বাংলাদেশ ঃ
১৯/১০/০৮-ভর্তি ফর্মের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ব্যাংক অবরোধ করতে গিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা পুলিশের বাঁধার মুখে পড়ে। এ সময় ১০ শিক্ষার্থী আহত হয়।
কানাডাঃ
১০/০১/০৮-ক্রমাগত বেতন বৃদ্ধি এবং শিক্ষার বাণিজ্যকীকরণ এর প্রতিবাদে কানাডায় শিক্ষার্থীরা ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের জেমস প্রশাসনিক ভবন দখল করে নেয়।
২২/১০/০৮-শিক্ষা ব্যয় হ্রাস করার দাবিতে অটোয়ার শিক্ষার্থীরা ৬৫,০০০ স্বাক্ষারসমেত স্মারকলিপি পেশ করে।
০৩/০৬/০৮-টরেন্টো বিশ্ববিদ্যালয়ের বেতন বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করতে গিয়ে আটককৃত ১৪ জন শিক্ষার্থীর মুক্তির দাবিতে প্রতিবাদ মিছিল এবং আদালতের সমানে বিক্ষোভ প্রদর্শন করে।
নাইজেরিয়াঃ
২৩/০১/০৮-নাইজেরিয়ার ওনাবিসি ও ন্যাব্যাঞ্জা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্রমশ শিক্ষার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে আসে। তারা বিশ্ববিদ্যালয়ের মূল ভবনের দখল নেয় এবং সবগুলো প্রবেশ পথে তালা ঝুলিয়ে দেয়।
নিউজিল্যান্ড ঃ
২৫/১০/০৮-ওয়েলিংটন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নিউজিল্যান্ডের শিক্ষামন্ত্রী পিট হাজসনের শিক্ষার ব্যয় বৃদ্ধি করার সিদ্ধান্তের প্রতিবাদে মধ্য ওয়েলিংটন অভিমুখে পদযাত্রা করে।
১১/০৪/০৮-দেশজুড়ে শিক্ষার ব্যয় ভার বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়। অন্যদিকে নিংকন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কয়েদীদের পোশাক পড়ে নিজেদের ঋণ দন্ডপ্রাপ্ত আসামী হিসেবে উপস্থাপন করে।
২২/০৫/০৮-ওয়েলিংটনে কর্মচারী এবং ছ্ত্রারা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ে কর্মচারী ছাটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে।
দক্ষিণ আফ্রিকা ঃ
২৮/০১/০৮-ডারবান প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০০ ছাত্র-ছাত্রী নিবন্ধন ফি বৃদ্ধির প্রতিবাদে অবস্থান ধর্মঘট করে।
০১/০২/০৮-শিক্ষার্থীদের শান্তিপূর্ণ প্রতিবাদে পুলিশ বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
১৯/০২/০৮-শন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বেতন ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়।
২৬/০৫/০৮-নর্থওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি ১৩% বৃদ্ধির প্রতিবাদ করতে গিয়ে কয়েকজন শিক্ষার্থীর বহিস্কার হওয়ার ঘটনায় ছাত্ররা এদিন ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে। পরবর্তীতে স্টুডেন্ট কাউন্সিলরের হস্তক্ষেপে শিক্ষার্থীরা শান্ত হয়।
ফিলিপাইন ঃ
