আকাশ বাঁধা চোখ
২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তোমার ঐ
শান্ত, স্নিগ্ধ, সৌম্য
দুচোখের আড়ালেই,
জানি লুকিয়েছো
অনন্ত আকাশ।
আর তারই
দিগন্ত জোড়া, জানি -
তোমার সব গল্পেরা !
শব্দে, নিঃশব্দে,
ছন্দে, অছন্দে
কষ্টে বা আনন্দে,
প্রেমে, কামে,
নামে, বেনামে
একে একে জমে
তারা এক হয়ে -
আজ তোমার মাঝেই-
মিলেমিশে যেন
এক অসীম উপন্যাস।
বেশীরভাগ গল্পতেই -
নায়িকা তুমিই!
কোনটিতে বা তুমি নায়ক,
কোথাও বা কেন্দ্রের-
ঠিক বিন্দুটাই তুমি।
জানা, অজানা,
বোঝা, না বোঝা
পাপে, পূণ্যে,
শুক্রেতে শনিতে
অলীক কল্পনার চাঁদরে -
অবিশ্বাসী বাস্তবতায় মোড়া,
গল্পের ঝুড়ি তোমার।
আমি অবাক হয়ে শুনি,
সে সব!!!
মন্ত্র মুগ্ধ হয়ে
ঠিক স্থীর অশথ্বের মত।
এগুলো শুধুই গল্প নয়,
তোমার অস্তিত্ব এরা,
তোমার জীবনের বিষ্ময়!
আমি তাও জানি!!
যতই ভুতুরে হোক,
কিংবা অদ্ভুতুরে হোক!
ভয়ংকর হোক!
কষ্ট, বেদনা, ঘৃণা
বা ব্যার্থতামাখা হোক।
তোমার ঐ গল্প গুলো?
আমি জানি!!!
এতোটুকু মিথ্যে নয়!!!
এ জীবনে শোনা,
বিশ্বাসে বোনা -
কত নাম না জানা,
সুন্দর নির্মল জীবনের
নিপাট ভালোবাসা মাখা -
জেনে আসা, মেনে আসা
সত্যিতে মোড়া মিথ্যাকারের
গল্পগুলোকেই
আজ আমার বড় ভয়!!!
আর তুমি,
তোমার আকাশ বাঁধা দুচোখ,
আর তাতে জড়ানো
গল্পগুলোই -
আমার অনন্ত বিষ্ময়!!!
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
ভূমিকামানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,...
...বাকিটুকু পড়ুন
আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন...
...বাকিটুকু পড়ুনআমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন