রেণীর জন্য ধর্ম শিক্ষা হিসেবে পাঠ্যবইটির নাম ছিল ‘ইসলাম শিক্ষা’। ইসলাম শিক্ষা বইটি ১৯৯৬ সাল থেকে পাঠ্য হিসেবে নির্ধারিত ছিল। এই বইয়ের ৪৩ পৃষ্ঠায় ‘হালাল ও হারাম’ শিরোনামে হারাম বস্তুর যে তালিকা উল্লেখ ছিল সেখানে ৫ নম্বর ক্রমিকে লেখা ছিল ‘যে সকল প্রাণীকে কোন দেবদেবীর নামে উৎসর্গ করা হয়, তার গোশত হারাম।’
এ ছাড়া আগের ইসলাম শিক্ষা বইয়ে পিতামাতার অধিকার নামে একটি বিষয় ছিল। কিন্তু ২০১৩ সালের জন্য প্রণীত ‘ইসলাম ও নৈতিক শিক্ষা’ বইয়ে এ বিষয়টি বাদ দেয়া হয়েছে। এ বিষয়সহ আরো অনেক বিষয় নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। তাদের প্রশ্ন পিতার মাতার অধিকার বিষয়ে যদি শিক্ষার্থীদের শিক্ষা দেয়া না হয় তাহলে কিসের নৈতিক শিক্ষা তাদের দেয়া হচ্ছে?
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: মোস্তফা কামালউদ্দিনের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি নয়া দিগন্তকে বলেন, তাদের কাছে আগেই ভুলটি ধরা পড়েছে। জানুয়ারি মাসেই তারা দেশের সব জেলা, থানা শিক্ষা অফিসারকে চিঠি লিখে নির্দেশ দিয়েছেন ভুল সংশোধন করে যেন শিক্ষকেরা কাসে শিক্ষার্থীদের শিক্ষা দেন। তিনি বলেন, তা ছাড়া বইটি যারা লিখেছেন তাদের কাছেও এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
পশু হারাম হওয়া বিষয়ে কুরআনের আয়াত : কোন ধরনের পশুর গোশত খাওয়া হারাম তা আল্লাহ পবিত্র কুরআনে স্পষ্ট করে বলে দিয়েছেন। সুরা আল মায়েদার ৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ‘মৃত জন্তু, রক্ত, শুয়োরের গোশত এবং যে জন্তু আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই কিংবা উৎসর্গ করা হয়েছে, তা সবই তোমাদের জন্য হারাম করা হয়েছে।…পূজার বেদীতে বলি দেয়া জন্তুও হারাম…।’
কিন্তু ২০১৩ সালের পাঠ্যপুস্তকে যা লেখা হয়েছে তা সরাসরি কুরআনের এ আয়াতের বিপরীত।

শুধু মাত্র দাদা আর সিস্টারদের খুশী করার জন্য এই জাতীয় লেখা ইসলামের মধ্যে ঢুকিয়ে এই সরকার আবারো প্রমাণ করলো যে তারা কিসের গোলাম।
১৫টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×