somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্ব খ্যাত‘মিডিয়া মোঘল’ কিথ রুপার্ট মার্ডকের জন্মদিনে শুভেচ্ছা

১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কিথ রুপার্ট মারডক। যিনি একজন আর্ন্তজাতিক মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে সবার কাছে সুপরিচিত। তাকে বলা হয় মিডিয়া সাম্রাজ্যের মোঘল। ১৯৩১ সালের ১১মার্চ তিনি অষ্ট্রেলিয়ার মেলবোর্ণেরর ভিক্টোরিয়াতে জন্মগ্রহণ করেন। এই মিডিয়া ব্যক্তিত্বের জন্মদিনে রইল অনেক অনেক শুভেচ্ছা।


কিথ রুপার্ট মার্ডক একজন অস্ট্রেলীয় আমেরিকান নাগরিক যিনি বহুজাতিক সংবাদ মাধ্যমের নির্বাহী কর্মকর্তা এবং নিউ ইয়র্ক ভিত্তিক নিউজ কর্পোরেশনের অধিকাংশ শেয়ারের মালিক, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। তিনি বিশ্বসেরা পত্রিকা নিউইয়র্ক পোস্টের প্রকাশক। এছাড়াও তিনি ফক্স টিভি নেটওয়ার্কের স্বত্বাধিকারী। বিপুল অর্থ বিত্তের মালিকানা ছাড়াও দেশ বিদেশে তার রয়েছে বেশকিছু জনপ্রিয় দৈনিক ও টেলিভিশন। কিথ রুপার্ট মার্ডক অস্ট্রেলিয়াতে সংবাদপত্র, পত্রিকা ও টেলিভিশন কেন্দ্র স্থাপনের মাধ্যমে ব্যবসা শুরু করার পর তিনি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে মনোনিবেশ করেন এবং বর্তমানে বিশ্বের স্যাটেলাইট টেলিভিশন, চলচ্চিত্র, ইন্টারনেট ও অন্যান্য গণমাধ্যমের অন্যতম প্রভাবশালী ব্যক্তিতে পরিনত হন।


নিউজ কর্পোরেশনের প্রধান রুপার্ট মার্ডকের সাপ্তাহিক পত্রিকা ‘দ্য নিউজ অফ দ্য ওয়ার্ল্ড’ গত কয়েক বছর ধরে চলে আসা ফৌন-হ্যাকিং বা ফৌনে আঁড়িপাতার দায়ে জর্জরিত হয়ে শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায়। উল্লেখ্য, নিউজ অফ দ্য ওয়ার্ল্ড গত কয়েক বছর যাবৎ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মোবাইল ফৌনের সংরক্ষিত ‘ম্যাসেজ’ অবৈধভাবে সংগ্রহ করে পত্রিকায় প্রকাশের জন্য বেশ সমালোচিত হয়ে আসছিলো। রাজ-পরিবারের সদস্য থেকে শুরু করে খুন-হওয়া স্কুল-বালিকার মোবাইল ফৌনও হ্যাক করার অভিযোগ রয়েছে নিউজ অফ দ্য ওয়ার্ল্ডের বিরুদ্ধে।


