somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চারিদিকে এসব কি শুনি? ৭১ এর মুক্তি যুদ্ধ হয়েছিল নাকি ইন্ডিয়া ও পাকিস্থানের মধ্যে। (একটি কপি- পেষ্ট)

০২ রা অক্টোবর, ২০১০ সকাল ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবার মুক্তিযুদ্ধ নিয়ে জামায়াতের সুরে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
একাত্তরে ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছিল বলে মন্তব্য করে তিনি বলেছেন, "মুক্তিযুদ্ধের 'সারেন্ডার ডকুমেন্টস'-এ পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধের কথা লেখা আছে। ভারতীয় বাহিনীর কাছে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছে। পাকিস্তানি বাহিনী বাংলাদেশের মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে_এমন কথা সেখানে লেখা নেই। ১৬ ডিসেম্বরের আত্মসমর্পণ অনুষ্ঠানের স্মারকে কোথাও এ দেশের মুক্তিযোদ্ধাদের কথা উল্লেখ করা হয়নি। অবস্থাদৃষ্টে মনে হয়েছিল এ ছিল যেন পাকিস্তান-ভারত যুদ্ধ।"
গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে সচেতন নাগরিকসমাজ নামে একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত 'পিলখানা হত্যাকাণ্ড ও বর্ডার গার্ড বাংলাদেশ আইন' শীর্ষক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার রফিকুল বলেন, ১৯৯৭ সালে ভারতের জেনারেল জগজিৎ সিং অরোরা ঢাকা এসেছিলেন। আমি তাঁকে জিজ্ঞাসা করেছিলাম, ৩০ লাখ মানুষের রক্তের বিনিময়ে এ যুদ্ধে আত্মসমর্পণ কার কার মধ্যে হয়েছিল। তিনি জবাব দিতে পারেননি। কেবল বলেছিলেন, 'আমি জবাব দিতে পারব না। আমি দিলি্ল থেকে যেভাবে নির্দেশনা পেয়েছি, সেভাবে কাজ করেছি। পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে সেনাপতি আতাউল গণি ওসমানী অনুপস্থিত ছিলেন বলেও তিনি স্মরণ করিয়ে দেন।'
মুক্তিযুদ্ধে ইপিআর সেনাদের অবদান মুছে ফেলতে সরকার বিডিআরের নাম পরিবর্তন করছে অভিযোগ করে তিনি বলেন, ইপিআর তথা বর্তমান বিডিআরের সেনারা প্রথম বিদ্রোহ ঘোষণা করে জীবন বাজি রেখে দেশের স্বাধীনতাযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। অথচ সরকার বিডিআরের নাম ও আইন পরিবর্তন করে তাদের এ অবদান মুছে ফেলার চক্রান্ত করছে। বিডিআরের নাম ও আইন পরিবর্তন করে স্বাধীনতা-সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার চক্রান্ত রুখে দাঁড়াতে জনমত সৃষ্টির পাশাপাশি সবাইকে আরো সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
আলোচনাসভায় বক্তারা বলেন, প্রস্তাবিত নতুন আইনে বিডিআর বাহিনীর যে প্রধান তাঁকে কোনো ধরনের ক্ষমতা দেওয়া হয়নি। বরং তাঁর বিকল্প হিসেবে অতিরিক্ত মহাপরিচালক পদ সৃষ্টি করে বেসামরিক অদক্ষ ব্যক্তিকে প্রেষণে নিয়োগের বিধান রাখা হয়েছে। তাঁকে ডিজির চেয়েও বেশি ক্ষমতা দেওয়া হয়েছে।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সভাপতি মেজর (অব.) মিজানুর রহমান। অনুষ্ঠানে ২০০৯ সালে ২৫-২৬ ফেব্রুয়ারিতে সংঘটিত পিলখানা বিদ্রোহ ঘটনাবলির ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আইনউদ্দিন, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির সংসদ সদস্য নীলুফার ইয়াসমীন মনি প্রমুখ।
উল্লেখ্য, দুই সপ্তাহ আগে একই বক্তব্য দিয়ে সমালোচনায় পড়েন যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াত নেতাদের আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম। এ জন্য তাঁর বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন স্থানে কয়েকটি মামলাও হয়েছে।

এ সংবাদটি নিয়ে একটি জরিপের আয়োজন করে কালের কন্ঠ। জরিপটির এ পর্যন্ত ফলাফল নিচে দেওয়া হলো।


একাত্তরে যুদ্ধ হয়েছিল ভারত ও পাকিস্তানের মধ্যে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার এমন মন্তব্যকে যৌক্তিক মনে করেন কি?
জরিপের তারিখ : ২০১০-১০-০২
ফলাফল
মোট ভোট - ১৯৭
হ্যাঁ - ১০১
হ্যাঁ - ৫১.২৭ %
না - ৯৬
না - ৪৮.৭৩ %

১৩টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×