
২০১২/ ২০১৩ সাল, আমি তখন নেপালে। ছিলাম বেশ কিছুদিন। নেপালের পূর্বাঞ্চলীয় ছোট্ট পাহাড়ি শহর ধারান-এ। অফিসিয়াল ছোট্ট একটি বাংলোয় অবস্থান আমাদের দু’জনের। বাংলো বাড়ীটার চারপাশে ফুল, ফল, সবজি ও কাঠের গাছে ঘেরা । ঠিক যেন বাগান বাড়ী। ফল আর সবজি বাগান দেখাশোনা করতো একজন পুরুষ মানুষ আর ফুল বাগানের দেখাশোনা করতো একজন মেয়ে। মেয়েটির নাম গীতা। সে সময়ের দু’একটা স্মৃতি মনে পড়ে আজো খুব কষ্টের সাথে। টুকরো কিছু স্মৃতি নিয়ে আজকের এ আয়োজন।
নেপালে প্রায় প্রতিদিনই বিকেলে দু’একটা হলেও ফুলের ছবি তুলি। ফুল আমার যেমন প্রিয়, তেমনি ফুলের ছবি তুলে এলবাম ভরে রাখাটা আমার একটি প্রধান শখ। নেপালের ফুলের কথা বলতে গেলে গীতার কথা বলতেই হয়। ওর বয়স ১৮ থেকে ২০ বছর। খুবই চুপচাপ। আমাকে শুধু,” নমস্তে ম্যাডাম”,- এই কথা ছাড়া আর কোন কথা সে বলে না। ও সারাদিন বাগান পরিস্কার করে, গাছে পানি দেয়, বড় বড় গাছগুলো থেকে যে পাতা পড়ে সেগুলো ঝাড় দেয়। কিচেনের পাশে একটা পলাশ গাছ। ফুল পড়ে আঙিনা ছেয়ে থাকে, সেগুলো ঝাড় দিয়ে ফেলে দেয়। একমনে শুধু কাজ করেই চলে। আমি একদিন ওকে বোঝালাম, পলাশগুলো যেন ঝাড় না দেয়, আমি ছবি তুলবো। ও আমার কথায় শুধু মাথা নেড়ে সায় দিল।
একদিন সকালে সে আমার জন্য কিছু ফুল তুলে এনেছে। বললো,” নমস্তে ম্যাডাম, আপকে লিয়ে ফুল”। মনে করতে চেষ্টা করলাম, ওর কাছে কখোনো ফুল চেয়েছি কী না। মনে করতে পারলাম না। অবাক হয়ে জানতে চাইলাম, কিউ? ” আপকো ফুল বহোত পছন্দ্ হ্যায় না, ইছি লিয়ে”। আমি ভাল হিন্দী বলতে পারি না, জগা-খিঁচুড়ি করে ওকে বোঝালাম, আমার জন্য আর ফুল আনবে না। ফুল গাছেই সুন্দর দেখায়। ও মাথা নেড়ে সায় দিল, “ঠিক হ্যায়”।
ওর এই অনুভূতি আমাকে নাড়া দিল। আমি প্রতিদিন ফুলের ছবি তুলি, এতেই ও বুঝে নিল, ফুল আমার খুব পছন্দের। ও নিজের হাতে যা প্রতিদিন যত্ন করে, আমার জন্য সেগুলোকে আজ নিজ হাতেই তুলে এনেছে!!! কতটা ভালবাসা ওর মনে, আমার জন্য!!! সরল মনের একটা মেয়ের, এই ভালবাসার বহিঃপ্রকাশে আমি মুগ্ধ!!!
ফুলগুলোকে ড্রেসিং টেবিলে সাজিয়ে রাখলাম। রাখলাম নিস্পাপ এক ভালবাসার চিহ্ন !!!পানিতে রেখেছি, থাকবে দু’তিন দিন।
আমার নিষেধ সত্বেও “ও” প্রতিদিনই একটা হলেও ফুল তুলে এনে আমাকে দেবেই, সাথে সেই স্নিগ্ধ অনুরোধ, “ম্যাডাম,… ফুল।” কেন যেন আমি ফেরাতে পারি না ওকে!!!

গীতার তুলে আনা ফুলগুলো
নেপালে ভূমিকম্পের পরে খুব বেশী করে মনে পড়ছিল ওর কথা। পরে আমরা ড্রাইভারের কাছে ফোন করে জেনেছি ওরা ভাল আছে।
নেপালে তোলা কিছু ফুলের ছবিঃ- অনেক ফুলেরই নাম জানি না।



পরগাছা অর্কিড






ক্যাকটাস



জারবেরা



গার্ডেনীয়া




জবা


ডায়ান্থাস







বোতল ব্রাশ

*************************************************************
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



