somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিমান-ভ্রমণ ও আপনার স্বাস্থ্য (২)

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডীপ ভেইন থ্র্রম্বোসিস/ডিভিটি (Deep Vein Thrombosis/DVT)
দীর্ঘস্থায়ী বিমান-ভ্রমণে আসনে নিশ্চল বসে থাকার কারণে শরীরের বিশেষত পায়ের ডীপ ভেইনে রক্ত জমাট বাঁধতে পারে যা ডীপ ভেইন থ্র্রম্বোসিস বা ডিভিটি নামে পরিচিত।

ডিভিটি আক্রান্ত ডান পা

মাত্র ১% প্রাণঘাতি ডিভিটি'র অনির্দিষ্ট লক্ষণগুলোর মধ্যে ব্যথা (pain), ফুলে যাওয়া (swelling), লালচে হওয়া (redness), গরম অনুভূত হওয়া (warmness) প্রধান। ডিভিটিমুক্ত বিমান-ভ্রমণের জন্য নিম্নোক্ত সতর্কতা অবলমম্বন করা যেতে পারে-

ঝুঁকি আপনি যদি প্রয়োজনাতিরিক্ত দৈহিক ওজনবিশিষ্ট, বয়োবৃদ্ধ, ধূমপায়ী, গর্ভবতী, জন্মনিরোধক পিল সেবনকারী বা হরমোননির্মিত ওষুধ গ্রহণকারী, সম্প্রতি সার্জারী চিকিৎসাপ্রাপ্ত, পায়ে ট্রমাওয়ালা (trauma:-/) হয়ে থাকেন বা আপনার পরিবারের কারও ডিভিটি হওয়ার ইতিহাস বিদ্যমান থাকে তবে আপনিও ডিভিটি আক্রমণের ঝুঁকির মধ্যে আছেন। ভাল স্বাস্থ্যের অধিকারীরাও এ সমস্যায় পড়তে পারেন।

প্রস্তুতি ভ্রমণ শুরুর আগেই নিজেকে প্রস্তুত করুন। আপনার ডিভিটি প্রবণতা নিয়ন্ত্রণের জন্য দৈহিক ওজন পরিমিত রাখুন,

ধূমপানে বিরত থাকুন, উচ্চ রক্তচাপ কমানোর ব্যবস্থা নিন এবং নিয়মিত শরীরচর্চা করুন। দৈহিক অবস্থা সন্তোষজনক রেখে আপনার ভ্রমণকে করে তুলুন নিরাপদ ও আনন্দময়।

পা বন্ধনী প্রয়োজনে ডাক্তারের পরামর্শক্রমে পা বন্ধনী (compression stockings) ব্যবহার করতে পারেন যা আপনার রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্যকারী।
B-)
ইহা একটি বিশেষ ধরনের হোসিয়ারী (hosiery) যা শিরার ব্যাধি (venous disorders) প্রতিরোধ করে। স্থিতিস্থাপক (elastic) এই পা বন্ধনী অবশ্যই শরীরের জন্য উপযোগী পারদচাপবিশিষ্ট (mmHg pressure) হওয়া চাই যা আপনার পরিধেয় পাদুকার সাথে যুৎসই হবে। উল্লেখ্য, সচরাচর পরিধেয় knee-high (যা রক্ত সঞ্চালন কমায়) ও পা বন্ধনী কখনোই এক জিনিস নয়।

নড়াচড়া দীর্ঘসময় অবস্থান পরিবর্তন না করে বসে থাকা কেবল অস্বস্তিকর নয়, ডিভিটি আক্রমণের জন্যও খুবই সহায়ক। বিমানের দুইসারি আসনের মধ্যবর্তী সরুপথে (aisle) লম্ফ দিয়ে শারীরিক সঞ্চালন সম্ভব নয়।

তাই নিদেনপক্ষে প্রতিঘন্টায় এই পথে পায়চারি করে আপনার রক্ত সঞ্চালন বাড়ান।

পানি পান শরীরে পানিস্বল্পতায় রক্তের সান্দ্রতা (viscosity) বেড়ে যায়, রক্তনালী সংকীর্ণ ও সংকুচিত হয়ে ডিভিটি'র জন্য অনুকূলাবস্থা সৃষ্টি করে।

তাই প্রচুর পরিমাণে তরল পানীয় যেমন পানি, ফলের রস পান করুন এবং
অ্যালকোহল ও কফি পান করা থেকে বিরত থাকুন।

আসনে বসে শরীরচর্চা নিজ আসনে অবস্থান করে ডিভিটি হ্রাসকারী কিছু শরীরচর্চা করুন। পদাঙ্গুলি উপরে-নীচে সোজাসুজি ওঠানামা করানো এবং

সময় সময় পায়ের পেশি বাঁকানো, হাঁটু উঁচু করে তুলে ধরা ভাল শারীরিক কৌশল।


চলবে ..........
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৬
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×