প্রবল হতাশায় ফুসছে শরীর-মন
শেকল পরানো প্রতি পদে শুভঙ্করের ফাঁকি।
মেনে নিতে নিতে না বলা ভুলে গেছি আমি
হৃদয়ে তোলপাড় হলেও ঠোটে মেকি হাসি ঝুলিয়ে
সম্মতি দিতে দিতে ক্লান্ত তালপাতার সেপাই।

আয়নায় আজকাল গোমড়ামুখো আমিকে দেখে
ভড়কে উঠি বারংবার, এই আমি সেই আমি কোন আমি?
হাসিগুলো আজকাল ঠোট হয়ে চোখ ছোয়ার আগেই
অন্ধকার দেখি সামনের দিনগুলি।।
প্রবল হতাশায় চিৎকার করে কাঁদতে চাই
পাছে লোকে কি বলে
গলার কাছে আটকে থাকে কান্নারা।
সেই আমিই প্রবল প্রতাপে প্রতিবাদে ফুসে উঠি
মিনমিনে গলায় যে আওয়াজ বেরয় তাতে
আত্মসমর্পনের ইঙ্গিত থাকে ষোলআনা।
আসলে হেরে যাওয়া মানে হেরে যাওয়াই
তাতে বিজয়ের ইঙ্গিত ছিল কিনা
মহাকাল মনে রাখে না।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


