
ফেরারি বাতাস এসে জানিয়ে গেল
ভালবাসার বার্তা, তুমি এসেছ ফিরে পুরনো ব্যালকনি ধরে
খুজছ আমায় শত অচেনার ভিড়ে।
স্তব্ধ কোলাহল আমি শুনছি তোমায়-
তোমার হৃদয়ের প্রতিটি ওঠানামা
গলার কাছে আটকে রাখা প্রবল কান্নার চাপ
আমি আসছি এখুনি।।
আমি আসছি এখুনি, এই তো আর একটু সময়
অপেক্ষার প্রহরকে পাশ কাটানোর জাদুমন্ত্র নিয়ে
যোজন দূরে হলেও আসছি প্রবল বিক্রমে।
আমি আসছি এখুনি, চোখের পলক ফেলার আগে
তোমার ভিজে আসা চোখে রঙ্গীন প্রজাপতি এঁকে দিতে
হারানোর নেই কিছু আর
অপেক্ষা কেবলি সেতো পরিপূর্ণতার।।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