দীর্ঘ ৪০ বছরের মিডিয়া ক্যারিয়ারে এই প্রথম এমন পরিস্থিতির মুখোমুখি হলেন রূপার্ট মারডক। নিহত ছাত্রী মিলি ডাওলার ও আরও অনেকের ফোনে সাংবাদিকদের আড়ি পাতার জেরে মার্ডকের ‘দ্য নিউজ অফ দ্য ওয়ার্ল্ড’ কাগজটি বন্ধ হয়ে যায়। এ ঘটনার জন্য নিউজ ইন্টারন্যাশনালের চেয়ারম্যান রূপার্ট মার্ডক ও তার ছেলে জেমস মার্ডক বৃটিশ পার্লামেন্টে ক্ষমা চেয়েছেন। পাঠাকদের কাছে ক্ষমা চেয়ে জেমস মার্ডক ফোন হ্যাকিংয়ের বিষয়টিকে খুবই দুঃখজনক ঘটনা অভিহিত করে বলেছেন, তার কোম্পানি প্রত্যাশিত মান বজায় রাখতে পারেনি। কখনই তিনি ফোন হ্যাকিংয়ের ঘটনা সম্পর্কে জানতেন না। জেইমস মার্ডক গত বছরের ১০ জুলাই ১৬৮ বছরের পুরনো পত্রিকা দ্য নিউজ অফ দ্য ওয়ার্ল্ড প্রথম পৃষ্ঠায় ‘থ্যাঙ্ক ইউ এ্যান্ড গুডবাই’ শিরোনাম লিখে তার শেষ ও ৮,৬৭৪ তম সংখ্যা প্রকাশ করে। জেমস মার্ডক নিউজ কর্পের উপ-প্রধান পরিচালন কর্মকর্তা। তিনি একইসঙ্গে নিউজ ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী। বৃটেনে নিউজ কর্পের অন্য পত্রিকাগুরো হলো- দ্য সান, দ্য টাইমস ও দ্য সানডে টাইমস।


‘দ্য নিউজ অফ দ্য ওয়ার্ল্ড’ কাগজটি বন্ধ হয়ে যাবার পরে নিউজ ইন্টারন্যাশনালের চেয়ারম্যান রূপার্ট নতুন পত্রিকা ‘দ্য সান অন সানডে’র উদ্বোধন করেছেন। ৪৩ বছর আগে দৈনিক ‘দ্য সান’ প্রকাশ করেছিলেন তিনি। প্রায় আট মাস আগে আড়ি পাতা কেলেঙ্কারির জেরে কিথ রূপার্ট মার্ডকের দেড়শো বছরের প্রাচীন ব্রিটিশ পত্রিকা `নিউজ অফ দ্য ওয়ার্ল্ড` বন্ধ ঘোষণার পর এবারও মিডিয়া ব্যারন রুপার্ট মার্ডকের হাত ধরেই আত্মপ্রকাশ করল নয়া ট্যাবলয়েড `সান অন সানডে`। উত্তর লন্ডনের হার্টফোর্ডশায়ারে তাঁর নয়া দৈনিক ট্যাবলয়েড `সান অন সানডে`র প্রথম সংস্করণ আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেন। প্রকাশের কাজ সামনে থেকে দেখভালও করেন তিনি। নতুন পত্রিকা প্রকাশের জন্য গত মাসে আমেরিকা থেকে লন্ডনে চলে আসেন আসেন মার্ডক।


ব্রিটেনের মিডিয়া বিশেষজ্ঞদের অনুমান, `নিউজ অফ দ্য ওয়ার্ল্ড` বন্ধ করে দেওয়ার পর ব্রিটিশ জনতার আস্থা ফেরাতেই ঢাকঢোল পিটিয়ে তুলে নয়া পত্রিকাটি প্রকাশ করলেন মার্ডক। শুধু প্রচারের ঝড় নয়, 'মিডিয়া মুঘল' মার্ডক. দামের দিক থেকেও প্রতিদ্বন্দ্বী কাগজকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলেছেন । ‘দ্য সান অন সানডে’র দাম মাত্র ৫০ পেন্স। ফলে প্রতিযোগিতার আসরে টিকে থাকতে ইতিমধ্যেই `ডেইলি স্টার সানডে` দাম কমাতে বাধ্য হয়েছে। এখনও দাম না কমালেও `দ্য সানডে মিরর`ও সেই পথে হাঁটতে চলেছে বলেই খবর মিডিয়া মহলে। প্রসঙ্গত, ৪৩ বছর আগে `দ্য সান` পত্রিকা প্রকাশ করেছিলেন রুপার্ট মার্ডক। বর্তমানে রানির মুলুকের জনপ্রিয় পত্রিকাগুলির তালিকায় রয়েছে এই দৈনিকটি।


আজ এই মিডিয়া ব্যারণের জন্ম দিন। মিডিয়া মুঘল কিথ রূপার্ট মার্ডকের জন্মদিনে রইল অনেক অনেক শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×