somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টিপাইমুখ বাঁধ সাত কোটি মানুষকে 'ঝুঁকির' মুখে ফেলবে: ভারতীয় উন্নয়নকর্মী

০২ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(অনেকেরই পড়া হয়তো হয় নি.. তাই শেয়ার করা)

প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ নির্মিত হলে বাংলাদেশ ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্য ও তার আশপাশের এলাকার 'সাত কোটি মানুষ ঝুঁকির মুখে পড়বে' বলে আশঙ্কা ব্যক্ত করেছেন মণিপুর ভিত্তিক সেন্টার ফর অরগানাইজেশন রিসার্চ অ্যান্ড এডুকেশন (কোর) এর নির্বাহী পরিচালক আনাস্তাশিয়া ক্রিস্টালিনা পিন্টো।

তিনি বলেছেন, এ ধরনের বিতর্কিত প্রকল্পের প্রেক্ষাপটে টেকসই উন্নয়ন নিশ্চিতে এ অঞ্চরের মানুষকে অবশ্যই সমন্বিত উদ্যোগ নিতে হবে।

বরাক নদীর ভাটিতে টিপাইমুখে ভারতের এ বাঁধ নির্মাণ প্রকল্পের সম্ভাব্য বিরূপ প্রভাব নিয়ে মণিপুর রাজ্য ও বাংলাদেশের পরিবেশবাদীরা গভীর উদ্বেগ প্রকাশ করে আসছেন।

স¤প্রতি ঢাকা সফরে এসে পিন্টো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এক সাক্ষাৎকারে বলেন, মণিপুর এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় অন্যান্য রাজ্যের জনগণ এ অঞ্চলে ভারত সরকারের উন্নয়ন কর্মসূচি নিয়ে 'যৌক্তিকভাবে নাখোশ'।
তিনি প্রস্তাবিত টিপাইমুখ প্রকল্প নিয়ে প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি আন্তর্জাতিক স¤প্রদায়কে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
টেকসই উন্নয়নে স্থানীয়দের মুখ্য ভূমিকা নিয়ে গত দুই দশক ধরে উত্তর-পূর্বাঞ্চলসহ ভারতের বিভিন্ন এলাকায় কাজ করছেন পিন্টো। আর মণিপুর রাজ্যের আদিবাসী জনগণের অধিকার নিয়ে কাজ করছে কোর।
মণিপুরবাসীর উদ্বেগ টিপাইমুখ বাঁধ হলে ওই এলাকার বহু মানুষ বাস্তুচ্যুত হবে এবং পরিবেশগত বিপর্যয় ঘটবে।
ওদিকে বরাক নদীর যেখানে বাঁধ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে সে এলাকাটি পরিদর্শনের জন্য গত ২৯ জুলাই বাংলাদেশের একটি সংসদীয় প্রতিনিধি দল ভারতে যায়। তারা দুই দফা চেষ্টা করেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে টিপাইমুখ প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শনে ব্যর্থ হয়েছে।
বরাক নদী বাংলাদেশে সুরমা ও কুশিয়ার নামে প্রবেশ করেছে। নদী দুটি সিলেট অঞ্চলের শত শত নদী-নালার পানির উৎস।
ভারত বলছে, টিপাইমুখ বাঁধ বাংলাদেশের পানি আটকে রাখবে না। বাঁধটি নির্মাণের উদ্দেশ্য বিদ্যুৎ উৎপাদন করা। এটি তারা সেচ কাজেও ব্যবহার করবে না।
উন্নয়ন কর্মী পিন্টো ২৯ জুলাই ঢাকা সফরের সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই বিষয়ে আন্তর্জাতিক স¤প্রদায়কে জোরালভাবে সতর্ক করা প্রয়োজন।"
তিনি বলেন, প্রকল্পটির কারণে এ অঞ্চলের সাত কোটির বেশি মানুষ 'ঝুঁকির' মুখে পড়বে। "শুধু উত্তর-পূর্বাঞ্চল নয়, পার্শ্ববর্তী এলাকাও।"
পিন্টো বলেন, "স্থানীয়দের কী করা উচিৎÑ তা বলা সত্যিই কঠিন। তারা কোনও সমর্থন ছাড়াই ইস্যুটি নিয়ে গত প্রায় ২০ বছর ধরে লড়ছে।"
এই বাঁধ ভারতের কেন্দ্রীয় সরকার এবং মণিপুরের জাতিগত গোষ্ঠীগুলোর মধ্যকার বিদ্যমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে বলে মন্তব্য করেন তিনি।
পিন্টো প্রতিবেশী দেশগুলো ও আন্তর্জাতিক সহায়তা গ্র"পগুলোকে এই ইস্যুতে জরুরিভিত্তিতে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, "আন্তর্জাতিক স¤প্রদায় কোথায়? কোথায় মানবাধিকার সংগঠন, পরিবেশবাদী ও উন্নয়নকর্মী এবং দাতারা? কী করছে তারা?"
'অনেক দেরি' হয়ে যাওয়ার আগেই 'প্রতিরোধমূলক পদক্ষেপ' নিতে সাহায্য করার জন্য আন্তর্জাতিক স¤প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।