০৩/০২/০৮-কোটাবাটো সিটি টেস্ট পলিটেকনিক কলেজের ছাত্ররা বেতন বৃদ্ধি ও শিক্ষার উচ্চ ব্যয়ের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে।
০২/০৬/০৮-প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে।
জার্মানী ঃ
০৬/০২/০৮-বেতন ও নিবন্ধন ফি বৃদ্ধির প্রতিবাদে জার্মানীর বনে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করে। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের ক্যাম্পাসের বাইরে বের করে দেয়।
২২/০৫/০৮-বিনা বেতনে শিক্ষা এই শ্লোগানকে সামনে রেখে জার্মানীর বার্লিনে প্রায় ৮ হাজার শিক্ষার্থী বিক্ষোভ প্রদর্শন করে।
১৭/০৬/০৮-দুশেলদ্রফ-এ ২৫০০ শিক্ষার্থী শিক্ষার খরচ বৃদ্ধির প্রতিবাদ কর্মসূচী পালন করে।
১৯/০৬/০৮
হ্যানোভারের প্রায় ৫০০০ জন শিক্ষার্থী টিউশন ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষাভ করে।
১৫/০৭/০৮-জার্মানী বন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্লাভিনিক স্টাডিস বিভাগ বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করে। তারা ৮০০ শিক্ষার্থীর স্বাক্ষরসহ একটি স্মারকলিপি পেশ করে।
৩০/১০/০৮-মিউনিখে প্রায় ৩৫০০ জন শিক্ষার্থী শিক্ষা ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করে।
যুক্তরাষ্ট্র ঃ
০৩/০৩/০৮-ক্যালিফোর্নিয়া রাজ্যের শিক্ষার্থীরা শিক্ষা বাজেটে বরাদ্দ কমানোর প্রতিবাদে পথ নাটকসহ নানা প্রতিবাদ কর্মসূচী পালন করে।
১৪/০৩/০৮-একই দাবিতে র্যাঞ্চো বারনাটো স্কুলে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল বের হয়।
১৯/০৩/০৮-ক্যালিফোর্নিয়ার সান ফ্লান্সিসকো বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সাইকেলের লক গলার সাথে বেঁধে নিজেদের বিশ্ববিদ্যালয়ের গেটের সাথে আটকিয়ে প্রতিবাদ করে। এ ঘটনায় ১০ শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়।
১৭/০৪/০৮-সানডিয়েগোতে তিনটি স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা শিক্ষক ছাঁটাই ও উদ্ধমুখী শিক্ষা ব্যয়ের প্রতিবাদে পদযাত্রা করে।
২১/০৪/০৮-শিক্ষা বাজেটে বরাদ্দ কমানোর প্রতিবাদে ক্যালিফোর্নিয়ায় দুই সহস্রাধিক শিক্ষার্থী বিক্ষোভ প্রদর্শন করে।
০১/০৫/০৮
একই দাবিতে সানফ্রান্সিসকো শহরের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে এবং প্রায় তিন সহস্রাধিক শিক্ষার্থী বিভোক্ষ মিছিল করে।
০৭/০৫/০৭-ইউ সি বার্কলি ইনস্টিটিউট এর ছাত্ররা ভাষা শিক্ষাখাতে বরাদ্দ কমানোর প্রতিবাদে বিক্ষোভ করে।
১৪/০৫/০৭-ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এদিন বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করে।
০৫/০৬/০৮-নিউইয়র্কের সিটি হলের ছাত্ররা শিক্ষা বাজেট থেকে ৪৫০ মিলিয়ন ডলার হ্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে।
