somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অশ্লীল পোষ্ট বনাম ব্লগারদের সুড়সুড়ি

০৯ ই আগস্ট, ২০০৬ সকাল ৭:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বিশ্বাস সুন্দরী মেয়ে দেখলে ভেতরে ভালবাসার জন্যই হোক আর কাম-এর জন্যই হোক উসখুসানী ওঠে না এমন ব্যক্তি কমই আছে। কারোও হয়তো কম, কারোও হয়তো বেশি - কেউ বুঝতে দেয় না আবার কেউ পিছে পিছে দৌড়ায়। কেউ যৌনতা দিয়ে কবিতা লেখে আবার কেউ এক্স রেটেড ছবি জমায়।

সৃষ্টিকর্তা মেয়েদের এমন ভাবে বানিয়েছে যে যেকোন ব্যক্তি মাত্রই মেয়েদের প্রতি দূবর্ল হয়ে যেতে পারে। একারনেই কুরআন - হাদিসে মেয়েদের পর্দার ব্যাপারটা এমন কঠোরভাবে বর্ণনা করা হয়েছে। যদিও বর্ণিত আছে যে পুরুষের দেহের অংশ থেকে নারীকে সৃষ্টি করা হয়ে তবুও সৃষ্টিগত কারন এবং সন্তান ধারনের উপযোগী করে গঠন করার কারনে নারীর দেহ অনেকটা চুম্বকের মতো কাজ করে। দুই জন নারী পুরুষকে বেশ কিছুটা সময় এক সাথে রেখে দিলে তারা এক সময় কোন না কোন সম্পর্কে এক হয়ে যাবে।

দেশে আমার বস -এর সাথে নানা বিষয়ে কথা হত। যৌনতা নিয়ে তার সাথে যে কথাগুলো হয়েছিল তার কিছু উপরে দিলাম, তার মতো হয়তো সাজিয়ে বলতে পারলাম না।

যৌনতা নিয়ে নিজের অভিজ্ঞতার কয়েকটা কথা বলব। যৌনতা নিয়ে উচড়ে পাকামোতে অন্যসব ক্যাডেটের মতো আমিও ওস্তাদ ছিলাম। ছুটিতে বাড়ি যাবার সময় ট্রেনে চটি বই কিনতাম। চটি বই কি সবাই জানে, তবুর বলি কয়েক পেজের রগরগে গল্প আর ছবি সম্বলিত পিনআপ বই। সেই সময় ওইগুলোই ছিল ফ্যান্টাসী।

বেশ কিছুটা সময় পেরিয়ে গেল। ভার্সিটির প্রথম দিকে যখন ফার্স্ট কম্পিউটারে হাত দিলাম চাচাতো ভাই দেখালো তার এক্সরেটেড ছবির ভান্ডার, হাজার হাজর ছবি। গোনে শেষ করা যাবে না। তার সাথে অনেক পাল্ল্লা দিয়েই তার সাথে জমাতে শুরু করলাম। কিন্তু ভার্সিটির মাঝ বরাবর এসে আগ্রহ হারিয়ে ফেললাম। উপরন্তু গার্লফ্রেন্ড দিবি্ব দিয়েছিল ওইগুলো ডিলিট করতে হবে, তার কথা রাখতেই সবগুলো শিফট + ডিলিট চেপে ডিলিট করেছিলাম।

মাঝে মাঝে এক্স রেটেড ব্লু ফিল্মও দেখতাম, ওটার প্রতিও এক সময় ঝোঁক হারিয়ে ফেললাম। কারন যখন ওগুলো দুঃপ্রাপ্য ছিল মানে হাতের কাছে পেতাম না, তখনও ওগুলোর প্রতি চরম আগ্রহ ছিল। আর এখন চাইলেই পাই তাই আগ্রত হারিয়ে ফেলেছি।

তবে মাঝে মাঝে রেটেড ফোরামগুলোতে যাই। কারোও ঠিকানা লাগলে আওয়াজ দিয়েন, ইমেইল এড্রেসে পাঠিয়ে দেব।

এখন আসল কথাটা বলি- যৌনতা, নগ্নতা সৃষ্টির আদি থেকে আছে, এটা এমন কিছু না যে উড়ে এসে জুড়ে বসেছে। কিন্তু সবখানে সব কিছু মানায় না। যেমন মেয়েদের মিনি স্কর্াট যেমন আমাদের দেশে, আমাদের সংস্কৃতিতে মানায় না, তেমনি মেয়েদের বোরখা অন্য সংস্কৃতির কাছে নারী স্বাধীনতার পরিপন্থি। আবার সামহোয়ারইন-এ যেহেতু সব বয়সেই ব্লগাররা লেখালেখি করে সেহেতু স্বাধীনতা চর্চা কিংবা মুক্তচিন্তার নামে একেকটা ছবি তুলে দিয়ে - "বলতো এইটা কি?" প্রশ্ন করাটা শোভনীয় না। যদি কারোও অশ্লীল (আমাদের সংস্কৃতি অনুসারে) ছবি, কলাম, লেখালেখি করতে ইচ্ছেই হয় তো অনলাইলে এরকম হাজার হাজার ফোরাম আছে সেখানে গিয়ে সাহিত্য চর্চা করলে ভাল হয়।

ইদানীং দেখা যাচ্ছে কতিপয় ব্লগার রগরগে না হলেও একটা ইয়ে সম্বলিত ছবি পোষ্টাইতে ব্যস্ত। ইষৎ হলেও তো ওগুলো সবাইকে সুড়সুড়ি দিচ্ছে। যা কোনভাবেই হিতকর না, কারন এই প্রথা চালু থাকলে সামহোয়ারইন- এক সময় এক্স রেটেড ফোরাম হয়ে যাবে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একাত্তরের আগের আর পরের জামাত এখনও এক

লিখেছেন ধূসর সন্ধ্যা, ০২ রা মে, ২০২৬ সকাল ১১:৫৮


গোলাম পরওয়ার বলেছে একাত্তরের জামাত আর বর্তমান জামাত এক নয়। অথচ এক। স্বাধীনতার আগের জামাত আর পরের জামাত একই রকম।
একাত্তরের আগে জামাত পাকিস্তানের গো% চাটতো এখনও তাই চাটে। তার... ...বাকিটুকু পড়ুন

সোনার ধানে নোনা জল

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০২ রা মে, ২০২৬ দুপুর ১:১২



হঠাৎ একটা তীক্ষ্ণ শব্দে রেদোয়ানের ঘুম ভাঙল। না, কোনো স্বপ্ন নয়; মেঘের ডাক আর টিনের চালে বৃষ্টির উন্মত্ত তান্ডব। বিছানা ছেড়ে দরজায় এসে দাঁড়াতেই এক ঝলক... ...বাকিটুকু পড়ুন

মরহুম ওসমান হাদীর কারণে কবি নজরুলের জনপ্রিয়তা বেড়েছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মে, ২০২৬ দুপুর ২:৫৯


ইনকিলাব মঞ্চের জাবের সাহেব মাইকের সামনে দাড়িয়ে যখন বললেন , শহীদ ওসমান হাদীর শাহাদাতের উসিলায় নাকি এদেশের মানুষ আজ কবি নজরুলের মাজার চিনতে পারছে, তখন মনে হলো... ...বাকিটুকু পড়ুন

আজকের শিক্ষা - ১

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা মে, ২০২৬ রাত ৯:২৬



সমাজ আমাদের বিভিন্ন ভাবে পরীক্ষা করে। কখনো ধন-সম্পদ দিয়ে, আবার কখনোবা কপর্দকশূন্যতা দিয়েও! সমাজের এই পরীক্ষায় কেউ জিতেন, আবার কেউবা পুরোপুরি পর্যুদস্ত হয়ে বিদায় নেন এই ধরাধাম থেকে।... ...বাকিটুকু পড়ুন

বিষন্ন মেঘের ভেলায় ভেসে....

লিখেছেন ইন্দ্রনীলা, ০২ রা মে, ২০২৬ রাত ১০:২৯



তোমাকে শুধু একটাবার বড় দেখতে ইচ্ছা করে...
এই ইচ্ছায় আমি হয়ে যাই একটা ঘাসফড়িং
কিংবা আসন্ন শীতের লাল ঝরাপাতা,
উড়ে যাই ভেসে যাই দূর থেকে দূরে...
অজানায়...

শরতের কাঁশফুলের পেঁজা তুলো হয়ে
ফুঁড়ে... ...বাকিটুকু পড়ুন

×