মতাদর্শের শক্তি
০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভুলিয়া গেলে চলিবেনা, মতাদর্শ হইতে বড় আর কিছু নাই, আর কোনো কিছুই মানুষের উপর ইহার চেয়ে অধিক দীর্ঘস্থায়ী প্রভাব বিস্তার করিতে পারে না। ইহার দ্বারা সাম্রাজ্য প্রতিষ্ঠা ও রক্ষা করা চলে, ক্রুসেড ও জিহাদে দলে দলে লোক জড়াইয়া ফেলা যায়, মহাযুদ্ধও বাঁধাইয়া দেওয়া গিয়াছে। আবার এই মতাদর্শই বিপ্লব ঘটাইয়াছে, পুরাতন ব্যবস্থাকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করিয়াছে, নিপীড়িত-পরাধীন জাতিসমূহকে আলোর পথ দেখাইয়াছে। টাকা দিয়া মানুষ ক্রয় করা হয়ত যায় ঠিকই, কিন্তু তাহারা আরও বেশি দামে অন্যত্র বিক্রয়ও হইয়া যাইতে পারে। কিন্তু মতাদর্শের চেতনা কখনো বিক্রয় হয় না। কিছু লোক কিছু সময়ের জন্য বিক্রি হইতে পারে, কিছু লোক সর্বসময়ের জন্য বিক্রি হইতে পারে, কিন্তু সমস্ত লোক তামাম সময়ের জন্য বিক্রি হইতে পারে না কখনো। গুলি ছুড়িয়া সমস্যা হয়তো বাঁধানো যাইতে পারে, কিন্তু সর্বদা গুলি চালাইয়া সমস্যার সমাধান নাও হইতে পারে। প্রতি পাঁচ বতসর পর পর জলপাই রঙের ট্রাকের সহায়তায় কেবলমাত্র আরও পাঁচ বতসরের লাগিয়া গৃহযুদ্ধ পিছাইয়া দেওয়ার এই জোড়াতালি দেওয়া ব্যবস্থা আর চলিতে পারে না। ইহার সাক্ষাত ও মোক্ষম প্রতিকার একান্ত প্রয়োজন। যে মুশকিলের শুরু মতাদর্শ হইতে, ভিন্নতর এবং আরও শক্তিশালী ও উন্নত কোনো মতাদর্শ দ্বারাই শুদ্ধমাত্র তাহার মোকাবেলা করা যাইতে পারিবে।
০৭/০৩/১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ...
...বাকিটুকু পড়ুন
আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই...
...বাকিটুকু পড়ুনআমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।...
...বাকিটুকু পড়ুন