পিন্টো বলেন, "কারণ আমরা শুধু একটি বাঁধ নিয়ে কথা বলছি না। আমরা বলছি এ ধরনের বেশ কিছু প্রকল্পের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে। উত্তর-পূর্বাঞ্চলে এ ধরনের এক হাজারের বেশি ড্যাম নির্মাণের পরিকল্পনা রয়েছে।"

এসব ড্যাম ছাড়াও ইউরেনিয়াম খনি, ট্রান্স-এশিয়ান হাইওয়ে ও রেলওয়ে নির্মাণ এবং এসবের জন্য সংযোগ সড়ক নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম এমন একটি জায়গার উপর প্রভাব ফেলবে যা জীববৈচিত্র্য ও ভূতাত্ত্বিক দিক দিয়ে বিশ্বের অন্যতম স্পর্শকাতর একটি এলাকা।
তিনি বলেন, "ক্রমবর্ধমান প্রভাবের বিষয়ে খুব কম ধারণা আছে। আর এটাই আমার উদ্বেগ।"
তিনি আরও বলেন, ভারত সরকার বলছে, টিপাইমুখ বাঁধের কারণে মাত্র ১৩শ' পরিবার বাস্তুচ্যুত হবে।
"কিন্তু আপনাকে প্যান-এশিয়ান হাইওয়ে, রেলওয়ে, প্রস্তাবিত খনি এবং এসবের জন্য যেসব অবকঠামো নির্মাণ করতে গিয়ে যত মানুষ বাস্তুচ্যুত হবে তাও হিসেবে আনতে হবে।
"এক হাজারের বেশি ড্যাম নির্মাণ করা হবে। এখন কথা বলা যাক, কত সংখ্যক লোক তাহলে বাস্তুচ্যুত হতে যাচ্ছে।"
উন্নয়নকর্মী পিন্টো বলেন, "এমন স্পর্শকাতর একটি এলাকার পরিবেশ ও ভূতাত্ত্বিক পুনর্গঠন ও বড় ধরনের বাস্তুচ্যুতির কেমন প্রভাব পড়তে পারে তা নিয়ে আমাদের বড় পরিসরে দৃষ্টি দিতে হবে। কেউই বিষয়টি হিসাব করেনি।
"এটা ইতোমধ্যেই একটি দুর্যোগপ্রবণ এলাকায় পরিণত হয়েছে। আর আমরা সেটিকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিতে যাচ্ছি মাত্র।

"বঙ্গোপসাগর থেকে হিমালয় পর্যন্ত এই অঞ্চলে গত ৩০ বছর ধরে জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব পড়ছে। এখন আমরা সব জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের সঙ্গে মানবসৃষ্ট দুর্যোগ একই জায়গায় জড়ো করছি।"

বাংলাদেশের সাহায্য প্রয়োজন

কোর'র নির্বাহী পরিচালক পিন্টো বলেন, "আমি মনে করি, বাংলাদেশের উচিত পুরো এই উন্নয়ন কর্মসূচির ক্রমবর্ধমান প্রভাব কেমন হতে পারে তা সঠিকভাবে নিরূপণের পথ বের করার চেষ্টার পাশাপাশি আমাদের সহযোগিতা করা।"

