আবার তোমার জন্মদিনে
০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এমনই এক দিনে,
এক আগুন ঝরা ক্ষণে,
কজনই বা জানে?
জন্ম নিলে তুমি!!
কোথায় ছিলাম আমি?
তারার কাছাকাছি?
খুব তো জীবন পেলে!
বাড়লে হেসে খেলে।
সুখ আর শখের মাঝে,
ভালোবাসার ভাঁজে।
তারপর -
কোথায় বড় হলে?
ভিড়লে কাদের দলে ?
স্বর্গে দেয়া কথা -
ভুলেই তুমি গেলে?
ছিলাম এতো কাছা কাছি,
তবুও এতো বাছাবাছি।
কোথায় না খুজেছি -
জগতটা চষেছি।
কত রঙের মনে,
কতই না মেতেছি।
না পাওয়দের ক্ষতে,
বারেবার শুধুই হেরে গেছি।
তারপরও ঠিক দেখো!!
তোমায় পেলাম ঠিকই খুজে।
বদলাও নি কিছুই,
বুঝলাম যা বুঝে।
আছো আগের মতই !!!
ঠিক স্বর্গের সেই দেবী!!!!
আমিও আছি তেমন,
সেই দেবীটার কবি!!!
তবু বদলে গেছে আকাশ,
জগত, বাতাস, চারপাশ।
নেই দুজনার দুজন,
স্বর্গে ছিলাম যেমন।
আজ আমার সবুজ ঘাঁসে,
দখিনা হাওয়া হাসে।
তবুও এমন দিনে,
খুব তো পরে মনে,
তোমার আমার কথা,
ভালোবাসার গল্প গাঁথা!
জানো ??
প্রতিদিনের মতই,
আজকেও ভোর হবে!!
ভোরটা বুড়ো হয়ে,
সন্ধ্যেতেই মিলোবে।
দিনটা তবু জেনো,
নয় আর দশটা দিনের মত।
এই দিনটাই না এলে -
পৃথিবীটা ধুলোয় মাখা হত।
(রুবাইয়াত)
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
ভূমিকামানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,...
...বাকিটুকু পড়ুন
আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন...
...বাকিটুকু পড়ুনআমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন