**** মানসিকতা***
খুব সহজেই নিজের ভুল মেনে নেওয়ার মানসিকতা খুব কম মানুষেরই থাকে। অধিকাংশ সময় আমরা নিজেদের কষ্টটাকে বড় করে দেখি, আমাদের কথায় যে অন্য কেউ কষ্ট পেতে পারে সেইকথা ভুলে যাই।
আমরা কখনই আগে সরি বলিনা, ওপাশের মানুষটি কখন সরি বলবে এই আশায় থাকি। আমরা খেয়াল করি না যে সেও আমার মতোই মানুষ, সেও সরি না বলে অপেক্ষায় আছে। এই দ্বন্দ্বের কারণেই দূরত্ব সৃষ্টি হয়। যে মানুষ একসময় হৃদয়ের অনেক কাছে ছিল সে অনেক দূরে সরে যায়।
এই ইটপাথরের জগত অনেক বেশি স্বার্থপর, আপনজন খুব কম মিলে এইখানে। নিজেদের ছোট ছোট কিছু ভুল, নিজেদের ইগোর কারণে সে মানুষগুলোকেও আমরা দূরে সরিয়ে দিই। একা হয়ে যাই আমরা। শুধু একটু প্রচেষ্টা, অন্যের দিকটা বুঝতে পারার মানসিকতাই কাছের মানুষগুলোকে হারিয়ে যেতে দিবে না কখনও।
##### ভালবাসা###
জানিনা কিভাবে ভালবাসতে হয়, তবে তোমাকে অনেক ভালোবাসি সেটা বুঝতে পারি।
এখনও তোমাকে কাছে পাবার ইচ্ছে হয় , তবে সময়ের সাথে সাথে প্রকাশ ভঙ্গিতে পরিবর্তন
এসেছে। ইচ্ছে হলেও বলতে পারিনা তোমাকে ছাড়া বাঁচবো না, কারন এতদিন তো বেঁচে ছিলাম।
তবে এই বেঁচে থাকা অনেক কষ্টের , প্রতিটা মুহূর্তে মৃত্যুর স্বাদ, তুমি সত্যিকারের ভালোবাসার মূল্য দিতে চাওনি, হয়ত যোগ্যতা , কিংবা চেহারায় আমি পরাজিত হতে পারি সবার কাছে ,
তবে তোমাকে ভালবাসায় হাজারও বার জিতবো ।
তোমাকে ভালবাসতাম ,
ভালোবাসি ,
ভালবাসবো চিরকাল ।
¿ লক্ষ্যভ্রষ্ট ?
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৬:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




