somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অতি কথন।

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাষ্ট্রপতি অসুস্থ্য আমরা এতটুকুই জানি। তাও মিডিয়ার কল্যানে। তার অবস্থা সংকটাপন্ন। আই ভি রহমানকে হত্যা করেছিলেন বেগম খালেদা জিয়া তার গৃহপালিত মৌলবাদিদের দিয়ে গ্রেনেড হামলা করিয়ে। বাংলাদেশে যা যা ঘটে পৃথিবীর কোথাও তা ঘটে না। এর অর্থ সহজ বাংলাদেশ পৃথিবীর বাইরে অবস্থিত। বাংলাদেশের মানুষগুলিও অদ্ভুত। শক্তের ভক্ত নরমের যম। বাতাসের অনুকুলে চলতে ভালোবাসে। কষ্ট কম হয়। ঋতু বৈচিত্রের দেশ বলেই হয়তো এই সব উদ্ভট নোংরামির সমাহার। কখন যে জলে ভাসে, আর সুর্যের উত্তাপে মাটি ফেটে চৌচির হয় তা বুঝতে বুঝতেই বাঙ্গালী নি:শ্বেষ হয়ে যায়।

রাষ্ট্রপতির দ্রুত রোগমুক্তির জন্য অন্তত আঠারো জোরা হাত আল্লার দরবারে উঠেছিল। এরা সবাই বিভিন্ন অপরাধে মৃত্যুদন্ডের দায় মাথায় নিয়ে মৃত্যুর অপেক্ষায় দিন গুনছিলেন। দুষ্ট লোকেরা রাষ্ট্রপতির প্রানভিক্ষা দেবার মানসিকতার দারুন সমালোচনা করেছিলেন বা এখনো কেউ কেউ করেন। তারা যে সবাই নাস্তিক এখন আর এই বিষয়ে আমার আর কোন সন্দেহ নাই। রাখে আল্লাহ মারে কে? মহান আল্লাহ তায়লা চারটা বিষয় নিজের কাছে রেখে দিয়েছেন। যেখানে মানুষের প্রবেশ নিষেধ। মৃত্যুটাও তার মধ্যে একটা অতএব এখানে রাষ্ট্রপতির বিন্দুমাত্র দোষ নেই। তার হাত দিয়েই আল্লাহ ওদের বাচিয়েছিলেন মাত্র। এখনতো ধর্মীও ব্যাখ্যা করতে করতে ঐ আঠারো অপরাধীকে আমার ওলিআল্লা ভাবতে ইচ্ছা করছে। জানিনা বর্তমানে তার কে কি করছে। তবে তারা যে বেশ ভালো আছে তাতে কোন সন্দেহ নেই। যারা মৃত্যুদন্ড তুরি মেরে উড়িয়ে দিয়ে পুনরায় সমাজজীবনে ফিরে আসতে পারে তাদের তো ভালো থাকতেই হবে।

আমি কোন ইসলামি চিন্তাবিদ বা বোদ্ধা নই। তবে ধর্মীয় লেখা গুলি মন দিয়ে পড়ে থাকি। সেদিনইতো কোথায় যেন পরলাম আল্লার ৬টি কাজে টাকা ব্যায় করলে ঐ কাজ গুলি যতদিন পৃথিবীকে আলোকিত করবে ততদিন ব্যাক্তিটির নেকি হতে থাকবে। এর সত্যমিথ্যা আমি জানি না। ঐ হিসাবেও যদি ধরি তাহলেও রাষ্ট্রপতি আরো আঠারো বছর বেচেবর্তে থাকবেন। তার এই বিশাল পুন্যের কারনে। এখন প্রমানিত প্রো: ইয়াজউদ্দিন এবিষয়ে অনেক কৃপন ছিলেন।

জন্মিলে মরিতে হইবে ইহার কোন বিকল্প নাই। এই কথা আমরা সবাই জানি ঘোর আস্তিক বা নাস্তিক সবাই একবাক্যে ইহা স্বীকার করতে বাধ্য। তারপরও মুমিনরা যখন তখন যাহাকে তাহাকে নাস্তিক বলিয়া গাল দিয়া থাকেন। ধর্মে পরিস্কার করে বলে দেয়া হয়েছে সন্দেহের অপর নাম মিথ্যা সন্দেহ করে কাউকে কিচ্ছুটি বলা যাবে না। তবে ফেসবুক ও ব্লগের মুমিনগুলি খুবই শিক্ষিত তারা কোন কিছুই পরোয়া করে না সত্যমিথ্যা যাচাই বাছাইয়ের তাদের কোন দরকার নাই আল্লাহ তাদেরকে দিয়ে যা করাচ্ছেন তারা তাই করছেন। তারা তো নিমিত্ত মাত্র। যদি নাস্তিকরাও ঐ একই কথা বলে সেটাও সহি কিন্তু নাস্তিকদের এটা বলবার অধিকার নাই তারা তো আল্লাই মানে না তারা কিভাবে আল্লার উপর নির্ভর করবে। সব সুবিধা আস্তিক বা মুমিনদের তাই আমি সদা সর্বদাই আস্তিক।

শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া, যুদ্ধাপরাধী গ্রুপ ও ভার এরশাদ এরাও আস্তিক। এর মধ্যে শহীদ জিয়া, শেখ হাসিনা ও এরশাদ অনন্য। বিশমিল্লাহ প্রর্বতন করেন শহীদ জিয়া যা আগে কখনো ছিল না, ধর্মরাজনীতি থাকলেও মুজিব সেটা বিদায় করে দিয়েছিল যা শহীদ জিয়া ও হাসিনা পুনপ্রর্বতন করে আর ভার এরশাদতো স্বপ্ন দেখেই ধর্মরাষ্ট্রের উদ্ভট পোশাকটা বাঙ্গালীর শরীরে লটকে দেন হাসিনা তাও মেনে নেন কারন তিনি মুসলিম সম্প্রদায়ের মহিলা আমীর বলে কথা। বেগম খালেদা জিয়াকে তো সব বিষয়ে জিততে দিতে পারেন না।

অতএব খাও দাও উড়াও ফুর্তি । তুমি মুসলমান মুন্নির বদনাম হোক তাতে তোমার কি। রাম খাও, ভদকা খাও, নেশা না হইলেই চলব পাচ ওয়ক্ত নামাজে দাড়াও।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×