বিমান-ভ্রমণের সময় সচরাচর মাথাব্যথা, বমিভাব, অস্বস্তিবোধ ইত্যাদি বিমানবন্দরে ঘোরাঘুরিজনিত পীড়ন (stress) ও বিমানের অভ্যন্তরীণ শুষ্ক বাতাসের কারণে শরীরে পানিস্বল্পতা সৃষ্টি হওয়ার ফল। নিম্নোক্ত কিছু সহজসাধ্য সতর্কতা পালন করে সজীব থাকুন পুরো ভ্রমণে !
পানি পান বিমান উড্ডয়নের আগে প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন (বিমানে আরোহণের পূর্বে অবশ্যই 'rest room' সেরে নিন। কারণ বিমান রানওয়ের উপর দিয়ে চাকার সাহায্যে চলার সময় (taxi), উড্ডয়নকালে ও উড্ডয়নের প্রথম ১০ মিনিট সকল যাত্রীর জন্য আসন ত্যাগ করা নিষেধ)। ভ্রমণকালীন প্রতিঘন্টায় নিদেনপক্ষে ১ কাপ পরিমাণে পানি পান করা উচিৎ।
ফলের রস আপনার সজীবতা রক্ষায় পানিই একমাত্র অবলম্বন নয়। পীড়ন-প্রতিরোধী প্রচুর পরিমাণে ভিটামিন-সি ধারণ করায় কমলালেবুর রস একটি আদর্শ পানীয়। বিমানে প্রথমবার পানীয় সরবরাহের সময় ২ ধরনের পানীয় গ্রহণ করুন- ১ কাপ কমলালেবুর রস ও ১ কাপ পানি।
কফি কে না বলুন জানি কফিপ্রেমীরা মর্মাহত হবেন, কিন্তু আপনি যদি সজীব থাকতে চান তাহলে ভ্রমণে কফি পান করা অপেক্ষাকৃত মন্দকাজের একটি। ইহা আপনাকে অতিদ্রুত শুষ্ক করে তোলে। অগত্যা না হলে চা পান করা যেতে পারে; তবে সর্বোত্তম হলো এর কোনটিই পান না করা।
বমিভাব হলে চিনিজাতীয় পানীয় পরিহার করুন। বমনের ভাব হলে লেবুজাতীয় ১ কাপ কোমল-পানীয় যেমন 7-up, sprite বা আদা-মিশানো পানীয় পান করুন। ইহা আপনার পাকস্থলীর স্বাভাবিকাবস্থা বজায় রাখতে সাহায্যকারী। এ সময় পানি পান করা প্রকৃতপ্রস্তাবে আপনার বমিভাবের প্রকোপ অধিকতর বৃদ্ধি করে আপনার অবস্থা আরও শোচনীয় করে তুলবে।
আর্দ্রকরণ বিমানে সক্রিয় বাতাস পরিশ্রুতকরণ প্রক্রিয়ায় (airplane filtration system) আপনি সহসাই শুষ্কতার শিকার হবেন। এমতাবস্থায় হাত ও মুখমন্ডলে আর্দ্রকরণ (moisturising) লোশন ব্যবহার করুন।
অ্যালকোহল বিয়ার, মদ, ব্র্যান্ডি, হুইস্কি প্রভৃতি সুরাজাতীয় পানীয় পরিহার করুন। ইহা শরীরকে অতি দ্রুত শুষ্ক করে তোলে এবং বমিভাব ও অস্বস্তিবোধের উদ্রেক করে। স্বাচ্ছন্দ্য বিমান-ভ্রমণের স্বার্থে অ্যালকোহল পান পরিহার করুন। নিরুপায় হলে অন্তত অ্যালকোহলের পরিমাণ হ্রাস করুন।
চলবে
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