০৬/০৬/০৭-লস এঞ্জেলস-এ শিক্ষা খাতে বরাদ্দ কমানোর প্রতিবাদে প্রায় ৪০,০০০ শিক্ষক ক্লাস বর্জন করে।
যুক্তরাজ্য ঃ
২২/০৪/০৮-শিক্ষার মান ও সুযোগ সুবিধা বৃদ্ধির দাবিতে ম্যানচেষ্টার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নানা কর্মসূচী পালন করে।
চিলি ঃ
২৪/০৪/০৮-সরকারের শিক্ষানীতি, যা বাস্তবায়িত হলে নিম্নবিত্ত ও মধ্যবিত্তের মধ্যে শিক্ষার সুযোগ সংকুচিত হয়ে আসবে, যার প্রতিবাদে ছাত্ররা বিক্ষোভ কর্মসূচী পালন করে। সেই শান্তিপূর্ণ মিছিলে পুলিশ টিয়ারসেল ও জলকামান নিক্ষেপ করে। এসময় পুলিশ প্রায় ২৫০শিক্ষার্থীকে সাময়িকভাবে অবরুদ্ধ করে রাখে।
২৫/০৫/০৮-বহুল সমালোচিত বৈষম্যমূলক শিক্ষানীতি (এবহবৎধষ ঊফঁপধঃরড়হ ষধ,ি খএঊ) বাতিলের দাবিতে বিক্ষোভ চলাকালে পুলিশ ব্যাপক ধরপাকড় চালায়। কেবলমাত্র সান্টিয়াগো, ভ্যালপারিসো এবং এন্টোফাগাস্তা শহরেই গ্রেপ্তার হয় ৪৫৬ জন শিক্ষার্থী।
০৪/০৬/০৮-একই দাবিতে বিক্ষোভ করতে গিয়ে এদিন চিলির ৫০ জন শিক্ষার্থীকে আটক করা হয়।
১৮/০৬/০৮-শিক্ষানীতি বাতিলের দাবিতে এইদিন শিক্ষার্থীদের তিনদিনের লাগাতার কর্মসূচী শুরু হয় চিলির সান্টিয়াগোতে ।
২৪/০৬/০৮-১৮/২০/০৮-এই তারিখের কর্মসূচীর পর দাবি না মানায় ২৪ তারিখে আবার প্রতিবাদ, বিক্ষোভের ডাক দেওয়া হয়। কিন্তু মিলিটারী পুলিশ এদিন ব্যাপক পরিমাণে লাঠিচার্জ টিয়ারশেল ও জলকামান নিক্ষেপ করে। বহু শিক্ষার্থী আহত এবং অনেকে গ্রেফতার হয়।
০৮/০৭/০৮-শিক্ষানীতি বাতিলের দাবিতে সান্টিয়াগোতে পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয় শিক্ষক-ছাত্ররা। পুলিশ আন্দোলনকারীদের উপর টিয়ারশেল ও গরম পানি নিক্ষেপ করে। যেখানে ১৫০ জন শিক্ষার্থীকে গ্রেফতার করে।
১৫/০৭/০৮-১৪ বছর বয়সী এক স্কুলছাত্রী শিক্ষামন্ত্রী মনিকা জিমনেস-এর মুখে ঠান্ডা পানি নিক্ষেপ করে।
পাকিস্তানঃ
৩০/০৪/০৮-শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার ব্যয় বৃদ্ধি রোধের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা।
কেনিয়া ঃ
০৭/০৫/০৮-অযৌক্তিকভাবে বেতন ফি বৃদ্দির প্রতিবাদে কেনিয়ার ম্যানেলো বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ধর্মঘটের ডাক দেয়।
স্পেনঃ
০৮/০৫/০৮-বার্সেলোনার হাজার হাজার শিক্ষার্থী সরকার কর্তৃক গৃহীত শিক্ষানীতির বিরুদ্দে আন্দোলন করে। শিক্ষাখাতে বরাদ্দ কমানোর প্রতিবাদে একই দিনে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অফিস ৫ ঘন্টা অবরোধ করে রাখে।
২২/১০/০৮-মিলানে ৫০০০ এবং বার্সেলোনায় ৩,০০০ শিক্ষার্থীসহ গোটা স্পেনের ৩০ টি শহরে হাজার হাজার শিক্ষার্থী শিক্ষা ব্যয় কমানোর দাবিতে বিক্ষোভ করে।
জিম্বাবুয়ে ঃ
