জুলফিতে কয়েকটা পাঁকা চুল কি যেন ইংগিত দেয়
কেবল ধরতে পারি না, ফসকে যায় কানের পাশে
বুকে হেনরিক হাইন হাতুরি পেটানোর শব্দ শোনে
আর আমি পাঁকা চুলে দেখি শবাধার তৈরী হতে!
সেদিনও ছিল টানটান পেট মসৃন পথ শিশ্ন অবধি
এখন সেখানে ক্রমঃস্ফীত মাপামাপি খসখসে অস্থি
মৃত চামড়ার ওড়াউড়ি শেকল পরানো জোরাজুরি
শূণ্য হতে থাকা ক্ষয়িষ্ণু যৌবনের পতঙ্গ পতন!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



