খুবই আশ্চর্যের সাথে লক্ষ্য করে দেখলাম অনেক দিন যাবত এবসলিউট কোন সৎ মানুষ আমি দেখছি না। ইংরেজী শিক্ষক হাকিম স্যার, ফজলুর রহমান বা দুলাল স্যারকে যেমন দেখেছিলাম। ফজলুর রহমান স্যার ডিইউ থেকে ইংরেজীতে এমএ করেছেন কিন্তু পড়াতেন গাঁও গেরামের কলেজে। বিশ বছর যাবত একই সাইকেল চালাতেন। বাটার স্পঞ্জ থাকতো পায়ে, স্ট্রেইট শার্ট কখনও ইন করা দেখিনি। আমাকে বাসায় এসে প্রাইভেট পড়াতেন। আমি তার সততা দেখেছি। কেমন সততা! সে বলতো আমার যে পরিমান অর্থ দরকার তার চেয়ে বেশী আমি আয় করতে পারি, কিন্তু আমি করি না। দেখতাম বিনা পয়সায় গরীব ছেলেদের প্রাইভেট পড়াতেন ক্লাসের শেষে। একটা মাত্র ঘটনায় তার সততা বোঝা যাবে না, কিন্তু পরবতর্ীতে আরো অনেক অভিজ্ঞতা হয়েছে যা থেকে আমি নিশ্চিত ছিলাম, তিনি একজন উত্তীর্ণ সৎ।
আমি লাস্ট যে ভাল মানুষটিকে দেখেছি তিনি সরকারের সচিব ছিলেন। পরে আমাদের অফিসে জয়েন করলেন দুই বছরের জন্য এডভাইজার হিসাবে। চুক্তি যখন শেষ হল সেদিন তিনি একটা ট্যাক্সি ডেকে বাসায় চলে যান। অথচ তার জন্য দুইটা গাড়ি বরাদ্দ থাকতো সবসময় ব্যবহারের জন্য। ইচ্ছে করলে আরো বেশ কিছু দিন ব্যবহার করতে পারতেন।
অনেক দিন যাবত মনে হচ্ছিল আমি সৎ মানুষের সংগ বিবর্জিত। কতদিন দেখিনা! আমার হৃদয় টা উন্মুখ হয়ে বসে আছে একজন সৎ মানুষের আঙগুল স্পর্শ করতে। আমি দেখতে চাই, তার অন্তরের শুদ্ধতা চলে আসছে সে স্পর্শে, আমার মধ্যে।
প্লিজ একজন সৎ মানুষের ঠিকানা দিন।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০০৬ রাত ১১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



