আমার এখন আর ইচ্ছে হয়না
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার এখন আর ইচ্ছে হয়না
:বড় হয়ে কি হবে মা?
আমি চোখ বড় বড় করে
অবাক হয়ে বলি,জানিতোনা!
:না না,ইচ্ছেটাই শুনিনা?
উম্মম্মম পরে বলি ?
:ওররে সোনামনি!
তারপর ,
আমার অনেক অনেক ইচ্ছে হলো
কোনটা শাদা কোনটা কালো
লাল নীল পুতুল গুলো
কতকগুলো মনেই রইলো!
তারপর,
ইচ্ছে হতো ,যাবনা স্কুলে,
হোমওয়ার্ক করিনি মনের ভুলে!
ইচ্ছে হতো ,মিতুর পাশের সীটে বসি
একটু খেলি ,একটু হাসি!
ওকে আমি যে অনেক ভালবাসি।
তারপর,
ইচ্ছে হতো,স্কুল পালাই
আড্ডা হতো খুব ভালই!
সুইস আর সাব যিরোতে
আর সব ফুড শপগুলোতে!
তারপর,
ইচ্ছে গুলো মেলে পাখা,
কত রঙ আর শাখা প্রশাখা।
হটাৎ হটাৎ চমকে ওঠা ,
সবুজ কোন মাঠে ছোটা।
তারপর,
হটাৎ বড় হয়ে যাওয়া
সবাই আপনি করে বলে।
ইচ্ছে ঘোড়া ছুটে চলে।
তারপর,
তার পেছনে ছুটতে ছূটতে,
ক্রমশঃ পেছনে পড়তে পড়তে,
এখন,
আমি আমার ইচ্ছে গুলো হারিয়ে ফেলেছি।
খুজতে খুজতে ক্লান্ত আমি
এখন বলি,
আমার আর ইচ্ছে নেই।
আমার এখন আর ইচ্ছে হয়ওনা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন