somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজ জেলা যায় চেনা।

১১ ই জুন, ২০২০ রাত ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাস্ক পরা না পরা নিয়ে দুজনের মাঝে তুমুল মারামারি চলছে। মুহুর্তের মধ্যেই দুই দল গ্রামবাসী লাঠিবল্লম নিয়ে একে অন্যের উপর ঝাঁপিয়ে পড়লেন। বুঝবেন-এটা ব্রাহ্মনবাড়িয়া।

মাস্ক পরা না পরা নিয়ে দুইজনের মাঝে তুমুল মারামারি চলছে। তৃতীয়জন এসে বললেন- ভাইরে এভাবে মারামারি করিসনা। শান্তিতে থাক। এই নে মাস্ক। এবার এই দুজন মিলে তৃতীয়জনকে ধরে চ্যাংদোলা করে খালে ফেলে দিলো। বুঝবেন-এটা হলো বরিশাল।

মাস্ক পরা না পরা নিয়ে দুজনের মাঝে কঠিন মারামারি চলছে। তৃতীয়জন বাড়ির গেট থেকে বের হয়ে এসে বললেন- আমার কোটি টেখার বাড়ির সামনে মারামারি না খইরা তোমরা তোমরার ঘরর সামনে গিয়া মারামারি খর । -বুঝবেন এটা সিলেট।

মাস্ক পরা না পরা নিয়ে দুজনের মাঝে তুমুল মারামারি চলছে। চারপাশ থেকে জনতা ভীড় করে দেখা শুরু করছে। এই সুযোগে একজন পানবিড়ি, কলার দোকান খুলে বেচাবিক্রি শুরু করে দিয়েছেন। পাশ থেকে একজন বললেন শুধু পানবিড়ি বিক্রি করলে চলবে-দোকানে কিছু মাস্কও রাখতে হবে। বুঝবেন- এটা নোয়াখালি।

মাস্ক পরা না পরা নিয়ে দুজনের মাঝে তুমুল মারামারি চলছে। তৃতীয় জন আসলেন। ঝগড়া মিটিয়ে দিলেন।সবার মাঝে ফোন নাম্বার দেয়া নেয়া হলো। বন্ধুত্ব হলো। দাওয়াত হলো। কিছুদিনের মধ্যেই বন্ধুর আগমন উপলক্ষে বিশাল একটা মেজবান হলো। বুঝবেন- এটা চট্টগ্রাম।

মাস্ক পরা না পরা নিয়ে দুজনের মাঝে তুমুল মারামারি চলছে। পাশ থেকে একজন লুঙি হাঁটুর উপর তোলতে তোলতে বললেন-হালার শহরটা মফিজে ভরে গেলো। বুঝবেন- এটা পুরান ঢাকা।


মাস্ক পরা না পরা নিয়ে দুজনের মাঝে মারামারি চলছে। তৃতীয় জন দেখলেন। কিছু না বলে বিড়ি ফুঁকতে ফুঁকতে পাশ কেটে চলে গেলেন।- না এটা কোনো জেলা না। ইনি একজন ভাবের কবি।

মাস্ক নিয়ে দুজনার মাঝে তুমুল মারামারি চলছে। কয়েকজন এসে মোবাইল ফোনে ভিডিও করা শুরু করলেন। ইনারা হয় টিকটকার না হয় ইউটিউবার।

মাস্ক নিয়ে দুজনের মাঝে তুমুল মারামারি চলছে। পাশ থেকে একজন এসে মারামারি করার নানা রকমের উপকারিতা নিয়ে লাইভ বয়ান দেয়া শুরু করলেন। বুঝাতে লাগলেন- বিশ্বের এমন কোনো জিনিস নাই- যেটাতে কোন না কোন মোটিভেশন নাই। বুঝবেন ইনি একজন মোটিভেশনাল স্পীকার।

পরে মনে আসলে অন্যান্য জেলা যোগ করে দিবো।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২০ রাত ১০:৩০
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এরা কারা, কী এদের পরিচয়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে জুন, ২০২৬ রাত ১:৪৮


যা আশঙ্কা করা হয়েছিল, ঠিক তাই ঘটছে। ‘আজাদ পার্টি’ নামের একটি নতুন ভূঁইফোড় রাজনৈতিক সংগঠনের ব্যানারে গতকাল ভারতীয় দূতাবাস অভিমুখে যে মিছিল এবং ঘেরাও কর্মসূচি করা হলো, তা কোনো... ...বাকিটুকু পড়ুন

কেউ পুড়বে আর কেউ পোড়াবে!

লিখেছেন রাজীব নুর, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

অনেকদিন নিশ্চুপ আছি কিছুদিনের অপেক্ষায়;
কেউ কেউ বলে কিছুদিন নাকি হারিয়ে গেছে,
অনেকদিনের গর্ভে তাই মেলাতে সরল গণিত।
কিছুদিনের অপেক্ষায় অপেক্ষায়-
ছেটে দিয়েছি কথামালার ডালপালা।
বসে বসে মেলাই কাণ্ডহীন বৃক্ষের... ...বাকিটুকু পড়ুন

৫০১ নাম্বার রুম কি বিজয় নাকি লাম্পট্যর সাক্ষী।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৫:২৮





মাওলানা মামুনুল হক নামের হেফাজত ইসলামের এক নেতা তার ফেসবুক ওয়ালে দীর্ঘ একটি পোস্ট লিখেছেন। তার এই পোস্টটি এক অদ্ভুত রসাত্মক ট্র্যাজেডি।

লেখাটি পড়লে মনে হয়, তিনি... ...বাকিটুকু পড়ুন

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

×