somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ষিতার না, ধর্ষকের না- পুরো লজ্জাটাই আসলে আমাদেরই।

১০ ই জানুয়ারি, ২০২০ রাত ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১) আইন শৃঙখলা বাহিনীর সদস্যরা ভয়ংকর তথ্য দিয়ে বলেছেন- ভবঘুরে লোকটি সিরিয়াল রেপিস্ট। তাই?
২) তবে, সবচেয়ে ভয়ঙকর কথা হলো- এতোগুলো সিরিয়াল ধর্ষণ করার পর লোকটি এতোদিন বাইরে থাকে কেমন করে?
৩) এই প্রশ্নটা কেন কেউ করলোনা এবং এই জবাবদিহিতাও কেন কেউ দিলোনা?
৪) আরো ভয়ঙকর কথা হলো- এরকম আর কত সিরিয়াল রেপিস্ট আরো কত জায়গায় এভাবে ওঁৎ পেতে আছে- কে জানে?
৫) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যদি ধর্ষিতা না হতো-তবে কি এই রেপিস্টকে গ্রেফতার করা হতো?
৬) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি প্রতিবাদমুখর না হতো- তবেও কি একে গ্রেফতার করা হতো?
৭) যদি হতো- তবে আগে যে এতোগুলো রেপড হলো- তখন গ্রেফতার হলো না কেন? এবং ঐ সকল ভিকটিমরাও বিচার পেলোনা কেন?
৮) এই লোকটি যদি প্রভাবশালী কেউ হতো -তবে কি এতো দ্রুত আইনের আওতায় আনা হতো?
৯) যদি হয়- তবে তনুকেতো অদৃশ্য কেউ ধর্ষণ করেনি? এই ধর্ষকরা এখন কোথায়?
১০) এই ধর্ষককে ক্রসফায়ার কিংবা ফাঁসি দিলেই কি ধর্ষকাম বন্ধ হয়ে যাবে?

না। রেপিস্টকে ক্রসফায়ার-ফাঁসি দিলে শুধুমাত্র একজন ভবঘুরে কমবে- একজন ধর্ষক কমবে কিন্তু ধর্ষকাম দূর হবেনা। যিনি ভিক্টিম তিনিও তার ক্রসফায়ার চাননা। তিনিও পুরো সিস্টেম থেকে এই নোংরা জিনিসটির বিনাশ চান। কিছু কিছু মানুষের প্রতি গভীর শ্রদ্ধাবোধ চলে আসে। মানসিকভাবে ভেঙ্গে না পড়ে ধর্ষককে ধরিয়ে দেয়া এই বোনটি আর সার্বক্ষণিক সাহস দিয়ে যাওয়া মায়ের প্রতি রইলো গভীর শ্রদ্ধা। একটা সমাজে একজন রেপিস্ট ইচ্ছেমাফিক রেপ করছে-খাচ্ছে -দাচ্ছে , বাইরে ঘুরছে-এবং নতুন শিকার ধরার জন্য ওঁৎ পেতে আছে-এসব কথা ভাবলেইতো শরীরে শুধু একটা ভয়ের হিমস্রোতই বয়ে যায়না বরং প্রচণ্ড ঘৃণা আর লজ্জা লাগে।

এই লজ্জাটা আসলে কার? ধর্ষিতার না, ধর্ষকেরও না। পুরো লজ্জাটাই সিস্টেমের। পুরো লজ্জাটাই আমাদের।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০২০ রাত ৩:০৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘স্বর্ণামতি সেতু’ থেকে

লিখেছেন খায়রুল আহসান, ৩০ শে জুন, ২০২৬ রাত ১১:৫৯



আমাদের গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে। তার একটা আদুরে নাম আছে, ‘স্বর্ণামতি’। কে, কবে, কেন নদীটির এ নাম দিয়েছে, তা আমার অজানা। তবে নামটি আমার খুবই প্রিয়। এক... ...বাকিটুকু পড়ুন

ষড়যন্ত্রঋতু

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১২:২৯

বাংলাদেশের রাজনীতিতে সারাবছরই ঐক্যের ঋতু, এখানে রাজনীতিতে শত্রু না থাকলে মিত্র টেকে না। যতদিন হাসিনা ছিল, স্বাধীনতাবিরোধীরা ছিল একটি সুখী পরিবার। বাম জানত ডানকে ঘৃণা করতে হয়, কিন্তু আপাতত স্থগিত।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

আমি টুপ করে চলে আসবো

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০১ লা জুলাই, ২০২৬ সকাল ১১:১৯


আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৮




রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন

×