এ অঞ্চলে এ ধরনের প্রকল্পের কারণে পরবর্তী ১০-১৫ বছরে কী ধরনের প্রভাব পড়তে পারে তা নির্ধারণে উত্তর-পূর্ব ভারত ও বাংলাদেশের মধ্যে একটি সহযোগিতামূলক বেসরকারি, বৈজ্ঞানিক ও দ্বিপাক্ষিক বোর্ড গঠনের পরমার্শ দেন তিনি।
তিনি বলেন, "স্থানীয়রা এই বাঁধ চান না। তারা এই প্রকল্পের বিরুদ্ধে লড়তে বাধ্য হচ্ছেন। কিছু ক্ষেত্রে ভারত সরকারের কাজ ঈশ্বরের কাজের মতো পরিণত হয়, আমরা যার প্রতিবাদ করতে পারি না। বেশি কিছু করার থাকে না আমাদের।"
"কারণ আমরা অল্পসংখ্যক মানুষ... ... ইতোমধ্যেই যারা সংঘাতকবলিত। আমি খুব বৈপ্লবিক কিছু বলছি না। এই বিষয়ে আমরা জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনের কাছে অভিযোগ করেছি।"

তবে গত কয়েক বছরে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের জন্য আন্তর্জাতিক স¤প্রদায়ের সমর্থন কমে গেছে বলে তিনি জানান।

পিন্টো বলেন, "আমরা কাউকে সিদ্ধান্ত বা ধারণা দিতে বলছি না। বলছি উত্তর-পূর্বাঞ্চল এবং এর আশপাশের এলাকায় ক্রমবর্ধমান হারে গৃহীত এসব প্রকল্পের বিরূপ প্রভাব সম্পর্কে সত্যিকারের বৈজ্ঞানিক অনুসন্ধান চালাতে।"
বাড়াবে উত্তেজনা

মণিপুরের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ও জাতিগত সংঘাতের মতো দীর্ঘ দিনের ইস্যুুগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পিন্টো।
তিনি বলেন, ওইসব সংঘাত আরও বাড়বে টিপাইমুখ বা এ ধরনের প্রকল্পের কারণে।
প্রস্তাবিত এই বাঁধ ভারতের কেন্দ্রীয় সরকার এবং উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের জাতিগত গোষ্ঠীগুলোর মধ্যকার উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে বলেও মনে করছেন পিন্টো।
এ সম্পর্কে তিনি বলেন, "অবশ্যই এটা সংঘাত বাড়াবে। বাড়বে পরিমাণে ও মাত্রায়। যখন আপনার সম্পদ বড় বড় প্রকল্পের মাধ্যমে দখল করে নেওয়া হচ্ছে।"
উত্তর-পূর্বাঞ্চলে ১০৬ বা ১০৮ টি সশস্ত্র গোষ্ঠী রয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তিনি।
'সেভেন সিস্টার্স' নামে পরিচিত ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর ও নাগাল্যান্ডের অধিবাসীদের সঙ্গে সরকারের দীর্ঘ দিন ধরে টানাপোড়েন চলছে।
এ অঞ্চলের বেশিরভাগ অংশ শিলিগুড়ি করিডোর দিয়ে ভারতের অন্য অংশের সঙ্গে যুক্ত। এছাড়া জাতিগত ও সাংস্কৃতিকভাবেও স্বতন্ত্র এ এলাকা।
এই সাত রাজ্য দীর্ঘ দিন ধরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ করে আসছে যে যেসব ইস্যু নিয়ে তারা উদ্বিগ্ন নয়াদিল্লি তা উপেক্ষা করছে, সম্পদ লুণ্ঠণ করছে এবং তাদের জীবনমান বাড়াতে তেমন কোনও কিছুই করছে না।

সাক্ষাৎকারে পিন্টো আরও বলেন, "ভারত সরকার এই রাজ্যগুলোর ব্যাপারে পুরোপুরি তাদের দৃষ্টিভঙ্গি না পাল্টালে সংঘাত আরও বাড়বে।

"ভারতের সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যকার সংঘাত আরও অনেকগুণ বেড়ে যাবে যদি না ভারত সরকার তাদের উন্নয়নের এ দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে, যা তারা ইতোমধ্যেই গ্রহণ করেছে।"
তিনি বলেন, ভারত এ ব্যাপারে এ অঞ্চলের অন্য রাষ্ট্রের সহায়তাও নিচ্ছে, যারা ভারতকে 'না' বলতে প্রস্তুত নয়।

সূত্র : বিডি নিউজ, ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-
Click This Link
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:০৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×