somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক‌টি ন‌ন্দিত বই ছিঁড়ে ফেলার নি‌ন্দিত ঘটনা!

০৬ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কাজী হাসান
আ‌মি ব‌রেণ্য কথাসা‌হি‌ত্যিক হুমায়ূন আহ‌মেদ এর বই প‌ড়ি অষ্টম শ্রেণির ছাত্র থাকাকালীন সময় থে‌কে। তাঁর লেখা ছোট ছোট বা‌ক্যের ঝরঝ‌রে গদ্য‌কে আমার কা‌ছে পা‌নির ম‌তো সরল ম‌নে হ‌য়ে‌ছে সব সময়। তাঁর বই‌য়ের ঘটনার ভেত‌রে অজস্র আকর্ষণীয় ঘটনার চিত্রন বইয়ের শেষ পাতা পর্যন্ত টে‌নে নি‌য়ে যায়। শেষ না ক‌রে ওঠা দায়। এখা‌নে তাঁর লেখার সা‌হিত্য মান নি‌য়ে বি‌শ্লেষণ করা আমার উ‌দ্দেশ্য নয়। আমার উপল‌ব্ধির কথা বল‌ছি শুধু। তাঁর লেখা অশ্লীলতা দো‌ষে দুষ্ট নয়। প‌রিবা‌রের সবাই পড়‌তে পা‌রে। আপনা‌দের জানাম‌তে হুমায়ূন আহ‌মেদ এর এমন কোনও লেখা আ‌ছে, যেটা অশ্লীলতার দা‌য়ে আপ‌নি বা‌তিল ক‌রে দি‌তে পা‌রেন? আপনার সন্তান‌দের পড়‌তে মানা কর‌তে পা‌রেন?

আমরা `‌সোনারং তরুছায়া পাঠাগার` গ‌ড়ে‌ছি বছরও পে‌রোয়‌নি। শিক্ষার্থী‌দের ম‌ধ্যে পাঠাভ্যাস গড়ার জন্য নানা কর্মসূ‌চি হা‌তে নি‌য়ে‌ছি আমরা। ক্ষেত্রবি‌শে‌ষে বাসায় নি‌য়ে পড়ারও সু‌যোগ দি‌চ্ছি আমরা। কিছুদিন আ‌গে নবম শ্রেণির একজন ছাত্রী বা‌ড়ি‌তে পড়‌তে নি‌য়ে যাবার জন্য এক‌টি বই চায় আমার কা‌ছে। কী জাতীয় বই নে‌বে জান‌তে চাই‌লে সে ব‌লে `‌প্রেমের উপন্যাস`। আ‌মি তা‌কে প্রেমনির্ভর উপন্যাস না দি‌য়ে হুমায়ূন আহ‌মেদ এর `ন‌ন্দিত নর‌কে` পড়ার জন্য দিই। মাস দে‌ড়েক পার হ‌য়ে যায়, সেই বই সে আর ফেরত দেয় না। এক সময় সে আসাও বন্ধ ক‌রে দেয়। প‌রে জান‌তে পা‌রি তার মা বা‌জে বই ম‌নে ক‌রে `ন‌ন্দিত নর‌কে` বই‌টি ছি‌ঁড়ে ফে‌লে দি‌য়ে‌ছে।
তি‌নি কিন্তু তেমন শি‌ক্ষিত নন। আমার ম‌নে হ‌য়ে‌ছে তার সিদ্ধান্তটা অর্বাচীন‌দের ম‌তো হ‌য়ে‌ছে। তার পূর্ণ অ‌ধিকার র‌য়ে‌ছে সিদ্ধান্ত নেয়ার, তার সন্তানকে কী বই পড়‌তে দে‌বেন বা দে‌বেন না। কিন্তু অপছন্দ হ‌য়ে‌ছে ব‌লে এক‌টি পাঠাগা‌রের বই কি তি‌নি ছিঁড়‌তে পা‌রেন? তি‌নি বই‌টি তার সন্তান‌কে দি‌য়ে ফেরত পাঠা‌তে পা‌রতেন, যে সন্তান আমা‌দের কার্যক্রম থে‌কে আট নয় হাজার টাকার আ‌র্থিক সু‌বিধা ছাড়াও অ‌নেক গা‌ছের চারা গ্রহণ ক‌রে‌ছে।

