বেকুবের দেশে নাকি ঘি এর চাইতে তেলের দাম বেশী। স্বাভাবিক। ওরা তেল আর ঘি এর মধ্যে পার্থক্যটা ঠিক মত বুঝে উঠতে পারে না। বুঝবার কথাও না। ঘি থাকে জমাট বেধে। তেল তেলতেলা পানির মত। এক কেজিতে কতটুকি ঘি পাওয়া যাবে আর কতটুকু তেল পাওয়া যাবে তা নিরক্ষন করলেই। সবকিছু পানির মত পরিস্কার হয়ে যায়। দেশের ১৯তম রাষ্ট্রপতি মরহুম জিল্লুর রহমান গতকাল সম্ভবত বাদ জোহর মৃত্যু বরন করেন ইন্নাল..রাজিউন। দেশ জুড়ে নেমে এলো শোকের কালো ছায়া । দেশ হাড়ালো একজন সব্যসাচি রাজনীতিবিদকে। যার অবদানের কথা বলে শেষ করা যাবে না। তিনি সেই ছাত্র জীবন থেকে রাজনীতি শুরু করেছিলেন। সবার কাছেই ছিল তার সমান গ্রহনযোগ্যতা। যা আজকাল আর খুব একটা দেখা যায় না বললেই চলে। বেগম গোলাপজানও তার সম্মানে ফুলের মালা স্থাপন করেন যদিও এটাকে তিনি পুজার সমতুল্য ভাবতেই ভালবাসেন। মিথ্যা মিথ্যা খেলায় কোন পাপ নেই। কৌশলে কোন পাপ নেই। যত পাপ সব শাহাবাগে।
তারপরও এই খানে বেগম জিয়ার দ্রুত সিদ্ধান্তু তাকে রাজনীতিতে শক্ত অবস্থানে নিয়ে এসেছে। বিএনপি খবরটা শোনা মাত্র জেলাপর্যায়ের সমস্ত হরতাল রাতেই বাতিল ঘোষনা করে কিন্তু চৌকস শেখ হাসিনা সরকার পরের দিন বেলা বারোটায় হুস ফিরে পেয়ে ঘোষনা করলো আজ বৃহস্পতিবার দেশে সরকারী ছুটি ও তিনদিনের শোক দিবস । এই বেকুবদের পাশে থাকতে থাকতে আমিও খুব দ্রুত বেকুব হয়ে উঠছি। আমার জন্য আপনারা একটু দোয়া করবেন। আমি হিজাব রক্ষা করে চলি। শুধু চোখের ব্যায়ামটা রেগুলার করে থাকি বলেই এই বয়সেও চোখে সবকিছু ফকফকা দেখতে পাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




