দেবী - ১৯
০১ লা জুন, ২০১৫ সকাল ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দেবী, তোমার কাছেই চাওয়া,
আমার সবগুলো না পাওয়া,
যত কষ্ট আর বেদনা
প্রতিদিন এভাবে, বারবার
বেঁচে থাকার যাতনা।
সব যেন মিলে মিশে গেছে তোমাতে।
ধেয়ে আসে তোমার দিকে,
যেন পিপাসার্ত মরু উট তারা।
হাজার দিনের তৃষ্ণা বুকে,
ছুটে আসে তোমার দিকে।
তুমি ভয় পেও না,
তুমি তাকিয়ে দেখ -
আমার চোখে।
দেখো কী লেখা ওতে?
আমার রাতের আঁধারে
তুমি জোছনাময় ঝর্ণা ধারা,
আমি দিকহারা নাবিক,
তুমি তার ধ্রূবতারা।
হাত দাও, হাত দাও।
আমাকে পূর্ণ কর তুমি,
আধার ঠেলে তুমি প্রকট হও।
প্রতিমায় আসিন হও,
আমাকে শুদ্ধ কর,
তোমার প্রেম সুধায়।
পূ্র্ণগ্রহন কর আমায়,
পূর্ণতা দাও, আমার প্রেম
পূর্ণতা দাও, ভালোবাসায়।
হাত বাড়িয়ে দাও,
আকাশের বিশালতায়।
আমি ধরে রাখি বুকে,
আমাকে বাঁচিয়ে তোল,
তোমার অমৃত সুধায়।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৫ বিকাল ৩:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে...
...বাকিটুকু পড়ুনগানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============

একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর...
...বাকিটুকু পড়ুন
বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩

একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে...
...বাকিটুকু পড়ুন