২৭/০৫/০৮-বুলাওয়ে পলিটেকনিক কলেজের কর্তৃপক্ষ শিক্ষা ব্যয় ৭৫ বিলিয়ন জিম্বাবুয়ান ডলার বৃদ্দি করলে ছাত্ররা প্রতিবাদে ফেটে পড়ে। শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশ বাধা দিতে গেলে ৩ জন ছাত্র ও ১ জন পুলিশ গুরুতর আহত হয়। স্টুডেন্ট রিপ্রেজেনন্টেটিভ কাউন্সিলের প্রেসিডেন্টসহ ১৫ শিক্ষার্থীকে পুলিশ এদিন গ্রেফতার করে।
উগান্ডা ঃ
মেকারির বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি এবং আবাসিক হল ফি বৃদ্দির প্রতিবাদে ছাত্র ও শিক্ষকের নানা ধরণের প্রতিবাদ কর্মসূচী পালিত হয়।
নিউজিল্যান্ড ঃ
২৬/০৫/০৮-ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের কলেজ অব এডুকেশন-এ ছাঁটাই এবং কলেজের রিসোর্চ সেন্টার বন্ধ করার প্রতিবাদে প্রতিবাদ-বিক্ষোভ-সমাবেশ হয়।
৪/০৭/০৮ -সপ্তাহে ২৪ ঘন্টা কাজ, টিউশান ফি হ্রাস এবং সকল শিক্ষার্থীকে সমান সুযোগদানের উদ্দেশ্যে নিউজিল্যান্ড স্টুডেন্টস ইউনিয়ন নানা প্রতিবাদ কর্মসূচী গ্রহণ করে।
ফিলিপাইন ঃ
০৩/০৬/০৭-ফিলিপাইন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় ৩ গুন বেতন বৃদ্দির প্রতিবাদে সপ্তাহব্যাপি কর্মসূচী এদিন শেষ করে। শেষদিনে তারা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
১০/০৬/০৮-একই দাবিতে ফিলিপাইনের স্টুডেন্ট অরগানাইজেশন বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করে।
আয়ারল্যান্ড ঃ
১৩/০৮/০৮-ডাবলিনের শিক্ষা মন্ত্রণালয়ের সামনে উচ্চ শিক্ষার ব্যয় কমানোর দাবিতে বিক্ষোভ প্রদর্শন হয়।
২০/১০/০৮-ক্লিনটন ইনস্টিটিউট এর অনুষ্ঠানে অর্থমন্ত্রী ব্রায়ান লেলিহান প্রধান অতিথি হিসেবে এসে শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে পড়েন। উচ্চ শিক্ষার খাতে বরাদ্দ বাড়ানো দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে তাকে পেছনের দরজা দিয়ে অনুষ্ঠান স্থলে প্রবেশ করতে হয়।
২২/১০/০৮-১০,০০০ শিক্ষার্থী রাস্তায় নেমে একই দাবিতে বিক্ষোভ করে।
যুক্তরাষ্ট্র ঃ
১২/১০/০৮-সবার জন্য শিক্ষার দাবিতে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রতিকী প্যারেড আয়োজন করে।
নাইজেরিয়া ঃ
১৩/১০/০৮- ইকডান বিশ্ববিদ্যালয়ের ৬ সহস্রাধিক ছাত্ররা স্টুডেন্ট ইউনিয়ন ভবনের সামনে বর্ধিত ফির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচী পালন করে। তারা সেই সময় রণসংগীত গেয়ে প্রতিবাদ জানায়।
ইটালী ঃ
১৬/১০/০৮-শিক্ষাখাতে বরাদ্দ কমানোর প্রতিবাদে রোমে প্রায় ১০,০০০ শিক্ষার্থী রাস্তায় নেমে বিক্ষোভ করে।
২০/১০/০৮-২২/১০/০৮-ইটালির শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ক্লাসরুম অবরোধসহ লাগাতার ব্যাপক বিক্ষোভ কর্মসূচী পালন করে।
২৯/১০/০৮-ইটালির রোমে নানা শ্রেণী পেশার ৫০,০০০ মানুষ শিক্ষা খাতে বরাদ্দ কমানোর প্রতিবাদ করে। এ সময় পুলিশের সাথে সংঘর্ষে অনেক শিক্ষার্থী আহত হয় এবং ২০ জন গ্রেফতার হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


