somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কোবিদ
সত্যই সুন্দর

উপমহাদেশের বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক, আইনজ্ঞ ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের ৩৪তম মৃত্যুবার্ষির্কীতে শ্রদ্ধাঞ্জলি

১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


উপমহাদেশের বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক, আইনজ্ঞ ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৯ সালের ১৮ মার্চ তিনি মৃত্যুবরণ করেন। বাংলা ব্যঙ্গ-সাহিত্যের অগ্রদূত, রাজনীতিববিদ আবুল মনসুর আহমদের মৃত্যুদিনে শ্রদ্ধাঞ্জলি।


বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ বিদ্রূপাত্মক রচয়িতা আবুল মনসুর আহমদ ১৮৯৮ সালের ৩ সেপ্টেম্বর ময়মনসিংহ জেলার ধানীখোলায় জন্মগ্রহণ করেন। ১৯১৭ সালে তিনি মেট্রিক ও ১৯১৯ সালে ইন্টার মেডিয়েট পরীক্ষায় উত্তির্ন হন। এর পর ১৯২ড সাল থেকে ১৯২৯ সাল পর্যন্ত তিনি কলকাতার রিপন কলেজে আইন বিষয়ে পড়ালেখা করেন এবং ১৯২৯ থেকে ১৯৩৮ সাল পর্যন্ত তিনি ময়মসনসিংহে আইন পেশায় নিয়োজিত ছিলেন। পরবর্তীতে তিনি সাংবাদিকতাকে বেছে নিলেন পেশা হিসেবে। তিনি ছিলেন আধুনিক ও প্রগতিশীল সাংবাদিকতার এক অগ্রপথিক। তিনি কৃষক ও নবযুগ পত্রিকায় কাজ করেছেন এবং ১৯৪৬-এ অবিভক্ত বাংলার কলকাতা থেকে প্রকাশিত ইত্তেহাদ-এর সম্পাদক ছিলেন। সাংবাদিক পেশায় যুক্ত হয়ে ১৯৪৭ সালে ভারত বিভাগের আগপর্যন্ত তিনি এই পেশার সাথে সম্পৃক্ত ছিলেন।


বহুমূখী প্রতিভার আধার আবুল মনসুর আহমদ ছিলেন একাধারে একজন আইনজ্ঞ, সাংবাদিক ও প্রখ্যাত রাজনীতিবিদ। তিনি শেরেবাংলা এ কে ফজলুল হকের যুক্তফ্রন্ট সরকারের প্রাদেশিক শিক্ষামন্ত্রী ছিলেন এবং ১৯৫৭ সালে প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর আওয়ামী লীগ সরকারের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী ছিলেন। রাজনৈতিক কারণে আবুল মনসুর আহমদকে পঞ্চাশ ও ষাটের দশকে আইয়ুব খানের সামরিক শাসনামলে বেশ কয়েকবার কারাবরণ করতে হয়।


(বঙ্গবন্ধুর সাথে আবুল মনসুর আহমদ)
আবুল মনসুর আহমদের বিশাল ও বিস্তৃত কর্মজীবনে মহাত্মা গান্ধি, মোহাম্মদ আলী জিন্নাহ, পন্ডিত জওহরলাল নেহেরু, হোসেন শহীদ সোহরাওয়ার্দি, নেতাজী, শেরে বাংলা এ কে ফজলুল হক, খাজা নাজিমুদ্দিন, মাওলানা আবদুল হামিদ খান ভাষানী, মাওলানা আকরম খাঁ প্রমুখ সহ ব্রিটিশ ভারতের ও ও পরবর্তী পাকিস্তানের প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে ছিলো তাঁর ব্যক্তিগত পরিচয় ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। নেতাজীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিলো ‘তুমি তুমি’ পর্যায়ের।


(জাতীয় কবি কাজী নজরুলের সাথে আবুল মনসুর আহমদ)
জাতীয় কবি কাজী নজরুলের সঙ্গে ছিলো খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। বঙ্গবন্ধু তাঁর কলকাতার কলেজ জীবন থেকেই তাঁকে সগৌরবে লীডার বলতেন ও নিজেকে তাঁর শিষ্য মানতেন। এসবের ফলশ্রুতিতে তিনি লিখেছিলেন আত্মজীবনীমূলক গ্রন্থ 'আত্ম কথা' ও 'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর'। তাঁর দীর্ঘ জীবনের বাস্তব অভিজ্ঞতার ফসল এ দুটি গ্রন্থটি বাংলা সাহিত্যের এক অমর কীর্তি। এ দু'টি গ্রন্থের একত্রে মিশ্রণ ঘটেছে End of a Betrayal নামক তাঁর লেখা বিশালকার ইংরেজী গ্রন্থে। এছাড়াও তাঁর স্মৃতিকথামূলক গ্রন্থ "শেরে বাংলা হইতে বঙ্গবন্ধু (১৯৭২)" উল্লেখযোগ্য।


আবুল মনসুর আহমদ বাংলা সাহিত্যের সবচেয়ে কঠিন যে দিকটিকে বেছে নিয়েছিলেন তা হলো ব্যঙ্গ সাহিত্য। তিনি ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম সেরা বিদ্রূপাত্মক রচয়িতা। তাঁর বিদ্রূপাত্মক রচনার মধ্যে রয়েছে—আয়না, আসমানী পর্দা, ফুড কনফারেন্স ইত্যাদি। এ ছাড়াও রয়েছে বাংলা সামাজিক ও রাজনৈতিক ইতিহাসের ওপর বিখ্যাত রচনাবলি। উপন্যাস সাহিত্যে তাঁর অমর দুইট কীর্তি ‌'জীবন ক্ষুধা' ও 'আবেহায়াত'।


সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি লাভ করেন বাংলা একাডেমী পুরস্কার (১৯৬০), স্বাধীনতা দিবস পদক (১৯৭৯) এবং নাসিরুদ্দীন স্বর্ণপদক। বহুমূখী প্রতিভার সাহিত্যিক, রাজনীতিবিদ ও সাংবাদিক আবুল মনসুর আহমদের ৩৪তম মৃত্যুদিন আজ। তাঁর মৃত্যুদিনে আমাদের বিনম্র শ্রদ্ধা।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×