somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উলটো রথ ঃঃ আসছে গনমাধ্যম শাসনের আইন

০৫ ই আগস্ট, ২০০৬ সকাল ৭:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কত বিচিত্র না আমাদের এই দেশ!!!

বিএনপি সরকারের গত নির্বাচনের ইশতেহারের একটা প্রতিশ্রুতি ছিল যে তারা ক্ষমতায় গেলে গনমাধ্যমের স্বায়ত্বশাসন নিশ্চিত করবে। টেলিভিশন-রেডিও যে যার নিজের মতো কাজ করতে পারবে। দুই একজন সচেতন নাগরিক হয়তো এই সব প্রতিশ্রুতিতে ধরা খেয়ে তাদেরকে দুই একটা ভোটও দিয়েছিল।

কিন্তু মেয়াদ তো শেষ হয়ে যাচ্ছে। স্বায়ত্বশাসন কই? কত দূর? হাহাহাহাহাহাহা .... জটিল প্রহসন।

বাংলাদেশে এখন কতজন শতাংশ টেলিভিশন দর্শক বাংলাদেশ টেলিভিশন কিংবা বাংলাদেশ বেতার শুনে আমার সন্দেহ আছে। নিলজ্জ দলীয়করন আর নিন্মমানের অনুষ্ঠান আর হাজারো দেশি বিদেশী বেসরকারী চ্যানেলের দাপটে ওই দুইটি সরকারী চ্যানেল কোন ঠাসা হয়ে পড়েছে।

ইংল্যান্ডে টেলিভিশন কেনার সময় ক্রেতাকে অবশ্যই তার বাসার ঠিকানা দিতে হয় এবং ঠিক সময়ই টিভির লাইসেনসের কাগজ বাসায় পৌঁছে যায়। অধিকাংশ সময়ই টেলিভিশনের চেয়ে লাইসেনসের ফি বেশি, তবুও টাকা পরিশোধ করতে হয় নতুবা কের্াটের সমন জারি হতে বেশি সময় লাগে না। আবার টেলিভিশন ফ্রিকোয়েনসি কার প্রায়ই জনঅধ্যুসিত এলাকাগুলো অতিক্রম করে পরীক্ষা করে দেখে কাদের বাসায় টেলিভিশন আছে এবং কারা কারা ফি পরিশোধ করেছে। এই ফি'র টাকা শুনেছি পুরোটাই বিবিসি তার ব্যয়ে ব্যবহার করে।

অথচ আমরা টেলিভিশনের লাইসেনস পরিশোধ করি না। এই কারনেই হয়তো বিটিভির কলাকুশলীদের সন্মানী 25 টাকা থেকে শুরু। ফার্মগেটের ফকিরও দিনে কমপক্ষে 125 টাকা কামাই করে। যেই দেশে গুনীর সন্মান নেই, সেই দেশে গুনী জন্ম নিতে ভূলে যায়।

তারপর আবার টিভি, রেডিওতে সরকারের শাসন, সারাদিন ফাঁকা একটা স্টেজে সু্যটের বুটের ভুড়িওয়ালা অখ্যাত গায়ক গেয়েই চলেছে জিয়া বন্দনা। আর বিখ্যাত আটটার সংবাদ শুনলে তো মনে হয় প্রধানমন্ত্রী আর তার চ্যালাচামুন্ডারা ছাড়া এইদেশে কোন জনমনুষ্যিই নাই। চারিদিকে শুধু উন্নতির জোয়ার, ভেসে চলেছি অথচ ঘরে পানি নাই। আর রাজনীতির প্যাঁচে পড়ে সবার প্রিয় একুশে টেলিভিশন কাওয়ান বাজারেই ওই দালানটাতেই আটকে আছে।