কথাসা‌হি‌ত্যিক হুমায়ূন আহমেদ এর প্রথম উপন্যাস `ন‌ন্দিত নর‌কে`র ভূ‌মিকা লি‌খে‌ছি‌লেন ভাষা‌বিদ, মনীষী আহমদ শরীফ। যে বই‌য়ের কা‌হিনী থে‌কে নাটক ও চল‌চ্চিত্র তৈ‌রি হ‌য়ে‌ছে। যে উপন্যাস লি‌খে হুমায়ূন আহ‌মেদ বাংলা একা‌ডে‌মি পুরস্কার পে‌য়ে‌ছেন, যে বই‌য়ের প্রচ্ছদ ক‌রে‌ছে‌ন কালজয়ী চিত্রশিল্পী কাইয়ূম চে‌ৗধুরী, সেই বই অশ্লীলতার দা‌য়ে বা‌তিল ক‌রে দি‌লেন একজন অর্বাচীন অ‌ভিভাবক! আমার ধারণা তি‌নি শিক্ষার্থী জীব‌নে পড়াশোনায় ফাঁ‌কি দি‌য়ে‌ছেন। পাঠ্যবই তো ঠিকম‌তো প‌ড়েনই নি, সা‌হিত্য তো দূ‌রের কথা!

আ‌মি সাধারণত নে‌তিবাচক কোনও কিছু নিয়ে লি‌খি না। বই অপছন্দ হ‌লে কেউ তা ছেঁড়ার ম‌তো উন্মাদনা দেখা‌তে পা‌রেন, এটা আমার ভাবনারও বাই‌রে ছি‌লো। বিষয়‌টি চে‌পে যে‌তে চে‌য়ে‌ছিলাম, কিন্তু ভেত‌রের অবদ‌মিত চাপা ক্ষোভ খোঁচা‌চ্ছি‌লো খুব। তাই কিছুটা হালকা হওয়ার জন্য আপনা‌দের সঙ্গে বিষয়‌টি শেয়ার ক‌রলাম।

[email protected]
www.facebook.com/kazihasan0
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০২২ রাত ৮:১২
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হযরত ইব্রাহীম (আ.) ও রাসূলের (সা.) আহলে বাইত, হযরত আব্বাস (রা.) ও তাঁর আহলে বাইত/ হযরত আলী (রা.) ও তাঁর আহলে বাইত, কোন আহলে বাইতের অনুসারি হবেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৯ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৩৩



সূরাঃ ১১ হুদ, ৬৯ নং থেকে ৭৩ নং আয়াতের অনুবাদ-
৬৯। আমার ফিরিশতাগণ তো সুসংবাদ নিয়ে ইব্রাহীমের নিকট এসেছিল। তারা বলল, সালাম, সেও বলল, সালাম।সে অবিলমন্বে এক কাবাবকৃত গো-বৎস... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধতার ভেতরেও রাজনীতির স্পন্দন।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১১:১৪



ফের রাজনীতির মঞ্চে ফিরে আসার চেষ্টা করছে আওয়ামী লীগ। আর বাংলাদেশের রাজনীতি যাদের চেনা, তারা জানেন- এখানে কোনো অধ্যায় সহজে শেষ হয় না। এখানে পতন মানেই প্রস্থান নয়,... ...বাকিটুকু পড়ুন

শুধু দ্বিতীয় রিফাইনারি (ERL-2) টা করে দেখান , সবার মুখ বন্ধ হয়ে যাবে !

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৫০


গতকাল নাটকীয়তায় ভরা একটা দিন আমরা পার করলাম । রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যেন ঝড় বয়ে গেল। পুরো সোশ্যাল মিডিয়া যেন দুই ভাগে ভাগ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ও আমরা কেনো ক্ষমা চাইবো‼️আমরা’তো বিচার করে শাস্তি নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ॥

লিখেছেন ক্লোন রাফা, ৩০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:১৫



লাল বদরদের আমরা কেন কোনোদিন বিশ্বাস করবো না, পছন্দ করতে পারবো না, বেশিরভাগ ক্ষেত্রে প্রচন্ড ঘৃণা করবো, তার একটা ভালো উদাহরণ এই স্ক্রীনশটটা।

সব মানুষ একই রাজনৈতিক আদর্শে... ...বাকিটুকু পড়ুন

বিপদ

লিখেছেন রূপক বিধৌত সাধু, ৩০ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:০৫


বিপদ নাকি একা আসে না—দলবল নিয়ে চারদিক থেকে ঘিরে ধরে। প্রবাদটির বাস্তব এবং কদর্যরূপ যেন এখন মৃণালের জীবনেই ফুটে উঠেছে। মাত্র মাসখানেক আগে বাবাহারা হলো। পিতৃশোক কাটার আগেই আবার নতুন... ...বাকিটুকু পড়ুন

×