আজকের [লিংক=যঃঃঢ়://িি.িঢ়ৎড়ঃযড়স-ধষড়.হবঃ/া1/হবযিঃসষহবংি1/পধঃবমড়ৎু.ঢ়যঢ়?ঈধঃবমড়ৎুওউ=1্উধঃব=2006-08-05]প্রথম আলো[/লিংক] পড়ে জানতে পারলাম দেশের স্বাধীনতা, সার্বভোমত্ত্বের অজুহাতে নতুন কঠোর আইন আনছে সরকার। প্রস্তাবিত আইনের 20 ধারায় বলা হয়েছে [গাঢ়]সরকার যে কোন স্থানে এবং যে কোন সময়ে, জনস্বার্থে চ্যানেলের সংখ্যা নিধর্ারন, পরিবর্তন বা যে কোন চ্যানেল বন্ধ ঘোষনা করতে পারবে। [/গাঢ়] এই দিকে সরকারের মন্ত্রীদের নতুন ব্যবসার শুরু হয়েছে, তারা নতুন নতুন চ্যানেল আকাশে বাতাসে ছড়িয়ে দিতে ব্যস্ত। অথচ রাজনীতির প্যাচেঁ পড়ে জনপ্রিয় একুশে টেলিভিশন কাওরানবাজারের দালানটাতেই আটকে আছে।

কি আর বলবো, জ্ঞানী সব চুপ থাকুন। লাগ ভেলকি লাগ ... হাতে পায়ে চোখে মুখে লাগ!!!

সূত্রঃ [লিংক=যঃঃঢ়://িি.িঢ়ৎড়ঃযড়স-ধষড়.হবঃ]প্রথম আলো[/লিংক]
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০০৬ সকাল ৭:৫৪
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামিলীগ ভোটে না থেকেও যেভাবে ভোটে অংশ নিচ্ছ...

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৪

যদি আগামীকাল ৫০ শতাংশের কম মানুষ ভোট দিতে যায়, এর অর্থ হচ্ছে দেশের এখনও বেশির ভাগ মানুষ নির্বাচনে আওয়াীলীগকে চায়। এই কথা অস্বীকার করার তখন কোন উপায় থাকবে না। তখন... ...বাকিটুকু পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের বিজয় খুব দরকার ...

লিখেছেন অপলক , ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৩৪



বিগত সরকারগুলো যে পরিমান ক্ষয়ক্ষতি করে গেছে, তা পুষিয়ে নিতে ১০টা বছর যোগ্য এবং শিক্ষিত শ্রেনীর হাতে সরকার ব্যবস্থা থাকা খুব জরুরী। গোমূর্খ চাঁদাবাজ আর নারী লিপ্সুদের ভীড়ে জামায়াতে... ...বাকিটুকু পড়ুন

ভোট ডাকাতদের বয়কট করুন

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৩


আহা, বাংলাদেশের রাজনীতি যেন একটা অদ্ভুত সার্কাস, যেখানে ক্লাউনরা নিজেদেরকে জান্নাতের টিকিটের এক্সক্লুসিভ ডিলার বলে দাবি করে, কিন্তু পকেট ভরে টাকা নিয়ে ভোটের বাজারে ডাকাতি চালায়। জামায়াতে ইসলামীর মতো... ...বাকিটুকু পড়ুন

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং ।

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:০২

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং
(বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে স্হানীয় পর্যবেক্ষণ)




আমরা সবাই অনেক উদ্বেগ ও উৎকন্ঠা নিয়ে আগত নির্বাচন নিয়ে উন্মুখ হয়ে আছি,
প্রতিটি মর্হুতে বিভিন্ন... ...বাকিটুকু পড়ুন

******মায়ের শ্রেষ্ঠ স্মৃতি******

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৫


মায়ের স্মৃতি কোনো পুরোনো আলমারির তাকে
ভাঁজ করে রাখা শাড়ির গন্ধ নয়
কোনো বিবর্ণ ছবির ফ্রেমে আটকে থাকা
নিস্তব্ধ হাসিও নয়
সে থাকে নিঃশব্দ এক অনুভবে।

অসুস্থ রাতের জ্বরজ্বালা কপালে
যখন আগুনের ঢেউ খেলে
একটি শীতল... ...বাকিটুকু পড়ুন

×